নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুবাই্য়া১৪

রুবাই্য়া১৪ › বিস্তারিত পোস্টঃ

কলকাতাতে থাকার দিন গুলো

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

দিনটি ছিল ২০১৭ সালের ৭ জানুয়ারি।কলকাতা ভ্রমণের দিন।অবশ্য এর আগে অনেকবার সেখানে যাওয়া হয়েছে।মনে রাখা যায় এমন বয়সে প্রায় ৬ বার সেখানে যাওয়া হয়েছে। বাকি যত বার গিয়েছি তা ছোট থাকতে।সেবার গিয়েছিলাম বাই এয়ার অর্থাৎ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে।২০১৭ সালের কথা বেশি ভালো ভাবেই মনে আছে কারণ সেবার প্লেন এর চাকা ত্রুটি ছিল,তা ঠিক করতেই অনেক সময় ব্যয় হয়েছিল। যেতে সময় লেগেছিল ৪৫ মিনিট।প্লেন করে যত সহজেই কম সময়ে কলকাতা যাওয়া যায় তার চেয়ে বেশি কঠিন সেখানে যাওয়ার জন্য ভিসা পাওয়া। যারা এই প্রকিয়ার মধ্যে পড়েছে তারাই কেবল বলতে পারবে কতটা জটিল বিষয় এটি। যাই হোক মূল কথায় আসি। সেখানে যাওয়ার পর আরেকটি বড় সমস্যায় পড়লাম তা হল সে সময় ইন্ডিয়ান রুপি ২০০০ নোট শুরু হয়। কার্ড দিয়ে টাকা তুলতে যাওয়ার বিশাল লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে টাকা তুলতে পারি।টাকা তুলে আমাদের পরিচিত কলেজ স্ট্রিটের এক হোটলে চলে গেলাম। এরপর বিকালে ঘুম থেকে উঠে চা ও পানি পুরি খেতে বের হলাম। সেখানকার মাটির কাপের চা এক অন্য রকম স্বাদ।



স্বাদ।সেখানকার স্ট্রিটের খাবার গুলো অনেক মজাদার। সিনেমা হলে সিনেমা দেখারো আছে আমার অজ্ঞিগতা। সেখানকার হলদিরামের মিষ্টি অনেক নামকরা।


এছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে। যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল,সাইন্স সিটি,নিকো পার্ক,একাউয়াটিকা,ইডেন গার্ডেন।

হলুদ ট্যাক্সি গুলো সেখানে চোখে পরার মত।তবে যারা টানা রিক্সা চালান নিজ পায়ে হেটে তাদের দেখে সত্যিই সবার কষ্ট লাগবে। এছাড়াও মেট্রো রেইল,ট্রাম এগুলোতেও যে কেউ চড়ে ঘুরতে পারেন। কয়েকদিন থাকার পর ঘুরাঘুরি করে নিজ শহর ঢাকায় ফিরে আসি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার সবই দেখা আছে, তবে যারা
এখনও কলকাতা যাননি তাদের জানা দরকার ।
........................................................... ধন্যবাদ

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আমার মা গতকাল কলকাতা থেকে ফিরলেন। সে আআম্র জন্য অনেক কিছু এনেছে।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল অভিজ্ঞতা...

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোলকাতা সম্পর্কে যারা জানেন না, তাদের কাজে লাগবে।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

শিশু বাচ্চা বলেছেন: লেখার হাত অনেক সুন্দর । চালিয়ে যান .।।।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

অভিশপ্ত অপদেবতা বলেছেন: বাহ সুন্দর লিখসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.