নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ভূমি-দেবতা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের কার্যালয়।
এভাবেই চলে যায় দিবস-রজনী,
অত্যাচারে চারপাশ বিভীষিকাময়-
রোখার বুকের পাটা কার আছে শুনি!
যে দাঁড়াবে তার বেঁচে থাকা সোজা নয়।
অথচ গণেশ যখনই উল্টে যাবে,
তার মতো অসহায় কে থাকবে আর?
ধর্মের বাণীও সে দেদারসে ছুড়বে-
চাপার জোরে ধরিত্রী করায়ত্ত তার।
কাল ভুজঙ্গ করছে পায়ে দংশন-
আবার সে ধরছে ঘাঘু ওঝার বেশ।
তার লীলা দেখে হতভম্ব জনগণ;
এ ধারাবাহিকতার বুঝি নেই শেষ!

২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।

ছবি: এআই

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;

............................................................
আমাদের দেশের প্রেক্ষাপটে বিষয়টি যথেষ্ট
জটিল । সরকার যেসব আইন করেছে তার দূর্বল দিকের
কারনে মারামারি হানাহানি ঘটে । অথচ
আইন কঠিন ও লাগসই হলে , কোর্ট কাছারি ছাড়াই বন্দবোস্ত
থাকলে, এমন হলে জীবনটা সরল হতো , র্কোটে মামলাজট অর্ধেক
কমে যেত ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটা একদিক, আরেক দিক হলো মানুষের নৈতিকতার অবক্ষয় ও দ্বিচারিতানৈতিকতা ঠিক না থাকলে জোর করে আইন প্রয়োগ করে আখেরে লাভ তেমন হওয়ার কথা না।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৬

ক্লোন রাফা বলেছেন: ভূমি নিয়ে সংকট মনে হয় আদিকাল থেকেই চলে আসছে।পৃথিবীতে মানুষের সংখ্যা যখন অপ্রতুল ছিলো তখনও রাজ‍্য দখল করে আসলে সীমানা বর্ধিত করাই উদ্দেশ্য ছিলো। সেখান থেকেই ধীরে ধীরে ব‍্যাক্তিগত লোভ লালসায় পরিণত হয়েছে!

যতই সত্য এবং নীতি বাক্য দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করা হোক না কেনো। দিনের শেষে নিজের আরো চাইবে। সারে তিন হাত কিংবা চিতার কথা বলেও রুখে দেওয়া যায় না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ বিপদে এসব সম্পদ আর টাকা কাজেই আসে না। স্ত্রী-সন্তানও পর হয়ে যায়। তাও মানুষের হুঁশ হয় না।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৮

এইচ এন নার্গিস বলেছেন: জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর বোন কে ঠকানো একটা কমন ব্যাপার। দুঃখের বিষয় এই বোন কে ঠকানো নিয়ে কোন নারী যদি লিখতে যায় দেখা যায় অনেক পুরুষ তা পছন্দ করে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাও লিখতে হবে। ন্যায্যতার পক্ষে দাঁড়াতে হবে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.