নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিনন্‌দন

i am just i am.............

রুহুল রবিন খান

to make a voice favor of truth.

রুহুল রবিন খান › বিস্তারিত পোস্টঃ

উনশহর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

০২/২৪/২০১৩

উনশহর

রুহুল রবিন খান।



দায়হীন ভ্রুণে ভরে গেছে ভাগার

বেওয়ারিশ কাক গুলো শব্দহীন

অশ্লীল শব্দে কানে ছোবল দেয় চিল।

বাস্তবতাকে আকড়েঁ ধরার শিৎকারে

ভাগার থেকে উঠে এসে একটি ভ্রুণ

প্রবেশ করে উনজীবনে।



নিরাবরনে ঘুরছে সবাই ধরে রাজার বেশ

ধর্ম কর্ম সবই গেল খেলা কর শেষ

এ দিক ফিরি ও দিক ফিরি

খুজিঁ কারো মুখ, মুখোশ

পড়ে ছুটছে সবাই

মানবতা বিমুখ।



ধান্দা আর ধন্দতায়

মুখোড় চারপাশ

উনমানুষে ভরা এই

উনশহরেই বাস।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

shfikul বলেছেন: +++

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

জেরিসেল বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.