| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

মাঝেমধ্যে বার্তা আসে অমুক চাকরি
পেয়ে গেছে, তমুক বিয়ে করেছে। কারো
বাচ্চা হলো, চাকরিতে পদোন্নতি হলো,
কেউ আবার বিদেশ চলে গেল এই।
চারপাশ মুখরিত হয় বাহবায়,
মিষ্টি, ফুলের তোড়ার কত ছড়াছড়ি।
জন্মদিন এলে শুভকামনা অনন্ত-
স্বর্গীয় উদ্যান হয়ে যায় ঘরবাড়ি।
সবার হয় অথচ আমার হয় না,
মুষড়ে পড়ি ভীষণ তীব্র যন্ত্রণায়।
রাজ্যের ক্লান্তি আমায় ঘিরে ধরে এসে-
সইতে পারি না মোটেই এমন জ্বালা।
সবার দুঃখের রাত কেটে ভোর হয়
অথচ আমার? দীর্ঘ থেকে দীর্ঘতর।
৩০ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
মালিবাগ।
১৩ ই মে, ২০২২ দুপুর ১২:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।
২|
১৩ ই মে, ২০২২ দুপুর ১২:৪৫
ইসিয়াক বলেছেন: হতাশ হলে হবে না। জীবন তো যুদ্ধক্ষেত্র। হিসাব করে দেখলে বুঝতে পারবেন কত ভালো আছেন।আরেকটু ভালো থাকার জন্য চেষ্টা করাই যায়। তবে জীবনে বেঁচে থাকতে হলে অধিক কিছুর দরকার নেই। যার যত বেশি আছে তার মনে তত অশান্তি ।
অন্যকে দেখে আপাতদৃষ্টিতে সুখী সমৃদ্ধশালী মনে হলেও খোঁজ নিয়ে দেখেন উপরে সরল ভিতরে গরল।
কবিগুরুর কবিতার পংক্তি কি ভুলে গেছেন।
"নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সব সুখ আমার বিশ্বাস। "
অতএব আর হতাশা নয়। আপনি কিন্তু অনেক ভালো কবিতা লেখেন।আপনার পুরানো স্বত্ত্বাকে ফিরিয়ে আনুন।চমৎকার সব কবিতায় ব্লগের পাতা ভরিয়ে তুলুন।
শুভকামনা সব সময়।
১৩ ই মে, ২০২২ বিকাল ৩:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৩|
১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আধুনিক সময়ের কবিতা
১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
৪|
১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৩৯
সোনাগাজী বলেছেন:
যাদের ব্যাপারে ভালো ভালো খবর পেয়ে থাকেন, তাদের ২/১ জনের কর্মকান্ডকে বুঝার চেষ্টা করেন।
১৩ ই মে, ২০২২ বিকাল ৫:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ওরা পড়ালেখা করেছে। আমি দু পয়সার পেছনে ছুটে জীবন বরবাদ করেছি।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।