নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

মীম মাশকুর

আমি আপনারে খুঁজিয়া বেড়াই......

মীম মাশকুর › বিস্তারিত পোস্টঃ

নিত্য সত্য সন্ধান

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮


নিত্য কবর নিত্য হাশর নিত্য হয়রে তোর বিচার
করিস কেন দিগদারী হায় বিবেক কি মরেছে তোর!!

তোর দেহইতো বিরাট কবর
ওরে বে-খবর
নিত্য-জন্মমৃত্যু চলছে হেথা
কোষ-কলার রাখীস খবর?

পায় কষ্ট রুহুটা তোর
যেমন স্বপ্নে কষ্ট হয়সবার
নিজেই বাদী, বিবাদী হয়ে
নিজের বিচার কর এবার!

সেই পরমের জ্ঞান কি, অধম
মানব জনম বুঝতে পায়
তার সৃষ্টি চোখের সামনে তবু
রহস্যই হয়ে রয়!!!

তারে কেমনে বুঝবি হায়...

তাই নিজের পানে তাকাও রে মন
ছেড়ে সব কিতাবী ধন-
আত্ম-আয়নায় ফুটলে আলো
দেখবে কারে বলে জ্ঞান!!!!

তোমার মৃত্যু, তোমার কেয়ামত
কোরানেরই বর্ণনা ম---ত
হাশর নাশর নাও খুজে
কোন রুপে হবে পুন: সৃজিত।।

## অনেক অনেক দিন পর! এক দেশে ছিল এক রাজা আর একদেশে ছিল এক রাণীর আমলে পেরিয়ে হঠাৎই মনে হল- আমার না একটা আইডি খুলেছিলাম। কি কি জানি লিখেও ছিলাম।! দেখিতো পাসওয়ার্ড মনে আছে কিনা! ব্যাস-
গাণের ফ্রেমেই লিখা। ভাববাদীতার ভাবনা গুলো।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই নিজের পানে তাকাও রে মন
ছেড়ে সব কিতাবী ধন-
আত্ম-আয়নায় ফুটলে আলো
দেখবে কারে বলে জ্ঞান!!!!

তোমার মৃত্যু, তোমার কেয়ামত
কোরানেরই বর্ণনা ম---ত
হাশর নাশর নাও খুজে
কোন রুপে হবে পুন: সৃজিত।।

ভাল লিখেছেন। কিন্তু জানেন নিশচয়ই কি বলছেন? পুন:জন্ম কি এভাবে ইসলাম স্বীকার করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.