| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুচি
চল ভিজি আজ বৃষ্টিতে!!
![]()
টাকি মাছটা আমার মনে হয় কম বেশী সবারই বেশ অপছন্দের খাবার! তবে ভর্তা করলে মনে হয়না কেউ অপছন্দ করবে। প্রয়োজনীয় উপকরন:
১. টাকি মাছ (বড়) ৩ টা
২. সরিষার তেল ৩ টেবিল চামচ
৩. কাচা মরিচ ৮-৯ টা
৪. পেয়াজ বড় ৪ টা
৫. আদা কুচি হাফ চা চামচ
৬. ধনে পাতা পরিমানমত
৭. লবন পরিমানমত
![]()
১. প্রথমে ২ টেবিল চামচ সষিার তেলে মাছটা ভাল ভাবে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজতে হবে যাতে মাছের চামরার অংশটায় একটা ক্রিস্পিনেস আসে আর ভেতরটা হবে মোমের মত নরম
।
![]()
২. এবার বাকী তেলে একে একে কাচা মরিচ, পেয়াজ ভেজে তুলতে হবে
![]()
৩. যারা ঝাল কম খান তারা কাচা মরিচটা সবচেয়ে ভাল ভাবে ভাজতে হবে, এতে ঝালটা বেশ কমে যাবে। পেয়াজ হালকা ভাজতে হবে যেন লাল না হয়ে যায়।
![]()
৪. সবার শেষে ভাজতে হবে ধনে পাতা ৩০-৪৫ সেকেন্ড। বেশী ভাজলে স্মেল নষ্ট হয়ে যাবে।
![]()
ভাজা মাছ গুলোর কাটা বেছে নিয়ে আলাদা করতে হবে।
![]()
এইবার একে একে সব উপকরন হাতে চটকে নিতে হবে।
![]()
এইবার বাকী এক টেবিল চামচ সরিষার তেল পুরোটা ঢেলে ভাল ভাবে চটাকে নিতে হবে।
![]()
ব্যাস খুব সহজেই তৈরী হয়ে গেল দারুন মজাদার টাকি মাছের ভর্তা।
![]()
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
রুচি বলেছেন: সত্যি ইয়াম্মি.............
২|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
বেকার সব ০০৭ বলেছেন: টাকি মাছ আমার খুব অপছন্দের খাবার, ভর্তা বলেন আর তরকারি বলেন।
তবে ছবি গুলো খুব সুন্দর হয়েছে
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
রুচি বলেছেন: একবার তো ট্রায় করতে পারেন
৩|
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
এই ভর্তাটা গরম ভাতের সাথে!!! ইয়াম্মিইইই!!!!
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
রুচি বলেছেন: হুমমমমম
৪|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুইভাবে করি আমি । এভাবেও করি আবার
টাকি মাছকে তাওয়ায় সেেক কাচা পেয়াজ কাচামরিচ দিয়ে মাখাই
দুইটার দুইরকম স্বাদ
আই লাভ ভর্তা । ধন্যবাদ আপি
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
রুচি বলেছেন: তাওয়ায় সেকে কখনও ট্রায় করিনি। ট্রায় করতে হবে
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: য়ামমি