| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত পথচারী
প্রয়াত কবি শামসুর রাহমানের একটি অদ্ভুৎ সুন্দর প্রেমের কবিতা "উত্তর " অবলম্বনে রক গায়ক জেমস রচনা করেন তার অত্যন্ত জনপ্রিয় একটি গান "তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার"।পরবর্তীতে একটি পত্রিকার সাথে কবির এক সাাৎকার পড়ার সুযোগ হয়।সেখানে এক পর্যায়ে কবিকে গানটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে কবি বলেন জেমসের নামটি ইতোপুর্বে তার গোচরীভূত হয়ে থাকলেও তিনি এ গানটির ব্যাপারে জ্ঞাত নন এবং প্রতিবেদকের কাছেই প্রথম তিনি গানটির কথা শুনেছেন।তৎকালীন সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা গানটির ব্যাপারে আর কোন আলোচনা করতে খুব একটা উৎসাহ প্রকাশ করলেনা।তবে কবিতাটি প্রয়োগের আগে কবিকে অবগত করলে তিনি অধিক প্রসন্ন হতেন বলে মন্তব্য করেছিলেন।মূল কবিতাটি পরবর্তীতে যখন পড়ার সুযোগ হয়, আমি অভিভুত হয়ে যাই এর রস মাধুর্য্যে।দুঃখের বিষয় হোল কবিতাটি সঙগ্রহে রাখতে পারিনি।কাব্য রসিক ব্লগারদের প্রতি পরামর্শ কবিতাটি পড়ে নি েত ভুলবেন না।আর কেই সংগ্রহ করে যদি ব্লগে পাঠান তাহলো তো কথাই নেই........দূর্বল স্মৃতি থেকে প্রথম কয়েকটি পংক্তি পাঠানোর লোভ সামলাতে পার লামনা.......
" তুমি হে সুন্দরী তমা আমার ,
নীলিমার দিতে তাকিয়ে বলতেই পারো, হে আকাশ তুমি আমার.....
ণীল আকাশ নিরুত্তর রবে........."
দুঃখিত আর মনে করতে পারছিনা....
২|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:২২
মদন বলেছেন: কবিতা কেমন জানিনা কিন্তু গান টা জোস 
৩|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:২৫
অতিথি বলেছেন: গানটা না হলে এই সুন্দর কবিতাটা অজ্ঞাসারেই থাকতো।
৪|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:২৯
অতিথি বলেছেন: সহমত @ কৌশিক।
৫|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩৯
সুমি বলেছেন: কেন যারা কবিতা পড়ে তার তো জানেই,
আর জেমস কবিতাটার কথা অনেক বার বলেছে।
৬|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৪৬
অতিথি বলেছেন: সুমি,
টু দ্যা পয়েন্ট।
৭|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:২৩
আবুল বাহার বলেছেন: কোনটাই হয়নি । না কবিতা পড়া না গান শোনা । আজিব মানুষ আমি ।
৮|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৩৩
অতিথি বলেছেন: নিঃসন্দেহে জেমস অপূর্ব কবিতাটিকে কেবল কাম্যপ্রেমীদের গনডির বাইরে এনে সাধারনের মাঝে এর স্বাদ তুলে ধরার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তিনি ধন্যবাদ প্রাপ্য।জেমস কে ছোট করা আমার উদ্দেশ্য নয়।যার সৃষ্টি নিয়ে এত মাতামাতি , স্বয়ং তারই আপন সৃষ্টির ব্যাপারে উদাসীন থাকার ব্যাপারটি আমাকে চমকিত করেছে।জেমস নিঃসন্দেহে একজন প্রতিভাবান সংগীত শিল্পী ও সুরকার, নচেৎ সেই বা সব ছেড়ে অমন একটি অপূর্ব কবিতা খুজে আনবে কি করে।কিন্তু কবিতাটিকে কবির অজ্ঞাতসারে গানে রুপ দেয়ায় অসন্তুষ্টি প্রকাশের ব্যাপারটি কবির একান্ত নিজস্ব অনুভুতি।
৯|
১২ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৫৫
অতিথি বলেছেন: জেমস অবশ্যই গুরু। তার গান শুনে দেখবেন উচ্চারনে একদম ভূল নেই। আর লিরিকস তো এককথায় অসাধারন।
বর্তমান মেহেরীন গংদের বাংলিশ উচ্চারনের মত বিরক্তিকর অভিজ্ঞতা হয়না তার গান শুনে।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:১৯
অতিথি বলেছেন: নিভৃত
শিরোনামে "শামসুর রহমান"
কিন্তু
পোষ্টে "শামসুর রাহমান"
দুজন কি দু ব্যাক্তিত্ব?