নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ-জ-ব-র-ল

রাব্বি !

ঢাকায় থাকি..... সখ অনেক: বই পড়া, ইলেক্ট্রনিকস টুকিটাকি কাজ, ঘুরে বেড়ানো, অ্যামেচার রেডিও, ক্যাম্পিং, হাইকিং, সাইক্লিং ও ট্রেকিং। মাথায় বর্তমান ভুত স্নোরকল এবং ডাইভিং এর। আমার ছোট্ট সাইট www.s21rc.net

রাব্বি ! › বিস্তারিত পোস্টঃ

আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য)

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭

কিছুদিন আগে আরেকটি সাহায্য চেয়ে লেখা তে মন্ত্যব্য করার পর অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আইপিএস বানানো সম্ভব। আসুন দেখি কিছু উপায়। এখানে বড় আইপিএস যা কিনা সারা বাড়ির সব কিছু চালাবে তেমন কিছু নিয়ে আমরা আলাপ করবো না, যদিও জিনিশ একই কিন্তু ভিন্ন ক্ষমতার জন্ত্রপাতি।



আইপিএস বা ইউপিএস এর মুল কাজ:



১. মেইন বিদ্যুত থেকে ব্যাটারি চার্জ করা (২২০ থেকে ১২ ভোল্ট এর ট্রান্সফরমার এর সাহায্যে)

২. ১২ ভোল্ট এর ব্যাটারি থেকে ইনভার্টার এর মাধ্যমে ২২০ ভোল্ট তৈরী করা।

৩. সুইচিং করা (লাইন মুল বিদ্যুত থেকে ইনভার্টারের বিদ্যুতে পরিবর্তন)



ইউপিএস এ সুইচিং টা করতে হয় অনেক দ্রুত (জটিল প্রণালী, খরচ বেশী) যেন কম্পিউটার, বা অন্যান্য যন্ত্রপাতি রি-স্ট্রাট না হয়ে যায়। আইপিএস এ এই সুইচিং টা হয় ধিরে (সহজ প্রণালী ও কম খরচ)।



ব্যাটারি:



একটা আইপিএস কতক্ষন চলবে তা নির্ভর করে এর ব্যাটারি কত বড় তার উপর (মনে করি লোড সমান সবক্ষেত্রে)। এই ব্যাটারির দাম ৮০% পুরা খরচ এর। সাধারনত লিড এসিড ব্যটারি (স্টোরেজ ব্যাটারি) ব্যাবহার করা হয়। গাড়িতে বা মাইকের দোকানে আমরা যে ব্যাটারি দেখি তাই এই ব্যাটারি। স্হানীয় নির্মাতা লুকাস, রহিম আফরোজ এবং আরো কিছু প্রতিস্ঠান।



প্রথমেই আমাদের একটা ব্যাটারি যোগাড় করতে হবে। নতুন ব্যাটারির অনেক দাম, ৭, ৮ হাজার থেকে শুরু। আমাদের লাগবে কমপক্ষে একটি ৪০ এম্পিয়ার/আওয়ার এর ব্যাটারি (গাড়িতে সাধারনত থাকে ৭৫ এম্পিয়ার/আওয়ার)। গাড়ির পুরাতন ব্যাটারি কিন্তু একেবারে নষ্ট নয় এমন ব্যাটারি অনেক সময় কম দামে পাওয়া যায় (অনেক গাড়ির ড্রাইভার ব্যাটারি/টায়ার চেন্জ করতে অনেক উৎসাহি থাকে !!)





পুরাতন ব্যাটারি হলে ব্যাটারির দোকানে এসিড পানি বদলিয়ে ভালভাবে সার্ভিসিং করিয়ে নিন।



[সতর্কতা: ব্যাটারির ভেতরের তরল এসিড শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কোথাও লাগলে সাথে সাথে থান্ডা পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলুন ও প্রয়োজনে ডাক্তারের পরমর্শ নিন, আমাকে ভুলেও দায়ি করার জন্য কোন পোষ্ট দিবেন না :) ]



যারা কম ঝামেলা করতে চান তারা এবার একটি ৩০০ভিএ র চাইনিজ আইপিএস এর সার্কিট কিনে লাগায়ে নিন ব্যাটারির সাথে, দাম পড়বে (ট্রান্সফরমার সহ) ৪০০০ টাকা মত, পাওয়া যায় পাটুয়াটুলির ইলেক্ট্রনিক্স এর দোকানে।





আর যারা আমার মত ঝামেলা করতে মজা পান তারা নিচের প্রণালি অনুশরন করুন:



উপকরন লাগবে:

১. ইনভার্টার, ১৫০ ভিএ (ইনপুট: ১২ ভোল্ট ডিসি আউটপুট: ২২০ভোল্ট এসি)

২. পাওয়ার সাপ্লাই ২০০+ ওয়াট( ইনপুট:২২০ভোল্ট এসি, আউটপুট: ১২ভোল্ট ডিসি।)

৩. মাল্টিপ্লাগ ৩ পিন।



১ম কাজ:

আমাদের লাগবে একটা ইনভার্টার, চাইনিজ ১৫০ ভিএ র একটা ইনভার্টার কিনুন, দাম ১২০০ থেকে ১৫০০ টাকা, পাওয়া যাবে আইডিবি ভবন, স্টেডিয়াম এর সুইমিংপুল এর পাশের মার্কেটে অথবা পাটুয়াটুলি তে।







ইনভর্টারের আউটপুট একটা ৩পিন সকেট থাকবে, এটার সাথে মাল্টিপ্লাগ লাগায়ে একটা ফ্যান আর একটা লাইট (এনার্জি সেভার / সি-এফ-এল ১৫-৩০ ওয়াট ) লাগিয়ে নিন।



এনভার্টারের ইনপুটের তার টি ব্যাটারি তে লাগিয়ে দিন। (পোলারিটি খুব ভালো মত লক্ষ করে লাগান, লাল টা ব্যাটারির + এ, কালো টি - এ, ভুল হলে একটা পেপার ওয়েট ও সাথে কিছু ধোঁয়া ফ্রি)।



ইনভার্টার অন/অফ করার জন্য বাক্সের গায়ে একটা সুইচ আছে।

সব কিছু ঠিক থাকলে ইনভার্টার অন করলে লাইট বা ফ্যান চলতে শুরু করবে



২য় কাজ:

ব্যাটারি চার্জ দেয়ার জন্য একটি সবচেয়ে কমদামি (২০০-৩০০ টাকা) কম্পিউটারের পাওয়ার সাপ্লাই কিনুন, এটি হলে ভালো, এটিএক্স হলে অন/অফ এর জন্য মডিফাই করতে হবে, (১৪ নাম্বার পিন, সাধারনত সবুজ রং এর সাথে কালো বা কমন/গ্রাউন্ড পিন এক করুন)







পাওয়ার সাপ্লাই এর হার্ড ডিস্ক বা সিডিরোমের জন্য যে তার থাকে (লাল-কালো-কালো-হলুদ) তার একটা কেটে কমন (কালো) ও ১২ ভোল্ট (হলুদ) বের করুন। এই তার দুইটা ব্যাটারি তে লাগান, হলুদ তারের মাঝে একটা ফিউজ (৫এম্পিয়ার) দিবেন নিরাপত্তার জন্য। (বাকি সব তার কেটে ফেলুন বা সুন্দর করে গুছিয়ে টেপ মেরে রাখুন।)



আপাতত সর্বক্ষন পাওয়ার সাপ্লাই অন রাখুন ব্যাটারি চার্জের জন্য, বিদ্যুত চলে গেলে ইনভার্টার অন করুন ও বাসার সবাইকে আপনার ঘরে ডাকুন বাতাস খাওয়ার জন্য।



অটোমেটিক সুইচিং করতে প্রয়োজন হবে ২টি ১২ভোল্ট এস-পি-ডি-টি রিলে সুইচ। রিলের কয়েল এর প্রান্ত তে পাওয়ার সাপ্লাই থেকে ১২ ভোল্ট সরবরাহ করুন। ১ম রিলের ২ টি কমন, ২ টি এন-সি ও ২ টি এন-ও এক করুন। কমন টি যাবে আপনার লোড এর ফেইজ লাইন হিসাবে। এন-সি তে ইনভার্টারের ফেইজ লাইন, এন-ও তে বাসার মেইন বিদ্যুত এর ফেইজ লাইন। লোড, ইনভার্টার ও মেইন বিদ্যুত এর কমন/গ্রাউন্ড একসাথে থাকবে।



২য় রিলেটির ১২ভোল্ট কয়েলে একই ভাবে ১২ভোল্ট সরবরাহ করুন। ২টি কমন, ২ টি এন-সি ও ২ টি এন-ও এক করুন। কমন কে কানেক্ট করুন ব্যাটিরির পজেটিভ টার্মিনালের সাথে, এন-সি থেকে ইনভার্টারের পজেটিভ লাগান।



এন-সি: নরমালি কানেক্ট

এন-ও: নরমালি ওপেন





!!!! সতর্কতা:: ২২০ ভোল্ট বর্তনি নিয়ে কাজ করার সময় খুবই সাবধানে কাজ করবেন। অসাবধানতার কারনে শক খেয়ে মৃত্যুও হতে পারে। !!!

মন্তব্য ১৮১ টি রেটিং +১১৯/-৩

মন্তব্য (১৮১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭

মদন বলেছেন: সাউন্ড বক্সের এম্প্লিফায়ের বানানো নিয়া এক সময় বহুত আকাম করছি :)

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

রাব্বি ! বলেছেন: আমিও।

২| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪

গিফার বলেছেন: বুঝি না.... :(

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৯

রাব্বি ! বলেছেন: ইলেক্ট্রনিক্স না জানলে বুঝা একটু কষ্টকর হবে।

৩| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

পুংটা বলেছেন: এই জিনিস গাড়ির লাইটারে লাগিয়ে গাড়িতে ল্যাপটপ সহ সবধরনের চার্যার ইউজ করা যায়। ভাল মাল।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০

রাব্বি ! বলেছেন: খুবই কাজের। আমি বাসায় লাগিয়ে বহুমুখি ব্যাবহার শুরু করেছি।

৪| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩০

মইন বলেছেন: "অসাবধানতার কারনে শক খেয়ে মৃত্যুও হতে পারে। !!! "

মরার চেয়ে গরম ভালা।
আমি মরবার চাইনা।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১

রাব্বি ! বলেছেন: ইলেক্ট্রিক সব কিছুর জন্য প্রযোজ্য

৫| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩১

মুক্ত বয়ান বলেছেন: এত কষ্ট কেউ কর্তো না!! :( তবে, ভাল জিনিস বলছেন।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

রাব্বি ! বলেছেন: ২,৩ জন অন্য একটা পোষ্ট এ জানতে চেয়েছিল, তাই আমার এই অপচেস্টা :)

৬| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: বানাইতে ইচ্ছা করতেছে :(

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

রাব্বি ! বলেছেন: শুরু করে দিন।

৭| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৭

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: ৩০০ভিএ র চাইনিজ আইপিএস এর সার্কিট কিনে লাগালেতো আমার ব্যাটারি ছাড়া আর কিছুই লরাগছেনা তাইনা....? এটা দিএইতো ব্যাটারি চার্জ করাযাবে এবং অটো চালু হবে তাইনয়াকি...?

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০১

রাব্বি ! বলেছেন: সঠিক।

৮| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমারও একখান আই.পি.এস বানানোর খুবই খায়েশ। আপনি যদি একটু সাহায্য করতেন। আপনাকে সাথে নিয়ে জিনিসগুলো কিনতে চাই। আপনার সাথে যোগাযোগের উপায় দিলে উপকৃত হতাম।
ধন্যভাদ।

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৪

রাব্বি ! বলেছেন: সাথে নিয়ে কিনতে যাওয়ার সময় বের করা আমার জন্য কষ্টকর। ইলেক্ট্রনিক্স এ একটু দক্ষতাও প্রয়োজন হবে এইটা তৈরী করতে। তথ্যগত কোন সাহায্য লাগলে চিঠি দিন s21rc@হটমেইল.কম এ।

৯| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

রাতেরপথিক বলেছেন: ভাই আমি ব্যাপক মজা পাইলাম। আমার এইসব নিয়া ঘাটতে মজা লাগে। তয় ভাই একটা জিনিস আমারে কেউ ভাল কইরা বুঝাইয়া দেয় নাই তা হল ভিএ....যদি এই ব্যাপার টা একটু ক্লিয়ার করতেন তাহলে ব্যাপক উপকার হইত।
+

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

রাব্বি ! বলেছেন: একটি যন্ত্র যতটুকু কারেন্ট টানে প্রতি মুহুর্তে তা হচ্ছে A (এম্পিয়ার)। এর সাথে ভোল্ট V (২২০) গুন দিলে পাওয়া যাবে ভিএ। উদাহারন: যদি ২ এম্প কারেন্ট কনজামশন হয় ২২০ ভোল্টের যন্ত্রের তাহলে এটি হবে ৪৪০ ভিএ, সুতরাং আপনাকে এর থেকে কিছুটা বেশি ক্ষমতার ইউপিএস/আইপিএস ব্যাবহার করতে হবে। ডিসি কারেন্টে চলে এমন যন্ত্রের ওয়াট এবং ভিএ সমান। এসি কারেন্টে চলে তাদের ওয়াট ভিএ এর ৮০% মত হবে সহয ভাবে বললে।

১০| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

শয়তান বলেছেন: বহুৎ ঝালেমা :(

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

রাব্বি ! বলেছেন: সঠিক, এর চেয়ে গরম ভালো।

১১| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২

রাতেরপথিক বলেছেন: ভাই আর একটা কথা । কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়া চার্জ দিলে কোন সমস্যা হবে না তো্। আর কত ছোট বা কত বড় ব্যাটারি চার্জ দেওয়া যাবে।

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১২

রাব্বি ! বলেছেন: কম্পিটার এবং ব্যাটারি দুইটা একই পাওয়ার সাপ্লাই থেকে নয়, আলাদা ব্যাবহার করুন। ৪০ থেকে ১১৫ এম্প/আওয়ার ব্যাটারি চার্জ দেয়া যাবে সমস্যা নাই, গুগুল করুন "ফ্লোট চার্জিং"

১২| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯

অমাবশ্যার চাঁদ বলেছেন: আপনার ই-মেইল এড্রেস পেতে পারি কি?

আমারটা: [email protected]

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৩

রাব্বি ! বলেছেন: পারেন :)

s21rc@হটমেইল.কম

১৩| ২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:২০

মা-মাটি-মানুষ বলেছেন: ভালো লেগেছে, ভালো থাকুন

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৪

রাব্বি ! বলেছেন: আপনিও ভালো থাকুন। ধন্যবাদ।

১৪| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৪

নাজিরুল হক বলেছেন: প্লাসাইলাম।

২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৪

রাব্বি ! বলেছেন: ধইন্যা

১৫| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৫

ইচ্ছে বলেছেন: ইন্টারেসটিং । ++++++++

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০১

রাব্বি ! বলেছেন: আসলেই।

১৬| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৩

গবেষনা বলেছেন: ++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০১

রাব্বি ! বলেছেন: :) :) :)

১৭| ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯

এই আমি মীরা বলেছেন: অপ্রাসঙ্গিক প্রশ্ন: আপনি কি কোন রেডিও চ্যানেলে কাজ করেন?

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৫

রাব্বি ! বলেছেন: "অ্যামার কঁথা শিউনে খি থাই মঁনে হয়"?

না ভাই, আমি কোন রেডিও চ্যানেলে কাজ করি না :)

তবে আমার নিজের একটা ছোট রেডিও স্টেশন আছে, এটাকে বলে আ্যামেচার রেডিও স্টেশন।

১৮| ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬

বিডিআর বলেছেন: সম্প্রতি কালে বাসায় 12 V, ২০০ AH রেটিংস এর ব্যাটারী দিয়ে IPS বানানো হল অতি উৎসাহের সহিত। টোটাল খরচ ২২কিলো। কিন্তু সুখ কি আর কপালে সয়?

আমাদের সোনারগাঁ পল্লী বিদু্ৎ সমিতি মেঘনা ঘাটে অবস্থিত Fresh গ্রুপের কাছ থেকে তাদের উৎপাদিত অতিরিক্ত কারেন্ট কিনে শুধুমাত্র আমাদের এলাকাতে ই সাপ্লাই দিচ্ছে তার গত ১৫/১৬ দিন যাবত কারেন্ট যাচ্ছেনা। মেজাজ টা এমন গরম লাগে মাঝে মাঝে, জিদ করে মূল সাপ্লাই অফ করে মাঝে মাঝে IPS Backup এ চলি।

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮

রাব্বি ! বলেছেন: :) এই সুখ সবসময় নাও থাকতে পারে, তখন লাগবে। তবে মাঝে মাঝে ব্যাকআপ এ চালান ভাল, ব্যাটারির চার্জ সাইকেল ঠিক থাকবে।

১৯| ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৮

বাংলাদেশী সাইকেল ভ্রমণকারী বলেছেন: @এই আমি মীরা: রাব্বী ভাই, কোন রেডিও চ্যানেলে কাজ করেন না, কিন্তূ দেশের) উনি আমাদের দেশের একজন স্বনামধন্য অ্যামেচার রেডিও অপারেটর। এই রেডিও অবশ্য আমরা সচরাচর যে রেডিও দেখতে পাই সেই রেডিও না, এটা হলো টু-ওয়ে রেডিও। উনাকে দেশের একজন স্বনামধন্য অ্যামেচার রেডিও অপারেটর বলাটা একটু কম হয়ে গেল, কারন আমাদের দেশে উনার চেয়ে বেশী কন্ট্যাক্ট রেকর্ড আর কোন বাংলাদেশী অ্যামেচার রেডিও অপারেটরের নেই। আরো ভালোভাবে জানতে চাইলে উনার সবগুলো পোষ্ট পড়ুন অথবা গুগল সার্চ বক্সে উনার ই-মেইল আই-ডি s21rc বসিয়ে দেখুন।

করছেন টা কি, রাব্বী ভাই। ব্যবসায়ী ভাইগো বারোটা বাজায় দিলেন তো?

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১০

রাব্বি ! বলেছেন: সাইদ ভাই একটু বেশি হ্য়ে গেল না?!!

ব্যাবসায়ী ভাইদের কিছু হবে না, এইটা তো ছোট আকারের সমাধান।

২০| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৬

রায়হান(তন্ময়) বলেছেন: এই ইলেকট্রনিকস নিয়া বহুত আকাম কুকাম করছি(!) একসময়। অনেকদিন পর আপনার পোষ্ট টা দেইখা আবার করতে মন চাইতেছে। আমি অবশ্য ইউপিএস এর সাথে বড় গাড়ির ব্যাটারি লাগাইয়া অনেকদিন এই কাজ করছি। ধন্যবাদ আপনারে।

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩

রাব্বি ! বলেছেন: ভাল বুদ্ধি, আমি একবার করেছিলাম, কিন্তু ৭৫ এম্প এর ব্যাটারি চার্জ হতে সারাদিন লাগতো, তাই পরে আলাদা পওয়ার সাপ্লাই দিয়ে কাজ সেরেছি।

আপকি কোন ব্র্যান্ড এর ইউপিএস এ কত প্লেটের ব্যাটারি লাগিয়েছেন জানালে অন্যদের উপকার হবে।

২১| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৮

কাজু বলেছেন: ভাল +

২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৭

রাব্বি ! বলেছেন: ধইন্যা

২২| ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৪

রাতমজুর বলেছেন:

পুরনা দিন মনে পড়াইলেন! :D

তাঁতাল, রজন, রাং আর হাত পোড়ানো :D:D:D

অফ: আপনের রেড্যুগুলানের মঠেল কৈবেন?

২৭ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০

রাব্বি ! বলেছেন: এখনও ঘরে আছে তাতাল আর রাং, মাঝে মাঝে গরম দেই।

যেগুলি চলে:

Yaesu FT-600 (HF)
ICOM IC-7000 (HF/VHF/UHF)
Transworld PRC-1099 (HF)

Alinco DJ596 (VHF/UHF)
Alinco DJ195 (VHF)
Alinco DR135 (VHF)

২৩| ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯

নাজনীন১ বলেছেন: আমাদের ডিপার্টমেন্টের কিছু সিনিয়র ভাইদেরও দেখেছি ইলেকট্রনিক্স নিয়ে গুঁতোগুতি করতে, কিন্তু আমরা হলাম একেবারেই অযোগ্য উত্তরসূরী, কোন কাজের না.........। এতো ঝামেলা কে করে???? আপনার এই টেকি আলোচনা দেখে সেটা আবার মনে পড়ল......:(

আপনি তো ভাই বিখ্যাত লোকের লিস্টে, সাইকেল ভ্রমণকারী ভাইও মনে হয় সেই রকম, সৌম্য ভাই-এর পোস্টে পড়েছি মনে হয়।


অফটপিকঃ ইলেক্ট্রনিক্স কি আপনার পেশা? আদিনিবাস কোথায়? বুয়েট নাকি ঢাবি?

২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫

রাব্বি ! বলেছেন: আমি বিখ্যাত দের প্রিয় লিষ্টে আছি, কিন্তু নিজে বিখ্যাত কেউ না,

সাইকেল সায়িদ, সৌম্য ওদের কাছে ব্লগের গল্প শুনতে শুনতে আমিও চলে এলাম ব্লগাতে।

অফটপিক: ইলেক্ট্রনিক্স ছিল নেষা (সেই ক্লাস ৬ এ হাতে খড়ি টিভিতে ডেভিড সুব্রত দাশের অনুপরমানু অনুস্ঠান দেখে)। আদিনিবাস রাজশাহী, এআইইউবি। এত কিছু কেন জানতে চান? মেয়ের বিয়ে দিবেন?

২৪| ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৪

নাজনীন১ বলেছেন: :P


মাইন্ড খাইয়েন না। ইলেক্ট্রনিক্স, আমেচার রেডিও -- এসব দেখে মনে হয়েছিল ঘরের কাছের কেউ কিনা?

আর আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয় নাই.......তয় আপনার বিয়ের জন্য মেয়ের দরকার হলে নুশেরাপুকে বলতে পারেন। উনি নাকি ইদানীং ব্লগীয় ঘটকের দায়িত্ব পালন করছেন।

২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৮

রাব্বি ! বলেছেন: মাইন্ড খাইলে এতকিছু বলতাম নাকি? ঘরের কাছের পেলেন নাকি দুরের?

আচ্ছা বলব উনাকে :)

২৫| ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬

নাজনীন১ বলেছেন: আমি ভাই ঢাবির। মনে হল শহরের এ প্রান্ত - ও প্রান্ত হয়ে গেল...... তাহলে বোধ হয় দূরের।

যদিও আপনার বিষয় জানি না, আমি ইলেক্ট্রনিক্সের উপরেই পড়েছিলাম।এখন তার ছাড়া লেখাপড়া করি। আপনার ইলেক্ট্রনিক্স বিষয়কে বাংলায় সহজ করে লেখাকে সাধুবাদ জানাই।

ভাল থাকুন।

২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮

রাব্বি ! বলেছেন: আমি গনকযন্ত্রের যন্ত্রপাতির উপর "কুমার টাইপ" পড়ালেখা করেছিলাম, পরে তারছাড়া বিষয়ে "বিগ্গানের পন্ডিত্য" পড়েছি।

তারছাড়া ই পেশা আমার।

২৬| ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৯

নাজনীন১ বলেছেন: তো, আমার ধারণাটা তাহলে ভুল না। আপনি ঘরের কাছের মানুষই। একই ঘরানার।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১২

রাব্বি ! বলেছেন: এতোক্ষনে চিনেছেন ;)

২৭| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০

রায়হান(তন্ময়) বলেছেন: আমি মার্কারী ব্রান্ডের ইউপিএস ব্যবহার করেছিলাম। সম্ভবত ৫০০ ভিএ। সাথে ২৭ প্লেটের ব্যাটারী।

অফ: আমি ham radio operator হতে চাই। কি করতে হবে না হবে এবং টাকা কিরকম কি লাগবে (কারন আমি বেকার এখনও) যদি একটু বিস্তারিত পোষ্ট দিতেন তাহলে খুবই উপকৃত হতাম।

ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১১

রাব্বি ! বলেছেন: পরীক্ষা দিতে হবে বিটিআরসি তে।

বিটিআরসি র ওয়েবসাইট http://www.btrc.gov.bd এ মাঝে মাঝে চেক করবেন, যদিও আপাতত পরীক্ষা বন্ধ রয়েছে। সিলেবাস ওখানেই পাবেন।

http://www.barl.org এবং http://www.s2dx.org এই সাইট গুলা চেক করবেন এবং মেইল লিষ্ট বা মেম্বার হিসাবে সাইন ইন করে রাখবেন, পরীক্ষা শুরু হলে খবর পেয়ে যাবেন।

পরীক্ষা দিতে খরচ ২০০ টাকা ছিল শেষ বার।

২৮| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

সাইফুর বলেছেন: কাজের

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

রাব্বি ! বলেছেন: আসলেই কাজের।

২৯| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

সাইফুর বলেছেন: দারুন জিনিসরে ভাই

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

রাব্বি ! বলেছেন: আমি বেশ শান্তিতে আছি।

৩০| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

রায়হান(তন্ময়) বলেছেন: অফ: আমি রেডিও হ্যান্ডসেট গুলোর দামও জানতে চেয়েছিলাম। আসলে কিরকম কি টাকা লাগবে একটু বিস্তারিত বললে উপকৃত হতাম। ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

রাব্বি ! বলেছেন: ১০০ ডলার থেকে শুরু করে যতদুর যেতে পারেন......

একটা ভিএইচএফ রেডিও ১০০-১৫০ এ পাবেন। নতুন এইচএফ সবচেয়ে কমদামি টাও ৭০০+

দাম শুনে ভয় পেলে হবে না, অনেক পুরান রেডিও কম দামে পাওয়া যায়। আগে লাইসেন্স নেন পরে যন্ত্র জোগাড় হবে।

৩১| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

সাইফুর বলেছেন: পুরো বা প্রায় সাইন ওয়েভ হয় ওগুলো দিয়ে?

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০২

রাব্বি ! বলেছেন: সাইন ওয়েভ ইনভার্টারের দাম অনেক বেশি। লাইট, ফ্যান চালানোর জন্য ট্রু সাইন ওয়েভ আমাদের প্রয়োজন নাই তেমন একটা।

৩২| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

অহরিত বলেছেন: "২. ১২ ভোল্ট এর ব্যাটারি থেকে ইনভার্টার এর মাধ্যমে ২২০ ভোল্ট তৈরী করা।"

ইনভার্টারের কাজটা মূলতঃ ১২ ভোল্ট ডিসিকে ২২০ ভোল্ট এসিতে রূপান্তর করা যায়না।এক্ষেত্রে আপনি Frequency and Magnitude দুটোই নিজের ইচ্ছা মত ইনভার্টারের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন।

লিখাটা সংগ্রহএ রাখলাম।আশা করি কাজে লাগবে।কষ্ট করে লিখেছেন বলে ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১২

রাব্বি ! বলেছেন: আপনি পড়বেন জানলে লিখতাম:

ইনভার্টারের ভেতরের লোকাল অসিলেটর এর মাধ্যমে ১২ ভোল্ট অ্যামপ্লিচুড এর ৫০ হার্জ এর তরঙ্গ তৈরী করে তাকে ক্লাস এ বি পুশ-পুল এম্পলিফায়ার এর মাধ্যমে স্টেপ আপ করে ২২০ অ্যামপ্লিচুড করে আউটপুটে সরবরাহ করা হয়ে থাকে।

কিন্তু বাকি সবার জন্য সহজ করে লিখতে হল "১২ ভোল্ট এর ব্যাটারি থেকে ইনভার্টার এর মাধ্যমে ২২০ ভোল্ট তৈরী করা।"

ধন্যবাদ মন্ত্যব্যের জন্য :)

৩৩| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

অহরিত বলেছেন: সংশোধনঃ ইনভার্টারের কাজটা মূলতঃ ১২ ভোল্ট ডিসিকে ২২০ ভোল্ট এসিতে রূপান্তর করা।এক্ষেত্রে আপনি Frequency and Magnitude দুটোই নিজের ইচ্ছা মত ইনভার্টারের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

রাব্বি ! বলেছেন: ধন্যবাদ আপনাকে। যদিও রেডিমেড ইনভার্টারের (এখানে যেগুলির কথা বলা হয়েছে) ফ্রিকুয়েন্সি (৫০ হার্জ) ও ম্যাগনেচুড (২২০ ভোল্ট) দুইটাই ফিক্স, নিজের ইচ্ছা মত চেন্জ করা যায় না ও প্রয়োজনও নেই এই কাজের জন্য।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৭

অহরিত বলেছেন: আপনি পড়বেন জানলে লিখতাম...
যা ভাবছেন তা না।আমি তেমন কিছুই জানিনা এ ব্যাপারে।এখানে অনেক বিজ্ঞ মানুষজন আসেন।অনেকে ইউনির টীচার।আমিতো মাত্রই শিখার চেষ্টা করছি।

যদিও রেডিমেড ইনভার্টারের (এখানে যেগুলির কথা বলা হয়েছে) ফ্রিকুয়েন্সি (৫০ হার্জ) ও ম্যাগনেচুড (২২০ ভোল্ট) দুইটাই ফিক্স......

আমি বলতে চেয়েছিলাম বিভিন্ন ইনভার্টার দিয়ে আপনার ইচ্ছামত বিভিন্ন frequency ব্যবহার করার কথা।একটি দিয়ে বিভিন্নতার কথা বলিনি ঠিক।

ভালো থাকবেন।আরো বেশি বেশি করে এমন পোস্ট দেবেন আশা করছি।


২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৫

রাব্বি ! বলেছেন: "আপনি পড়বেন জানলে লিখতাম..." আমি আপনার সাথে মজা করে ঐ কথা বলেছিলাম। আশা করি কিছু মনে করেন নি।

আসলে আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব টেকনিকাল টার্ম বাদ দিয়ে সহজ বাংলায় ব্যাপারটা বোঝাতে। বিভিন্ন রকম ইনভার্টারের কথা এখানে ইচ্ছা করে আনিনি, তাতে নন টেকিদের মাথা আওলা হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

আমিও আপনার মতই প্রতিনিয়ত শিখছি।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১২

অরণ্য আনাম বলেছেন: আগে একখান পিস বানাইয়া আমার বাসায় পার্শেল কইরা পাঠান ;)

০১ লা মে, ২০০৯ রাত ১২:৫৪

রাব্বি ! বলেছেন: অত্যাধুনিক বোমা সন্দেহে আটক হয়ে যাওয়ার সম্ভবনা আছে তাই পার্সেল করলাম না।

৩৬| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬

অরণ্য আনাম বলেছেন: ভাই জান, আপনার "রেডিও লিংক" এর "টিচার"-এর খবর কী? ;) আমি ঘটনা জানি

০১ লা মে, ২০০৯ রাত ১২:৫৬

রাব্বি ! বলেছেন: কোন টিচার, কিসের টিচার ঠিক বুঝলাম না :)

৩৭| ২৪ শে জুন, ২০০৯ ভোর ৫:০১

মারূফ মনিরুজ্জামান বলেছেন: অটঃ আপনি বলেছেন "তবে আমার নিজের একটা ছোট রেডিও স্টেশন আছে, এটাকে বলে আ্যামেচার রেডিও স্টেশন।"

এটা কি আপনার নিজের বানানো?

২৪ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৫

রাব্বি ! বলেছেন: সার্কিট লেভেলে নিজের বানানো না, তবে সবকিছু কিনে সেটআপ করা নিজের। কিছু স্পেশাল এন্টেনা আছে সম্পুর্ন নিজের বানানো। আরো আছে টুকটাক বানানো একসেসরিস, যেমন: কম্পিউটার ইন্টারফেস, পাওয়ার সাপ্লাই ইত্যাদি।

৩৮| ২৪ শে জুন, ২০০৯ ভোর ৫:১২

মারূফ মনিরুজ্জামান বলেছেন: লেখক বলেছেন: একটা ভিএইচএফ রেডিও ১০০-১৫০ এ পাবেন। নতুন এইচএফ সবচেয়ে কমদামি টাও ৭০০+

আগের কমেন্টের উত্তর মনে হয় পেয়ে গেছি। তবে শুনেছিলাম রেডিও অনেকে নিজে বানিয়ে নেন।

এইচ এফ রেডিও গুলোর রেঞ্জ কেমন?

২৪ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৮

রাব্বি ! বলেছেন: দাম গুলো $ এ।

রেডিও অনেকে নিজে বানিয়ে নেন, তবে অনেক সময়, শ্রম ও মেধা প্রয়োজন। আমাদের দেশে হাতে গোনা কয়েকজন রেডিও বানায়েছিলেন। মন্জু ভাই একটা বানিয়েছিলেন, আশরাফ ভাই (রাশিয়া থেকে পাস করে আসা রেডিও ইন্জিনিয়ার) একটা রেডিও বানিয়েছিলেন রাশিয়ান মডিউল দিয়ে, আর রাতুল ভাই এস-ডি-আর রেডিও রিসিভার বানিয়েছিলেন জানি।

আমি বর্তমানে এন্টেনা (সবচেয়ে গুরুত্বপুর্ন জিনিষ রেডিও সিস্টেম এর)নিয়ে গবেষনা করি, রেডিও বানানোর চেস্টা বছর দশেক আগে বাদ দিয়েছি।

এইচ এফ রেডিও কাজ করে বিশ্বব্যাপি, রেন্জ নির্ভর করে প্রোপাগেশন ও এন্টেনার উপর।

৩৯| ২৫ শে জুন, ২০০৯ সকাল ১০:১৩

মারূফ মনিরুজ্জামান বলেছেন: ধন্যবাদ।

২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫০

রাব্বি ! বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪০| ২৬ শে জুন, ২০০৯ সকাল ১১:৫৪

মতলববাজ বলেছেন: যন্ত্রপাতি গুলির ব্র্যান্ড নেম ও দাম সহ যদি দেন ভালো হয়।তাছাড়া আপনার পরিচিত কোন দোকানের নাম দিলে ভালো হয়।সবচেয়ে ভালো হয় যদি পুরো সেটাপের একটা ইউটিউব ভিডিও দেন।
ভালো থাকবেন।
ধন্যবাদ

২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৪

রাব্বি ! বলেছেন: ব্রান্ড নেম নাই, চাইনিজ মাল, একেক সময় একেক নামে আসে।

স্টেডিয়ামে সুইমিংপুলের পাশে জাপান ইলেক্ট্রনিক্স এ পাবেন ইনভারটার। রিলে পাওয়া যায় যেকোন ইলেক্ট্রনিক্সের দোকানে। পাওয়ার সাপ্লাই পাবেন কম্পিউটারের দোকানে এলিফেন্ট রোড বা আইডিবিতে।

৪১| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৫

মীজানুর রহমান বলেছেন: ধন্যবাদ , ভাল লাগল

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫১

রাব্বি ! বলেছেন: আপনাকেই ধন্যবাদ।

৪২| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৮

পাতলা খান বলেছেন: আপনি এ আই ইউ বি'র! তাহলে তো আমার বড় ভাই! আমিও এ আই ইউ বি তে পড়তেছি! কারেন্ট নিয়া। "কুমার টাইপ" লেখাপড়ার ৫ নম্বর সেমিস্টার পার করলাম!

০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭

রাব্বি ! বলেছেন: :)

"ডুমডুম" কি এখনো হাফপ্যান্ট পড়ে কুত্তা নিয়ে ক্যাম্পাসে হেঁটে বেড়ান?

৪৩| ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৭

ফয়সাল রকি বলেছেন: অনেক কষ্টে শেষ করলাম... ভাল লাগলো। আসলে খারাপ স্টুডেন্ট তো তাই বুঝি না!

ভাই, অনলাইন রেডিও স্টেশন বানাতে চাই।
হেল্প করবেন...

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪

রাব্বি ! বলেছেন: অনলাইন রেডিও স্টেষন বানানোর ব্যাপারে আমার বিন্দু মাত্র গ্যান নাই। স্ট্রিমিং অডিও সার্ভার লিখে গুগল করে দেখতে পারেন।

৪৪| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২০

পারাবত বলেছেন: ++++++্
খারান দেশে গিয়াই, প্রথমে এইটা বানামু।
কিন্তু ১টা লাইট আর ১টা ফ্যান এর বেশি কিছু চলবে কিনা জানাবেন।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

রাব্বি ! বলেছেন: আমার বাসায় ১০০০ভিএ এর ইনভার্টার, সাথে ৭৫ এম্পস এর ব্যাটারি, ফ্রিজ/এসি বাদে সবই চালাই আমি।

৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৯

হাফিজ খাঁন বলেছেন: + আমার প্রিয় পোস্ট

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৬

রাব্বি ! বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬

বুবা বলেছেন: পোস্ট এ +++
আমার প্রশ্ন হল আমি আমার ডেস্কটপ এ ২ ঘন্টা ব্যাকআপ চাই আমাকে কত ভিএ এর ইনভার্টার এবং কত এম্পস এর ব্যাটারি লাগবে জানালে উপকৃত হতাম ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

রাব্বি ! বলেছেন: নির্ভর করছে আপনার ডেস্কটপ কত পাওয়ার কনসিউম করে তার উপর। মনিটর টিএফটি হলে কিছুটা কম পাওয়ার খরচ হয়।

৭৫ এম্পস ব্যাটারি দিয়ে চেস্টা করে দেখতে পারেন। ৫০০ভিএ ইনভার্টারে হয়ে যাওয়ার কথা।

৪৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৫

সুমন্ত বলেছেন: ++
৫০০ভিএ অাউটপুট পেতে কত এম্পিয়ার/আওয়ার এর ব্যাটারী লাগবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪২

রাব্বি ! বলেছেন: ব্যাটারির উপর ব্যাকআপ সময় নির্ভর করবে, ছোট ব্যাটারি হলে কম সময়, বড় ব্যাটারি হলে বেশি সময় ব্যাকআপ পাবেন।

৪৮| ০৫ ই মার্চ, ২০১০ রাত ২:৩২

আকাশচারী বলেছেন: ভাই ইউপিএস কে আইপিএস হিসেবে ব্যবহার করা যায়না ? আলাদা ব্যাটারী দিয়ে ?

১৩ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২

রাব্বি ! বলেছেন: ব্যাবহার করা যায়, ৪০ অথবা ৭০ এম্পস এর ব্যাটারি লাগালে অনেক সময় ব্যাকআপ পাওয়া যায়,

৪৯| ১০ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৩

আব্দুল গণি বলেছেন: আমি ভাই ননটেকি, পড়তে পড়তে বেশ গাফলায় পইড়া গেছি। প্রিয়তে রাখলাম। আরো কয়েকবার পড়তে হইব।

ধন্যবাদ ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৪

রাব্বি ! বলেছেন: :)

৫০| ১৪ ই মার্চ, ২০১০ রাত ১২:০০

অলস ছেলে বলেছেন: ভালো লেগেছে। সব মন্তব্য পড়ে আরো ভালো লেগেছে। এমেচার রেডিওর বিষয়টা কৌতহল উদ্দীপক

১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৯

রাব্বি ! বলেছেন: ধন্যবাদ। আমার সাইট http://www.s21rc.net এ আরো কিছু পাবেন রেডিও সম্পর্কে। এখানে শুরুর দিকে দুইটা পোস্ট আছে ও ব্যাপারে।

৫১| ২০ শে মার্চ, ২০১০ রাত ১:৫১

নিশাচর০০৭ বলেছেন: আপনি এ আই ইউ বি'র! আমার বড় ভাই! আমিও এ আই ইউ বি তে পড়তেছি! ৫ সেমিস্টার পার করতেছি।

পুরনা দিন মনে পড়ে।
তাঁতাল, রজন, রাং, হাত পোড়ানো, কারেন্ট শক্‌। এর জন্য কত বকা খাইছি..........:((:((:((/:)/:)/:):P:P:P:P:P:P:P

২২ শে মার্চ, ২০১০ রাত ১০:২৬

রাব্বি ! বলেছেন: আমাকে ভাই এখনো হাত পুড়াতে হয় সময় সময়।

৫২| ২০ শে মার্চ, ২০১০ রাত ২:০৮

নষ্ট ছেলে বলেছেন: একবার Smoke detector বানাইতে গিয়ে ব্যাপক ঝামেলা পোহাইতে হইছিল।

২২ শে মার্চ, ২০১০ রাত ১০:২৭

রাব্বি ! বলেছেন: ট্রান্সডিউসার না পাওয়াতে বানাতে পারি নি এইটা ছোট বেলায় :)

৫৩| ২৪ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০১

সালেহীন_নোমান বলেছেন: মজা লাগল। এই টার্ম ফাইনাল শেষ হইলেই লাইগা পড়ব। কিম্তু এই ব্লগ গুলারে Favourites লিস্টে এড করব কিভাবে? আমি সামুতে নতুন..

২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৪

রাব্বি ! বলেছেন: ধন্যবাদ।

৫৪| ২৫ শে মার্চ, ২০১০ রাত ৯:২২

কোর আই সেভেন বলেছেন:

২৮ শে মার্চ, ২০১০ রাত ৯:২৬

রাব্বি ! বলেছেন: :)

৫৫| ২৮ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৭

অন্ধ দাঁড়কাক বলেছেন: পছন্দ হয়ছে

০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৫

রাব্বি ! বলেছেন: ধইন্যা

৫৬| ০৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:১৪

মাহমুদহাসান বলেছেন: আপনার কথামতো অসাবধানতাবশত কাজ করতে গিয়ে আমার মৃত্যু হয়েছে। :(

০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৮

রাব্বি ! বলেছেন: আমাকে দোষ দিতে পারবেন না, সতর্কতা দিয়েছি :)

৫৭| ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৬

সুমন্ত বলেছেন: দোকানে পাওয়া অাইপিএস সার্কিটের কম্পোনেন্ট গুলো কি সোল্লাডারিং করা থাকে?

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০১

রাব্বি ! বলেছেন: সোল্ডার করা থাকে, ব্যাটারি, ইনপুট ও আউটপুট দিতে হয় শুধু।

৫৮| ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৫

সবার প্রিয় বলেছেন: পিসির পাওয়ার সাপ্লাই দিয়া চার্যের প্ল্যানডা ভালা। আমিও ট্যরাই করতাছি। ম্যলাদিন ধৈরা।

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৪

রাব্বি ! বলেছেন: ম্যালাদিন লাগছে কেনো?

৫৯| ০৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২৫

সুমন্ত বলেছেন: ধন্যবাদ

১১ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৭

রাব্বি ! বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬০| ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৯

ফালতু মানুষ বলেছেন: বহুত জ্ঞান লাভ হইলো কিন্তুক বানাইতে পারতাম না!

১১ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২১

রাব্বি ! বলেছেন: :) জানার কোন শেষ নাই.....

৬১| ১২ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫

অলোক মিস্ত্রী বলেছেন: কালকে একজনের কাছে শুনলাম রহিমআফরোজ নাকি লুকাসের ব্যাটারি ব্যবহার করে। এরচেয়ে নাকি ভলভোর হ্যামকো ব্যাটারি ভাল।

১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

রাব্বি ! বলেছেন: লুকাস ভালো শুনেছি। আমি দাম বেশি হলেও ঝামেলা কমানোর জন্য সবসময় সিল্ড লেড এসিড ব্যাটারি (মেইনটেন্যান্স ফ্রি) ব্যাভার করি। ৪০ এম্প/আওয়ার ৫হাজার মত দাম।

হ্যামকো সম্পর্কে ধরনা নাই।

৬২| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৭

বাংলাকে ভালবাসি বলেছেন: ননটেকি তাই কিছু বললাম না।

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৪

রাব্বি ! বলেছেন: ভাগ্যিস বলেন নাই.....

৬৩| ০৫ ই মে, ২০১০ সকাল ৮:২৭

কাকলাশ বলেছেন: অফটপিক: নাজনীন১ এর মতো ধরেই নিয়ে ছিলাম বুয়েট বা ঢাবি'র হবেন। সেটা নিয়ে আমার মাথাব্যাথা ছিলো না। কিন্তু এ আই উ বি'র শুনে কেমন জানি একটু বেশী উৎসাহ পেলাম। বানানো শুরু করছি। সমস্যায় পড়লেই জানাবো :)

০৫ ই মে, ২০১০ রাত ১১:২৮

রাব্বি ! বলেছেন: ১৯৯৬ এ মনে হয় যতদুর সম্ভব, সায়েন্স ফেয়ারে রাজশাহী বিভাগে প্রথম পুরস্কার পেয়েছিলাম সম্পূর্ন স্যাটেলাইট টেলিভিশন রিসিভার (ডিশ এন্টেনা) নিজ হাতে কম্পোনেন্ট লেভেলে বানানোর জন্য.......

কাজেই বুয়েট/ঢাবি বা এআই উ বি (১৯৯৮-২০০৪) কোন প্রভাব ফেলে না যারা শখে কাজ করে..... চেস্টা করলে অবশ্যই পারবে সকলেই।

৬৪| ১২ ই মে, ২০১০ সকাল ১০:৪৯

েআসাদুল ইসলাম বলেছেন: ভাই আমার একটা ইউপিএর আছে কিন্তু এটাতে ১ মিনিটও ব্যাকআপ দেয়না আমি কি ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করে কম্পিউটার চালাতে পারবো। আমারে ইমেইলের মাধ্যমে পারলে জানাইয়েন।
[email protected]

১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:১৪

রাব্বি ! বলেছেন: আপনার ইউপিএস ১ মিনিটও ব্যাকআপ না দেয়ার মানে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। খুলে দেখুন কি ব্যাটারি আছে ভেতরে, যদি একটা ১২ ভোল্টের ব্যাটারি থাকে তাহলে ১২ ভোল্টের বড় ব্যাটারি লাগালে ব্যাকআপ পাবেন অনেক সময়। কিছু কিছু ইউপিএস যেমন এপিসি তে ২৪ ভোল্টের ব্যাটরি থাকে (১২ ভোল্ট ২ টি সিরিজে), এমন হলে একটা ব্যাটারি তে হবে না।

বড় ব্যাটারি লাগালে বেশি সময় ব্যাকআপ পাবেন অপরদিকে চার্য হতেও কিন্তু সময় লাগবে বেশি।

৬৫| ১৫ ই মে, ২০১০ রাত ২:৩৪

হাম্বা বলেছেন: বানাবো বানাবো

(কিন্তু- ভাল থাকবে কয়দিন)

এর আগে একবার পলিকোর থেকে ব্যাটারি বানাইছিলাম।
মনে হয় ৫/৬ মিনিট ব্যাকআপ দিতো।

৩০০ ভিএ ইনভার্টার এর দাম কত? এইতা সার্ভিস দেয় কেমন?


পুরাতন ইউ পি এস দিয়ে কিভাবে ইনভার্টার এরে কাজ করাতে পারব?

১৬ ই মে, ২০১০ সকাল ৯:২৯

রাব্বি ! বলেছেন: ৩০০ ভিএ ইনভার্টার ১৫০০-১৮০০ হওয়ার কথা, চার্যার সহটা ৩০০০ মত হবে।

ব্যাটারি লাগায়ে ইউপিএস অন করলেই ইনভার্টার। সমস্যা একটাই, ইউপিএস বড় ব্যাটারি চার্য করতে অনেক সময় নিবে, সো, একবার ১ ঘন্টা ব্যাকআপ দেয়ার পর ২ ঘন্টা পরে আবার বিদ্যুত চলে গেলে আর ব্যাকআপ দেবে না আগের মত।

৬৬| ১৯ শে মে, ২০১০ রাত ৯:৪৫

সুমন্ত বলেছেন: ৪০০ভিএ র চাইনিজ আইপিএস এর সার্কিট এ ১৩০ প্লেট এর ব্যাটারি ব্যবহার করা যাবে?

২৩ শে মে, ২০১০ সকাল ৯:১৯

রাব্বি ! বলেছেন: যাবে। এবং ব্যাকআপ সময় পাবেন অনেক বেশি।

৬৭| ০৭ ই জুন, ২০১০ সকাল ১০:৪২

রেশাদ১০৬ বলেছেন: ভাই, চমৎকার একটি পোস্ট। আমি আজই শুরু করবো। আমিও একজন ননটেকি, তবে শখের বসে তাতাল দিয়ে বেশ কয়েকবার হাত পুড়েয়েছি সেই স্কুল জীবনে। এখন ইউপিএস এর সাথে কনভার্টার লাগিয়ে একটি টিউব লাইট জ্বালাই। সার্ভিস খুব খারাপ। তাই আপনার প্রোজেক্টটি কাজে লাগাবো। শুধু অটোমেটিক সুইচিং-এর বর্ণনা এবং এর সার্কিট-এর কানেকশন ভাল বুঝতে পারিনি। যদি আরেকটু ভাল ভাবে বুঝিয়ে বলতেন। প্রিয়তে রেখেছি, + দিয়েছি। অনেক ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪০

রাব্বি ! বলেছেন: হ্যাঁ, আমি নিজেও বুঝতে পারছি না এতদিন পরে পড়ে, কানেকশনের ডায়াগ্রাম দেয়া উচিত। দেখি সময় করে পোস্ট টা আপডেট করবো, যখন লিখেছিলাম বুঝিনাই এত সাড়া পাবো এই পোস্টে।

৬৮| ০৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৪

লােয়ক বলেছেন:
"ব্যাটারি লাগায়ে ইউপিএস অন করলেই ইনভার্টার। সমস্যা একটাই, ইউপিএস বড় ব্যাটারি চার্য করতে অনেক সময় নিবে, সো, একবার ১ ঘন্টা ব্যাকআপ দেয়ার পর ২ ঘন্টা পরে আবার বিদ্যুত চলে গেলে আর ব্যাকআপ দেবে না আগের মত"

--- আমার কাছে একটা ৫৫০ VA UPS আছে । আমি যদি ১২ ভোল্টের ব্যাটারীটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়ে চার্য দেই এবং ব্যাটারীটি UPS এর সাথে লাগানো থাকে। তাহলে UPS এর আউটপুট থেকে কয়টা ফ্যান ও কয়টা energy saving light use করা যাবে???

০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩৮

রাব্বি ! বলেছেন: আপনার মতামত সত্য, বড় ব্যটারি তাড়াতাড়ি চার্য করতে যে পরিমান এম্পিয়ার প্রয়োজন তা ইউপিএস সরবরাহ করবে না।

সাধারন ভাবে হিসাব করলে একটা ফ্যান(৬০-৭০ ওয়াট) ১০০ ভিএ, এনার্জি সেভার(২৩ ওয়াট) ৪০ ভিএ মত বিদ্যুত ব্যাবহার করবে। এবার হিসাব করুন বিভিন্ন কম্বিনেশন করে। ফুল লোড (৫৫০ভিএ) হলে যতক্ষন ব্যাকআপ দিবে হাফ লোড দিলে তার দ্বিগুন সময় ব্যাকআপ দিবে প্রায়।

সাধারনত কখনই ফুল লোডে ব্যাবহার করতে হয় না, কিছুটা মার্জিন রাখতে হয়, তাই সর্বোচ্চ ৪৫০ ভিএ পর্যন্ত ব্যাবহার করা উত্তম আমার মতে।

৬৯| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:০৬

লােয়ক বলেছেন: "লেখক বলেছেন: আমার বাসায় ১০০০ভিএ এর ইনভার্টার, সাথে ৭৫ এম্পস এর ব্যাটারি, ফ্রিজ/এসি বাদে সবই চালাই আমি।"

আপনে বাসায় ৭৫ এম্পস এর ক্য়টা ব্যাটারি ব্যবহার করেন?
৭৫ এম্পস এর একটা ব্যাটারি দাম কত ও ব্যবহার করলে কত সময় ব্যাকাপ ?
৭৫ এম্পস এর ২ টা ব্যাটারি ব্যবহার করলে কত সময় ব্যাকাপ ?

০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:১৮

রাব্বি ! বলেছেন: আমি যেহেতু একা থাকি, বেশিরভাগ সময় মাত্র ২/৩ টা এনার্জি সেভার আর একটা ফ্যান চলে। ৭৫ এখন পাওয়া যায়না শুনেছি, ১১০ এম্পস এর সিলড মেইনটেন্যান্স ফ্রির দাম ১৪হাজার আমার জানা মতে। স্টেডিয়ামের হাবিবকো ব্যাটারির ডিলার, উনাদের ফোন করলে জানতে পারবেন। ফোন নাম্বার গুগুল করলে পেয়ে যাবেন।

ব্যাকআপ নির্ভর করছে কি চালাবেন তার উপর, সহজ হিসাব, যদি ৩ টা ২৩ ওয়াটের লাইট ও ২টা ফ্যান চালান তাহলে ৬৯+১৪০ ওয়াট, মানে ২০৯ ওয়াট, কিছুটা লস থাকবে, ধরে নিন মোট ২৫০ ওয়াট/আওয়ার।

অন্যদিকে ১২ ভোল্ট এবং ৭৫ এম্প/আওয়ার মানে ঘন্টায় পাবেন ১২এক্স৭৫ = ৯০০ ওয়াট/আওয়ার

তাহলে ঐ লোডে ৩ ঘন্টার কিছু বেশি সময় ব্যাকআপ পাবেন।

৭০| ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৩৫

হাসান মোহাম্মাদ বলেছেন: ভালা লাগল। আমি রেডিও কমিউনিকেশনে পড়ি। কিন্তু এই সব নিয়ে কখনো কাজ করিনি। এখন মনে হয় কাজ করা দরকার।

০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৩

রাব্বি ! বলেছেন: আমার ওয়েব সাইট দেখুন http://www.s21rc.net
ওখানে আমার রেডিও নিয়ে বেশ কিছু কাজের বর্ননা আছে, হয়তো ভালো লাগবে আপনার।

৭১| ২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:০৪

আহাসান বলেছেন: রেশাদ১০৬ বলেছেন: ... অটোমেটিক সুইচিং-এর বর্ণনা এবং এর সার্কিট-এর কানেকশন ভাল বুঝতে পারিনি। যদি আরেকটু ভাল ভাবে বুঝিয়ে বলতেন....

আমিও একজন ননটেকি। আমারও একটা ইউপিএস আছে, তবে সার্ভিস খুবই খারাপ। আমারও অবস্থা মোটামুটি রেশাদ ভাইয়ের মত।

আমার ইউপিএস ৪০০ভিএ। ১২ ভোল্টের একটা ব্যাটারী। আমার একটা ফ্যান, একটা লাইট আর পিসি (তবে সবসময়ের জন্য না, শুধু কারেন্ট গেলে অফ করার জন্য মিনিট পাঁচেক) চালাতে চাই।

রিপ্লাই পেলে খুশি হব। ধন্যবাদ।

৭২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৩১

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস!!


Bangladesh travel info for tourists and expats

৭৩| ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪১

গরম কফি বলেছেন: এক সময় সার্কিট নিয়ে ব্যাপক সময় ব্যায় করছি । সেই সব দিনের কথা ভাবলে মজাই লাগে ।

৭৪| ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১২

মুভি পাগল বলেছেন: বিষ বেদনা শুরু হইছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪

রাব্বি ! বলেছেন: কিষের?

৭৫| ১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৪

িজসান বলেছেন: আগে ধন্যবাদ দিলাম ..+++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫১

রাব্বি ! বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭৬| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৮:০৪

িজসান বলেছেন: দেখে তোআমার অেনক আগ্রহো বেড়ে গেল ভাইয়া .........।আপনার ফোন নং টা দেন ।আমার এ নং ০১৭১৩৫৮১৮২৪ ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০

রাব্বি ! বলেছেন: ভাই ফোন না করে ইমেল করেন, অবসর টাইমে উত্তর দিতে সুবিধা। আমার ইমেল [email protected] এবং ওয়েবসাইট http://www.s21rc.net

৭৭| ২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৩১

দু-পেয়ে গাধ বলেছেন: এইটা দেখে কিছু বুদ্ধি দেন প্লিজ। রেডুয়ার ব্যাপার। Click This Link

আম্মো HAM হতে চাই। পরে আপ্নারে মেলাইব।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪২

রাব্বি ! বলেছেন: আশা করি আপনার পোস্টে করা আমার মন্ত্যব্য গুলো আপনার কাজে লেগেছে।

৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪

আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: A very good post, but difficult for a "Bahatturey Buro" like me.

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯

রাব্বি ! বলেছেন: শখের কাছে বয়স কোন ব্যাপার না :)

৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮

আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: Email: [email protected]

Make the blogs helpful for the readers.

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৮

রাব্বি ! বলেছেন: এই ধরনের বা অন্য যেকোন ইলেক্ট্রনিক প্রযেক্টে সাহায্য লাগলে আমাকে মেল করেন, চেস্টা করবো সাহায্য করতে। আমার ইমেল [email protected] এবং ওয়েবসাইট http://www.s21rc.net

৮০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৩

ফয়সাল খালাসী বলেছেন: ভাই আমার 650VA ইউপিএস ছিল। ভিতরে ছিল 12V 9Ah ব্যাটারী। ব্যাটারীর আয়ু শেষ হয়ে গেছে। তাই ব্যাকআপ বেশী পাবার আশায় লুকাস 12V 50Ah একটা ব্যাটারী লাগিয়েছি। এখন ইউপিএস থেকে কি এই ব্যাটারী চার্জ হবে? নাকি আলাদা চার্জার লাগাতে হবে? কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়ে কি চার্জ হবে? আমি খুব চিন্তিত আছি। আপনার মেইল এড্রেসে আমি ১টা মেইল করছি। আপনার সাথে এই বিষয়ে ফোনে কথা বলতে পারলে আমার খুব উপকার হতো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩

রাব্বি ! বলেছেন: ১০ এম্পিয়ারের ট্রানস্ফরমার দিয়ে কি ফল পেলেন জানাবেন। ২ তারের সেকেন্ডারি হলে ৪ টা ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার কনফিগারেশন করবেন, ৩ তারের হলে ২ টা ডায়োড। একটা বড় মাপের ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটার দিয়ে দিয়েন মনে করে।

৮১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৯

ফয়সাল খালাসী বলেছেন:

৮২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৩

ফয়সাল খালাসী বলেছেন: ভাই ফলাফল আলহামদুলিল্লাহ। প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট ব্যাকআপ পাচ্ছি। বিস্তারিত ছবি দেখলেই বুঝবেন। আপনার সঠিক পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আর একটা বিষয়ে হালকা সমস্যা আছে। আমি মেইলে জানাবো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৫

রাব্বি ! বলেছেন: ফিডব্যাক দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ছবি দেখে একটু অবাক হলাম, আমাদের দেশে যে টরয়েড কোরের ট্রান্সফরমার পাওয়া যায় এখন যানতামই না, এই ট্রান্সফরমার পাতলা লোহার কোরের বদলে গোল ফেরিট কোর ব্যবহার করে। ছোট হয় আর আম্পেয়ার বেশি পাওয়া যায় অনেক। চার্যারটার দাম কত নিয়েছে একটু যানাবেন, আর ভেতরে ভোল্টেজ রেগুলাটর আছে কিনা সেটাও।

৮৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩০

ফয়সাল খালাসী বলেছেন: ভোল্টেজ রেগুলাটর আছে। ৩টা ঘাট আছে। কত ভোল্ট করে আসে সঠিক জানি না। মিটারে এম্পিয়ার দেখা যায়। ১০, ১৫ আর ২০ এম্পিয়ার আসে। ভালই কাজ করছে। দাম পরছে প্রায় ২৫০০ টাকা।

৮৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৮

ফয়সাল খালাসী বলেছেন: ভাই, আপনি ইলেক্ট্রনিক্সর ওপর নতুন আর সহজ কিছু পোস্ট দিলে আমার মত অনেকেরই খুব উপকার হবে। আপনার ওয়েবসাইটে ভিসিট করেছি। আপনার কাছে অনুরোধ ব্যস্ততার মাঝে একটু সময় করে ছোট আর সহজ কিছু প্রোজেক্টের ওপর পোস্ট দিবেন। :)

৮৫| ০৮ ই জুন, ২০১১ রাত ১১:০৩

জীবনকেসি বলেছেন: এখনই লাইগা গেলাম। দোয়া রাইখেন।

০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:০৭

রাব্বি ! বলেছেন: ২ রকম দোয়া রইল :)

* ঠিকভাবে বানিয়ে শুখে শান্তিতে বাতাস খান।
* শক খেয়ে মরে গেলে আপনার আত্মা যেনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর এসি লাগানো স্বর্গে যায়।

৮৬| ১৬ ই জুন, ২০১১ দুপুর ১:০২

বেঙ্গলেনসিস বলেছেন: আরে ভাই, আমিও তো আপনাদের দলে।

২১ শে জুন, ২০১১ সকাল ৯:৩৭

রাব্বি ! বলেছেন: কোন দলে? আমি তো অনেকদলের সাথেই আছি :)

৮৭| ১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৭

নয়ন দেবনাথ বলেছেন: ভাই আমি একটা সমস্যায় পড়েছি। একটা ল্যাপটপ কিনেছিলাম কিন্তু চার্জ করতে পারছিনা। বাড়িতে কারেন্ট নাই, সৌর বিদ্যুত্‍ আছে। মানে ১২ভোল্টের ৮০ এম্পিয়ারের একটি ও ৬০ এম্পিয়ারের একটি মোট দুইটি ব্যাটারি আছে! সৌর প্যানেলে চার্জ হয়। ল্যাপটপ কিভাবে চার্জ করব? সমাধান যদি ইনভার্টার হয় তাহলে কত ওয়াট বা কত ভিএ ইনভার্টার কিনতে হবে? অনুগ্রহ করে জানাবেন প্লিজ।

২০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৮

রাব্বি ! বলেছেন: আপনার ২ টা অপশন আছে:

১. উপরের ছবির মতো ইনভারটার (ইন=১২ ডিসি, আউট=২২০এসি) ব্যাবহার করা। আপনার অরিজিনাল চার্যারের ভিএ দেখেন, না লেখা থাকলে আউটপুট ভোল্ট (সাধারনত ১৫/১৯ বা ২০ হয়ে থেকে) এবং আউটপুট এম্পিয়ার (৪ থেকে ৬ মতো হয়ে থাকে) গুন করলে ম্যাক্সিমাম ভিএ পাবেন। যত ভিএ দরকার তার থেকে ৩০ % বেশি মানের ভিএর ইনভার্টার ব্যাবহার করুন। ল্যাপটপের জন্য ১৫০ভিএ হলেই হবে, ১০০ হলেও হয় কিন্তু চাইনিজ ১০০ আসলে কতো দিবে এটা একটা ভাবার বিষয় :)

২. ল্যাপটপের গাড়ির এডাপটার (ইন=১২ডিসি, আউট=১৫ বা ১৯ ডিসি) ব্যাবহার করা (কম্পিুটারের বড় মার্কেটে পাবেন)। এর জন্য সাথে করে ল্যাপটপ নিয়ে যাবেন, জ্যাক মিলতে হবে, ল্যাপটপের অরিজিনাল চার্যারের আউটপুট এবং গাড়ির এডাপটারের আউটপুট ভোল্টেজ একি হতে হবে।

৮৮| ২০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৩

ফাহাদরক্স বলেছেন: আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ দিব। জাতীকে বিজ্ঞানমনস্ক করেন তাতেই মঙ্গল।

৮৯| ২০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৩

ফাহাদরক্স বলেছেন: আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ দিব। জাতীকে বিজ্ঞানমনস্ক করেন তাতেই মঙ্গল।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০২

রাব্বি ! বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৯০| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৮

ফিরোজ আলম বলেছেন: ভাই আপনার ফোন নাম্বারটা কি দেয়া যাবে খুব জরুরি আমার টা ০১৬৭০৮৯৩৪৩৪

৯১| ১২ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৫

পুরাতন বলেছেন: ভুত কামের জিনিস +++

৯২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯

আসিফ ভাই বলেছেন: Aapni onek projukti somporke janen bolei eto sundor lekhen. . . .ebar aamar ekta prostab rakhbo ,jodi najar den tahole upokar hobe sokoler. . . .
Jara Ham operator hotey chay , tader jonyo bangla vasay nirdesikar ovab lokkho kori. . .HAM niye prochur engreji boi, website aace. . . .aami boli ki ham niye bistarito ekta post likhun dharabahik likhun taholeo hobey , tobe banglate. . .tarpor sei postguloke ekotrito kore ekta e.book baar korun jeta sobai dwnld korte parbe.
Ebong aapnar sei ebook ham radio hote geley ki ki krte hobe tar prothon theke sesh obodhi jen0 thake. . . .orthat porikkhar bisoy , ki dhoroner pr0sno hoy, prosn0.uttor bivag, license k dey , ki krte hobe, license pabar por kon radio kinte hobe ,kothay kinte hobe, kem0n korey radio chalate hobe, antena kem0n lagbe,

orthat aami bolte chaici oi boi porar por jen0 kon0 engreji boi ba website dekhte nahoy. . .oi boi porei j keu jate ham operator hote parey sei dike lokkho diley oses upokar hoy. . .

Mobile theke c0mment krlam tai engreji letter a dilam, marjona krben.

৯৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫০

একজন অপদার্থ বলেছেন: B-)) B-)) B-)) B-))

৯৪| ৩১ শে মার্চ, ২০১২ দুপুর ২:৪৮

রিদুয়ান বলেছেন: ফয়সাল খালাসী ভাইয়া আপনার টা করতে কত খরচ হয়েছে? /:) /:)

৯৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১০

ফয়সাল খালাসী বলেছেন: @রিদুয়ান ভাই মেইল চেক করেন

৯৬| ১৬ ই জুন, ২০১২ সকাল ৭:৪০

অন্য হিমু বলেছেন: এর চেয়ে একটা কিনে নেওয়া ডের ভালো ।

৯৭| ০২ রা আগস্ট, ২০১২ দুপুর ১:৩৩

রাকি২০১১ বলেছেন: ১। ভাই, চায়নিজ ইনভার্টারগুলা পিউর ( বা পিউরের কাছাকাছি) সাইন ওয়েভ আউটপুট সিগন্যাল দেয়তো? তা না হলে সফিস্টিকেটেড ইলেকট্রনিক ইনস্ট্রুম্যান্টগুলো নষ্ট হয়ে যেতে পারে।
একটু জানাবেন- প্লীজ।

২। বাসায় কিছু স্ট্যান্ড ফ্যান আছে, যেগুলো আই পি এস দিয়ে চালালে কয়েল জ্বলে যায় (নষ্ট হয়ে যায়) কেন?

৩। ডাইরেক্ট ব্যাটারীর আউটপুট (১২ ভোল্ট ডি সি) নিয়ে ডিসি ফ্যান/লাইট জ্বালালে কেমন হবে মনে করেন? ইনভার্সানের সময় সিস্টেম লস বেচে যাবে মনে হয়।
৪। ব্যাটারীর চার্জ মাপার সার্কিট বানানো যাবে? আমার মতে কম্পারেটর আই সি ব্যবহার করা যেতে পারে, তাই না?

৯৮| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮

সুজন দেহলভী বলেছেন: ভাই একটু সাহায্য করুন।

Click This Link

৯৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

সিফাতুল্লাহ বলেছেন: try করবো। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.