নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুবাই্য়া১৪

রুবাই্য়া১৪ › বিস্তারিত পোস্টঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯



বাংলাদেশ জাতীয় নির্বাচন-২০১৮

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশব্যাপী একটা নির্বাচনী আমেজ গড়ে উঠছে। চলছে নানা জল্পনা-কল্পনা বা নানা হিসেব নিকেশ। তবে এবারের একটা আশার দিক হচ্ছে, দেশের প্রায় সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে তাদের অংশগ্রহণের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যেটা কিনা গত ২০১৪ সালের নির্বাচনে লক্ষ্য করা যায়নি। এবারের ক্ষমতাসীন আওয়ামীলীগকে আর ভোটবিহীন নির্বাচনে যাওয়ার অভিযোগ করা যাবে না। কেননা দেশের ওপর বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল তার শরীক দলগুলি এবং প্রত্যেক আসনেই লড়বে বলে আপত দৃষ্টিতে মনে হচ্ছে। ঠিক তেমনিভাবে আওয়ামীলীগ ও স্বাধীনতার পক্ষের দলগুলির সাথে নির্বাচনী জোট তৈরি করে ৩০০টি আসনেই মনোনয়ন দিয়েছে। এছাড়াও অন্যান্য ছোট ছোট দলও নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। এদিকে জাতীয় নির্বাচনী তফসিল নিরপেক্ষ নির্বাচন করার জন্য বদ্ধ পরিকর। তারা বিভিন্ন পর্যায়ে প্রিজাইভিং ও রির্টানিং অফিসার প্রশিক্ষণ দিয়েছেন। নির্বাচন কমিশন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডারগার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনী সহায়তা নিবে। এবারের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ছয়টি আসনে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে লটারির মাধ্যমে এ ছয়টি আসন নির্ধারণ করেছে। নির্বাচনে অবশ্যই একটি নেতিবাচক দিকও আছে। যেমন- অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন আইনগত কারনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা। অবশ্য ওই সমস্ত আসনে ইতিমধ্যে দলগুলি তাদের বিকল্প প্রার্থীকে মনোয়নয়ন দিয়েছে। দলগুলি এখনো সরাসরি প্রচারণায় মাঠে নামেনি। এদেশের বেশির ভাগ শান্তি প্রিয় লোক কামনা করবে যে, নির্বাচন প্রচারের সময় কোন প্রকার গন্ডগোল না হয়।আমরা সবাই দেখতে চাই, বাংলাদেশ নির্বাচন কমিশন দেশকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্রকে আরো সুসংহত করবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ জাতীয় নির্বাচন-২০১৮
..........................................................
আসুন, আমার ভোট আমি দেবো ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: নির্বাচনটা গেলে বাঁচি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.