| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোনো ভালো লেখক নই।শুধু নিতান্ত শখের বসেই লেখালেখি করি।আসলে লেখালেখি টা ভেতর থেকে অনুভব করতে হয় তাছাড়া নাকি হয় না।আর ভেতর থেকে অনুভব করতে হলে অবশ্যই পড়ার মানসিকতা থাকতে হয়। আর হ্যা বলে রাখিএই গুন টা আমার অবশ্যই আছে। আমি নিজের প্রশংসা করছি না বরং নিজেকে তুলে ধরছি।নিজেকে জানার চেষ্টা করছি।তাই প্রতিনিয়ত কলমচর্চা করছি।আমি জানি আমার এই কলম চর্চাকে কেউ কোনোদিন উতসাহ দিবে না কিংবা ভালো নজরে দেখবে না। কিন্তু আমি আশাবাদী একদিন আমার এই প্রচেষ্টাকে সবাই সুনজরে দেখবে এবং সাধুবাদ জানাবে। আমি জানি লেখালেখি করাটা খুবই ধৈর্যের একটি ব্যাপার এবং আমি এও জানি যে আমার মধ্যে সেই ধৈর্য টা খুব ভালো করেই আছে।লেখকরা লেখালেখি করে কোনো ক্লান্তি বোধ করেন না বরং একধরনের আনন্দ পান। আমিও সেই আনন্দ টা কিছু কিছু পেতে শুরু করেছি। এখানেই আমার সফলতা বলে আমি মনে করি।
©somewhere in net ltd.