| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপক বিধৌত সাধু
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক আহত হলেন। আপনার নাক-মুখ রক্তাক্ত, হাত ভেঙে গেল।
মহাখালী সিভিল অ্যাভিয়েশনের সামনে ঠিক এমনই একটা দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হলাম আজ। সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যে-ই মহাসড়কের পাশে দাঁড়িয়েছি, তখনই ঘটনাটা ঘটল। আমিসহ কয়েকজন দৌড়ে লোকটার কাছে গেলাম। দু’জন মিলে তাকে টেনে রাস্তার পাশে বসালাম, একজন মোটরসাইকেলটা তুলে রাস্তার পাশে রাখল, একজন প্রাইভেট কার আটকাল।
কেউ পানি আনল, কেউ টিস্যু দিল। একজন প্রাইভেট কারের চালককে গালাগাল করল, মারতে উদ্যত হলো। বারণ করে বললাম, লোকটার অবস্থা ভালো না। হাসপাতালে নিতে হবে।
খেয়াল করলাম, লোকটার হাত ভেঙে গেছে। তার পকেট থেকে মোবাইল নিয়ে একজনকে বললাম, উনার বাসায় ফোন দিন।
ততক্ষণে আরও অনেক মানুষ জুটে গেল। একটা সিএনজি ডেকে প্রাইভেট কারের চালককে বললাম, উনাকে পাশের আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। উনার সাথে নৌবাহিনীর এক ছেলে গেল।
আমার অফিসে দেরি হয়ে যাচ্ছিল। বিআরটিসির একটা বাসে উঠে পড়লাম। বসে বসে ভাবছিলাম, ওই লোকটারও তো পরিবার আছে। স্ত্রী-সন্তান আছে। রাইড শেয়ার করত। এখন সংসার চলবে কীভাবে? এক সেকেন্ডের নেই ভরসা!
প্রতীকী ছবি
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩২
দানবিক রাক্ষস বলেছেন: এরই নাম জীবন !