| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্রাক্ষী
আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিল.........
চিরুনী-খুবই পরিচিত একটা জিনিস ।প্রতিদিনই আমরা ব্যাবহার করছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই জিনিসের এত রূপ কেন?কি দরকার এত ঢংয়ের..।আমার চিরুনী মায়ের টা থেকে আলাদা আবার সেলুনের চিরুনী সেটা থেকে আলাদা।চলুন না জেনে আসি এই অতিপরিচিত জিনিসটির কিছু অজানা কথা-----![]()
সংজ্ঞামতে চিরুনী হলো একটি চ্যাপ্টা কাঠ,প্লাস্টিক বা হাড় বা ধাতব পদার্থে তৈরী এক দন্ড যার একপাশে রয়েছে সেই পদার্থে তৈরী সারিবদ্ধ দাত যা চুল বিন্যাসে ব্যাবহার করা হয়।
কাঠের চিরুনী-বিভিন্ন ধরনের কাঠ যেমন চেরীকাঠ,সেগুন কাঠ দিয়ে তৈরী হয়।বেশ সৌখিন এই চিরুনীগুলো পানি শোষক তাই এগুলো তেল দিয়ে পরিষ্কার করতে হয়।প্রকৃতিক উপাদানে তৈরী তাই চুল ভান্গে কম।
ধাতব চিরুনী-বিভিন্ন ধরনের ধাতু যেমন-এলুমুনিয়াম দিয়ে তৈরী।হেয়ার স্টাইলিশ এক্সপার্ট রা সাধারনত ব্যাবহার করে যা দিয়ে চুলের বিভিন্ন বিন্যাস সম্ভব।
প্লাস্টিক চিরুনী-সবচাইতে জনপ্রিয় ও সস্তা,পানিশোধক না এবং ঠিক মতো ব্যাবহার করলে ভান্গেও না।
হাড়ের বা শিংয়ের চিরুনী-সত্যি সত্যি চুলের জন্য ভীষন উপকারী কারন এতে পশুর হাড়ের যেমন গরু,হরিন ইত্যাদির হাড়ের বিশেষ উপাদান কেরাটিন মিশ্রিত অবস্হায় থাকে যা চুলের জন্য উপকারী।যদি পারেন একটা নিজের সংগ্রহে রাখবেন।
এবার আসি আমার আপনার যে প্লাস্টিকের চিরুনীগুলো আছে সেগুলো কোন কোন কাজে বিশেষ পারদর্শী তা জানি-
ওয়াইড টুথড কোম্ব বা মোটা দাতের চিরুনী-চুলের জট ছাড়ানোর জন্য আদর্শ।সকালবেলার চুলের জট ছাড়াতে মোটাদাতের এই চিরুনী ব্যবহার করলে চুল ভাংবে না।কোন ধরনের হেয়ার স্টাইলের জন্য এই চিরুনী ব্যাবহার করা হয়না।![]()
ফাইন টুথড কোম্ব বা পাতলা দাতের চিরুনী- চুলের সুষ্ঠ বিন্যাসের জন্য এই চিরুনী।এটা সতর্ক ভাবে ব্যাবহার না করলে চুল ভাংবে বেশী।![]()
র্যাট টেলড কোম্ব -অনেকে মনে করবেন এটা শুধু হ্যান্ডেল সহ চিরুনি বেশী কিছু নয়,কিন্তু হেয়ার এক্সপার্টরা এটা দিয়ে মেয়েদের বা ছেলেদের চুলে নিখুত সিথি তৈরী করে।যেদিকে, যেভাবে খুশি। ![]()
পিন টেলড কোম্ব- র্যাট টেলের মতোই কিন্তু এর লেজটা আরও চিকন।যেসব ছেলেরা চুল আয়রন করে তাদের জন্য এক্সপার্টরা এটা ব্যাবহার করে।চুলের কিছু অংশে আয়রন বা কিছু অংশে স্পাইক এ ধরনের স্টাইলের জন্য ব্যাবহার করা হয়।![]()
বারবার কোম্ব বা নাপিতের চিরুনী- আমাদের সবার পরিচিত।চিরুনীর এই শেপের জন্য চুল মাথার খুব কাছে থেকে মানে চুল খুব ছোট করে কাটা যায়।বড় থেকে ছোট হবার কারনে বিভিন্ন ধরনের চুলের স্টাইল ও করা যায়। ![]()
পকেট চিরুনী-কিছুই বলার নেই।চট জলদি নিজেকে কেতা দুরস্ত করা আর কি? ![]()
রেক কোম্ব- বাগানের বেড়ার সাথে মিল রেখে নামকরন করা হয়েছে........।যাদের চুল ঘন ও লম্বা তাদের জন্য যা একই সাথে চুল আচড়ানো জট ছাড়ানো ও চুল গোছানোর জন্য ব্যাবহার হয়। যদি বউয়ের চুল অনেক ঘন ও লম্বা হয় তবে খোপা করার জন্য পার্লারে এই চিরুনী ই ব্যাবহার করা হবে। ![]()
টিজিং কোম্ব-ঢেউ খেলানো দাত ও লম্বা লেজের এই চিরুনী দিয়ে পাতলা চুলকেও ঘন দেখানো যায়।সাধারনত মেয়েদের পাতলে লম্বা চুলকে ঘন দেখনোর জন্য চুলের একঅংশকে সোজা তুলে ধরে ৬-১০ বার চিরুনি চালাতে হবে এভাবে প্রতিটি অংশ করা হলে চুলের ঘনত্ব বেশী মনে হবে।
![]()
উকুন মারার চিরুনী-দুই পাশে ভীষন চিকন দাত থাকার কারনে এটা উকুন আনতে সাহায্য করে।
অল পারপাস কোম্ব বা আমাদের বাড়ীর চিরুনী- আমরা বাংগালীরা যে চিরুনী ব্যাব হার করে যুগের পর যুগ কাটিয়ে দিলাম।যখন এত ঢংয়ের চিরূনী আসেনি।![]()
পিকস কোম্ব-লম্বা দাতের চিরুনী যা দিয়ে চুল আচড়িয়ে উচু করে আটকে রাখা যায়।টাইটানিকের রোজের সেই চিরুনীর মতো।
চিরুনীর এত গাল ভরা নাম আর কাজ দেখে আমি অবাক হয়েছিলাম।আর তাই আপনাদের সাথে শেয়ার করাএকটু মজা করার জন্য।সবাই ভালো থাকুন।
১৬ ই মে, ২০১২ রাত ১১:১১
রুদ্রাক্ষী বলেছেন: হা হা হা...ঠিক বলেছেন ভাই।প্লাসের জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।
২|
১৬ ই মে, ২০১২ রাত ১১:০৫
অণুজীব বলেছেন: চিরুনী পোস্ট ভালো লাগলো।
১৬ ই মে, ২০১২ রাত ১১:০৮
রুদ্রাক্ষী বলেছেন: অনুজীব..।অনেক স্বাগতম আমার পোস্টে।আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।
৩|
১৬ ই মে, ২০১২ রাত ১১:০৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব সুন্দর সাজানো পোস্ট ভাই,বেশ ভালো লাগলো।+++
১৬ ই মে, ২০১২ রাত ১১:১০
রুদ্রাক্ষী বলেছেন: চেয়ার ম্যান সাহেব আমার আগের পোস্টে শুধু ইমো দিসিলেন।আজকে আপনার কথা পরে ভালো লাগলো।ভালো থাকবেন ভাই।প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৪|
১৬ ই মে, ২০১২ রাত ১১:১৯
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ভাই চিরুনি দেখলেই ডর করে
চিরুনি দিয়া আচর একটা মারলেই চুলের গোড়া সহ চাইর পাচটা খুইলা আইসা পড়ে
চুল পড়া নিয়া পারলে পোস্টান
১৭ ই মে, ২০১২ রাত ১২:০০
রুদ্রাক্ষী বলেছেন: চুল পরা নি্যে পোস্ট চান ?ওকে ডান।পাবেন।পোস্টের পর আপনাকে জানাবো।ভালো থাকুক আপনার চুল ও আপনি নিজে।
৫|
১৭ ই মে, ২০১২ রাত ২:১৩
নির্জন০০৭ বলেছেন: +++++++++
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:২৫
রুদ্রাক্ষী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৬|
১৭ ই মে, ২০১২ সকাল ১০:৪৮
রাতুল_শাহ বলেছেন: পোষ্ট পড়ে খারাপ লাগতাছে, কারণ মাথার চুল নির্বাসনে যাইতেছে।
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:২৭
রুদ্রাক্ষী বলেছেন: যা যাবার তাকে যেতে দিন।নাহ আপনাদের জন্য পোস্ট না দিলেই না।দেখি শিঘ্রই চুল পড়া নিয়ে পোস্ট দিবো।ধন্যবাদ রাতুল পোস্ট পড়ার জন্য।ভালো থাকবেন।
৭|
১৮ ই মে, ২০১২ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
তুমি চুল নিয়ে বড়ই সচেতন বুঝাই যাচ্ছে।
তোমার চুলের একটা ছবিও দিয়ে দিতে তাহলেই তো ১০০ তে ২০০ মার্কস পেয়ে যেতে।![]()
অনেক ভালো লাগলো আর মজাও লাগলো চিরুনী কথন ।![]()
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:৩০
রুদ্রাক্ষী বলেছেন: না চুল নিয়ে সচেতন না।আসলে হঠাৎই খেয়াল হলো যে এত ধরনের চিরুনী হওয়ার কারন কি? এটা খুজতে যেয়ে এসব তথ্য পেলাম তাই শেয়ার করা আরকি? অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।ভালো থাকবেন।
৮|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬
বেঈমান আমি বলেছেন: হাহাহা মজা পাইলাম।ভালো আইডিয়া।বিলিভ ইট অর নট আমি চিরুনি ইউজ করিনা।হাত দিয়াই চুল ঠিক করি।আর জেল দিলে তো এমনিতেই ঠিক থাকে
২২ শে মে, ২০১২ রাত ৮:৪৫
রুদ্রাক্ষী বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যপোস্ট পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন ভাই।
৯|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৩
লেডি বার্ড বলেছেন: হিহিহি শিরোনাম ব্যাপক হইছে।
২২ শে মে, ২০১২ রাত ৮:৪৮
রুদ্রাক্ষী বলেছেন: আমার ব্লগে স্বাগতম।অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
১০|
০৫ ই জুন, ২০১২ দুপুর ২:০৭
ফারজুল আরেফিন বলেছেন: অবাক হলাম চিরুনীড় চুল চেরা বিশ্লেষণে।
+
০৬ ই জুন, ২০১২ রাত ১২:০৬
রুদ্রাক্ষী বলেছেন: কে অবাক হলো??????????? আপনি না আমি? আপনার প্রানবন্ত উপস্হিতি আসলেই অনেক ভালো লাগে।অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
১১|
০১ লা জুলাই, ২০১২ রাত ১:৪২
আিশস নাবীল বলেছেন: ভালো লাগলো...
০৩ রা জুলাই, ২০১২ রাত ১২:২৫
রুদ্রাক্ষী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাবীল।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১২ রাত ১১:০২
সাজিদ ঢাকা বলেছেন: চুল আঁচড়ানো এখন অবসরের কাজ , , , , সুন্দর +++++++