| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,
বহুরুপী সেজন এমনই বেহায়া-
সোল্লাসে দংশন করে ফেলতে পারে।
বিষ নেই, তবুও এমন তার বিষ
বেদনায় সারা দেহ হয়ে যাবে নীল,
এমন দুর্ভোগ দেখে সে বাজাবে শিস-
পৈশাচিক আনন্দে হাসবে খিলখিল।
এমনই চরিত্র এই গিরগিটির,
তার অভিনয় বোঝা ভারি মুশকিল।
পয়লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।
©somewhere in net ltd.