| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
চৈতালি প্রভাতে বসে আছি ঘরেতে
কর্মহীন কাটছে বেলা,
নির্জন চারপাশ, নিদ্রা চোখেতে;
লাগছে দেহে কীসের দোলা।
গেঁয়ো পথ ধরে লোকজন যায় দূরে
চারিদিকে কত ঘরবাড়ি,
কত পাখি থেকে থেকে বাসা ছেড়ে
আহারের সন্ধানে জমাচ্ছে পাড়ি।
সূর্যের আলো পুকুরে পরে শেওলা সরে
প্রাণিরা সেখানে পানি খায়,
রোদ্দুর পথে দাঁড়ায়ে বৃক্ষ তপ করে
বিধির মহিমা তার গায়।
গাঁয়ের তরুণ দেহে যৌবন তেজ ঢের
অবিরাম মাঠে করে কাজ,
পড়শির হিতার্থে ঝাঁপিয়ে পড়ে ফের
অচরজ কাজে ফাঁকিবাজ।
তটিনীর কূলে ছেলেরা লাটিম খেলে
কোথাও নেই লিঙ্গ ভেদ,
যেন রিস্তেদার, থাকে সদলবলে;
হয় না কখনো বিচ্ছেদ।
হাসি-কান্না, ঝড় কত ভুবনে আসে
অতুলনীয় গাঁ, চির চেনা;
এত শোভা হয়ে বোবা যাব ভালোবেসে
আমার বসতি শেষ ঠিকানা।
১১ই চৈত্র ১৪১৫ বঙ্গাব্দ
২৫/০৩/০৯ খ্রিষ্টাব্দ
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: লজ্জিত হওয়া । ধন্যবাদ ।
২|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
বিলিয়ার রহমান বলেছেন: 
৩|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪|
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৪
ইসিয়াক বলেছেন:
স্নিগ্ধ একটি গাঁয়ের বাস্তব চিত্র পট তুলে ধরা হয়েছে কবিতাটিতে। কবিতা ভালো হয়েছে।যদিও শব্দ চয়নে কিছু সমস্যা আছে এডিট করলে ঠিক হয়ে যাবে। এটা আপনার কিশোর বয়সে লেখা মনে হয়। এই কবিতাটি কি আপনার লেখা প্রথম কবিতা?
০৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: এটা আপনার কিশোর বয়সে লেখা মনে হয়। ঠিক ধরেছেন। এটা কিশোর বয়সেরই লেখা। তবে এটাই প্রথম লেখা না। শিশুকালের লেখাও আছে কিছু। প্রথম লিখি ১০ বছর বয়সে। আশা ছিল নাম।
৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার অন্য একটি পোস্টে দেয়া একটা লিঙ্ক ধরে এসে পুনরায় আপনার 'চৈতালি প্রভাত' কবিতাটি পড়ে গেলাম। ভালো লিখেছেন, তবে উপরোল্লিখিত ইসিয়াক এর পর্যবেক্ষণটি আমলে নিলে ভালো করবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক আগের লেখা তো। বেশি ঘষামাজা করলে সেই আবেগটা থাকে না, তারপরও চেষ্টা করব কিছুটা এডিট করার।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: চৈতালি প্রভাতে্র বর্ণনাটা ভালো লাগলো।
অচরজ কাজে ফাঁকিবাজ -- 'অচরজ' মানে কী?