নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৪


আজকে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ছিল। ১৯৭৫ সালের এদিন একদল বিপথগামী সেনাসদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন (সিআইএ, আইএসআইসহ আরও অনেকের সম্পৃক্ততা ছিল)। তার মৃত্যুর পর টালমাটাল পরিস্থিতিতে পড়ে আওয়ামী লীগ। দলটাকে ধরে রাখেন তাজউদ্দিনপত্নী জোহরা তাজউদ্দিন। ১৯৮১ সালে শেখ হাসিনা দলটির কর্ণধার হন। তখনও পর্যন্ত রেডিও-টিভিতে বঙ্গবন্ধু নামটি উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর এমন বাণিজ্যিকীকরণ করলেন যে, তাঁর ভাষণ শুনতে শুনতে লোকে কান ঝালাপালা হয়ে যেত। গত ১৫ বছর শত শত ভাস্কর্য ও প্রতিষ্ঠান সবকিছুতেই ছিলেন বঙ্গবন্ধু।

এখন অবশ্য বঙ্গবন্ধুর ভাষণ তেমন শোনা যাচ্ছে না। ‘জয় বাংলা’ স্লোগানও নিষিদ্ধ। যারা এ স্লোগান দেয়, তাদের ধরে পুলিশে দেওয়া হচ্ছে। ধানমন্ডি-৩২ প্রথমে ঘোষণা দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, পরে গুঁড়িয়ে দেওয়া হলো। কিন্তু তাও তাকে মুছে ফেলা যাচ্ছে না। রাম-শ্যাম, যদু-মধুরা যদিও তাকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু ১৭ই মার্চ আর ১৫ই আগস্ট এলে তিনি পুনর্জীবন লাভ করেন।

আগে যারা ধানমন্ডি-৩২ এ যেত, হায় মুজিব হায় মুজিব করত, তাদের চাটুকার শ্রেণির অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু এখন যারা যাচ্ছে, তাদের চাটুকার বলার সুযোগ আছে? আজকে যারা ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গেল, প্রায় সবাইকে মারধর করা হলো। মুজিবকে মুছে ফেলতে কী প্রাণান্তকর চেষ্টা। বোঝা যাচ্ছে, মৃত বঙ্গবন্ধু জীবিত মুজিব অপেক্ষা অনেক শক্তিশালী। আপনি বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে বঙ্গবন্ধুর নাম পাবেনই। শেখ হাসিনার ইতিহাস বাদ দেন। পাকিস্তানিদের ইতিহাস পড়লেও তাই পাবেন, যদিও তারা তাকে গাদ্দার বলবে। কিন্তু বাঙালির ইতিহাসে তো তিনি গাদ্দার না।



নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে। সে বই হতে পারে, অথবা যেকোনো কিছু। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখলাম, পক্ষে কিংবা বিপক্ষে সব মুজিব। যারা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে অতিষ্ট ছিল, তারাও এখন নিখাঁদভাবে মুজিবকে স্মরণ করছে। যদিও কিছু উজবুককে দেখা গেল নাচানাচি করতে। তারা তা করবেই। যে যেমনে নাচায় তেমনে নাচে। আমি আমার জীবনে এখনও পর্যন্ত এমন নিখাঁদ মুুজিব প্রেম আগে দেখিনি।

অনেকে অবশ্য মুজিবকে পচাতে গিয়ে হতাশও হচ্ছে, এটা ভেবে যে কেন তাকে পুরোপুরি মোছা যাচ্ছে না।

ছবি বিডিনিউজ থেকে সংগৃহ করা।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯

নতুন মেসাইয়া বলেছেন:


আপনি বলছেন, "১ দল বিপথগামী সেনাসদস্যদের হাতে তিনি নিহত হন"।
শেখ হত্যায়, এটাই আপনার জ্ঞান?

এজন্য ৪র্থ শ্রেণীতে সামজবিদ্যার শিক্ষক আপনাকে মিষ্টি খেতে দিতো!

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: সবার কি আর আপনার মতো এত মেধা থাকে? আমার মতো কম মেধাবীরা একটু দেরিতে শেখে। ৪র্থ শ্রেণীতে আমি ঠিকমতো কথাই বলতে পারতাম না। তোতলামির সমস্যা ছিল।

২| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



১৫ই আগস্ট নিয়ে আমি লিখবো।

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি লিখার মুডে ছিলাম না। হঠাৎ মনে হলো কয়েক ছত্র লিখলাম আর কী। আপনিও লিখে ফেলুন সংক্ষেপে।

৩| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: মানুষের মাঝে যা বেশি পাবলিক খায় সে সব জিনিস শেয়ার দেয়ার মনোভাব আছে। আজকে শেখ মুজিবুর রহমানের কেইস আমি এর চেয়ে বেশি কিছু দেখি না । যেদিন পাথর লুটের নিউজ এলো সবাই শেয়ার দিয়েছে , লিখেছে সোশাল মিডিয়ায় ।

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ৩২ ভাঙার কারণে আর বঙ্গবন্ধুকে ছোট করার প্রবণতা থাকার কারণে দেখি বঙ্গবন্ধুর প্রতি মানুষের সহানুভূতি আরও বাড়ছে।

৪| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:৪৪

কামাল১৮ বলেছেন: জাতিয়তাবাদ যতদিন থাকবে,জাতিয় নেতার ততদিন অমর থাকবেন।

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বদরুদ্দীন ওমর বঙ্গবন্ধুর পিছে লেগে থাকেন সবসময়। এর সমস্যা কী?

৫| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৫

নতুন মেসাইয়া বলেছেন:



৫০ বছরেও কি আপনার কাছে ইহা পরিস্কার হয়নি যে, আমেরিকা আমাদের সেনাবাহিনীকে ক্রয় করে শেখকে হত্যা করেছে ক্যু'এর মাধ্যমে?
কিসব লিলিপুটিয়ান বাক্য লিখেছেন, কিছু বিপথগামী, নাকি দ্বিপদগামী সেনারা ... ব্লা ব্লা, কিসব শিশুদের ধুলোবালির চড়ুতভাতির পোষ্ট!

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ত্যানা প্যাঁচানো মন্তব্যটা পড়ে ওই লাইনের সাথে যুক্ত করে দিয়েছি। কারা কাজটা করেছে সেটুকু বলেছি, কারা পয়সা দিয়ে কিনেছে কেন কিনেছে সেটা আমার বিষয়বস্তু ছিল না। আপনার সমস্যা হলো মূল বক্তব্য না বুঝে ফাও প্যাঁচাল পাড়া। মনে হয় সব আপনি একাই বোঝেন।

৬| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৩৭

নতুন মেসাইয়া বলেছেন:



ভুল ধারণার উপর আপনি মুল বক্তব্য কি করে দাঁড়া করাচ্ছেন? উনার মৃত্যুর দিবসে মানুষ উনাকে ঠিকই স্মরণ করছেন; সেটা লিখতে গিয়ে উনার মৃত্যুকে ভুলভাবে উপস্হাপন করেছেন!

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আজাইরা কমেন্ট কইরেন না। যা মন চায় নিজের ওয়ালে করুন।

৭| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৩৮

ক্লোন রাফা বলেছেন: এই কৃতিত্ব অবৈধ দখলদার এনজিওগ্রাম, সমন্বয়ক টোকাই গ‍্যাং-এর।
শেখ হাসিনা গত দশ বছরে যা করতে পারেনি / গত একবছরে বঙ্গবন্ধুকে আরো বেশী কাছে টেনে নিয়েছে মানুষ।
ধন্যবাদ॥

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মারামারি, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে আসলে কারও লাভ হয় না্। এরা বুঝবে না। এতকিছু করেও যখন বঙ্গবন্ধুকে মোছা যাচ্ছে না, এখন লাগছে যারা বঙ্গবন্ধুকে সম্মান জানাচ্ছেন তাদের পিছে।

৮| ১৬ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সৈয়দ সাহেব বিরাট বড় জামাতী লোক।

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: মধ্যপন্থি।

৯| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪২

নিমো বলেছেন: বিপথগামীতার কিছু নেই। বাংলাদেশ হোক এটা অনেকেই চাই নাই। যারা হত্যা করেছে জেনে-শুনে-বুঝেই করেছে। আর হত্যা বার্ষিকী বলতে পারেন, মৃর্ত্যু নয়। ইংরেজিতে ডেথ, কিল, মার্ডার এগুলো আলাদা অর্থ বুঝায়। বাংলায়ও হত্যা, খুন আর মৃর্ত্যু এক না। জুলাই অভ্যুথ্থানে মারা গেছে, আর শহীদ, খুন, হত্যার স্বীকার হয়েছে শুনতে নিশ্চয় আলাদা লাগে।

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনেবুঝেই করেছে আবার সে হত্যাকে জাস্টিফাই করছে অনেকে।

১০| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৪

কামাল১৮ বলেছেন: আমার মনে হয় না বিরাট বড় জামাতি।চুনুপুটি হতে পারে।অথবা ফাই—ফরমাশ খাটা লোক।

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: পরচর্চা না করাই ভালো।

১১| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: আমি কোনো মন্তব্য করবো না।

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার উস্তাদের পোস্ট পছন্দ হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.