| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজোওয়ানা
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
অনেকদিন পরে এবার ঈদের ছুটিতে যেতে পারলাম আমার শৈশবের স্মৃতি জড়ানো সেই শান্ত শ্যামল গ্রামে, যদিও সেটা এখন আর আগের মতন পাখি ডাকা গ্রাম নেই। শহুরে যান্ত্রিকতা ওকে প্রায় ছুয়ে ফেলেছে, তার কঠিন হাত দিয়ে!
তা স্বত্বেও ওখানে এখনও যে প্রাকৃতিক প্রাচুর্যতা আছে তাতে কিছুদিন কাটিয়ে আসলে অনায়াসে অনেকদিনের জীবনিশক্তি সঞ্চিত হয়।
কোথায় পবো এমন কুয়াশার চাদর মুড়ি দেয়া সূর্যোদয়? গাছের পাতার ফাঁকে ভোরের প্রথম আলোর লুকোচুরি।
![]()
এমন সোনা রং কি কোন ফটোশপে পাওয়া যাবে?
![]()
মজার একটা জিনিস খেয়াল করলাম, শীতের সকালে ধান গাছ গুলো সব এমন নুয়ে থাকে, যেনবা ওদেরও আদুরে বাচ্চার মতন ঘুম ভেঙ্গে উঠতে ইচ্ছা করছে না! বেলা বাড়ার সাথে সাথে আবার "সোজা হও"!
![]()
ধ্যানী বক, বুকের মাঝে লুকিয়ে রেখেছে বরফ শুভ্রতা।
![]()
বন্যা প্রতিরক্ষা করতে যেয়ে নিজেই ভেঙ্গে খানখান।
![]()
সাপের খেলাও দেখেতে গেলাম একদিন, ওখানেই এর সাথে দেখা, কি গর্বিত তার ভঙ্গি, আর হবেই বা না কেন, উনি তো রাজগোখরা!
![]()
এটাকে কি বলে জানেনতো "আইট্টা কলা"........বিখ্যাত আইট্টা কলা![]()
![]()
আমাদের ওখানে ঈদের পরদিন দারুন একটা ফুটবল খেলা হয়, পুরাতন খেলোয়ার ভার্সেস নতুন। উনি দূর্দান্ত খেলেছেন সেদিন, অসাধারণ ডেডিকেশন, আসলেই প্রবীনদের কাছে থেকে অনেক কিছু আছে শেখার.....
![]()
বড়শিতে মাছ ধরা খুব ধৈর্য্যের কাজ, আমি দু'দিন ট্রাই করে দুটো পুটি মাছ ধরেছিলাম ![]()
তাতেই এত খুশি লাগছিল, মনে হচ্ছিল তিমি ধরেছি একটা![]()
এটা অবশ্য সোহার বাবার কৃর্তী ![]()
অনেকক্ষন ধরে ধৈর্য্য ধরে আমার হাবিজাবি লেখা পড়া আর ছবি দেখার জণ্য অনেক ধন্যবাদ
![]()
![]()
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০০
রেজোওয়ানা বলেছেন: দু'বার সাপের কামড়, বলো কি?
আমার সাপের খেলা দেখতে খুব মজা লাগে, আর সাপুরেরা যে সুর করে কথা গুলো বলে ওগুলো শুনতেও ভাল লাগে......
২|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৩
পিটার প্যান বলেছেন: সূর্যোদয়, বক আর ধানক্ষেতের ছবি দেখে মনটা উদাস হয়ে গেল।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০১
রেজোওয়ানা বলেছেন: মন উদাস করে দিতে পেরে আমি খুশি, এটাই চাচ্ছিলাম......
৩|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৫
সাইক চৌধুরী বলেছেন: আমারো গ্রাম ভালো লাগে। জানিনা কেন এত আকর্ষন করে গ্রাম???
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১০
রেজোওয়ানা বলেছেন: প্রকৃতির সাথে নাড়ীর যোগ আছে মানুষের......
৪|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪০
শায়মা বলেছেন: তোমার প্রবীনদের খেলাটা কি টিভিতে দেখিয়েছিলো?
লাস্টের বাবুটা কে? সোহামনি?
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১২
রেজোওয়ানা বলেছেন: না, টিভিতে দেখায় নি, কোন টিভি ক্যামেরা তো দেখলাম না!!
হুম, সোহামনি.......
৫|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৫
শোশমিতা বলেছেন: সুন্দর ছবি গুলো +
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১৯
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস সুস্মিতা......
৬|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৯
সুরঞ্জনা বলেছেন: কোথায় এটা? ভিষন গ্রামে যেতে ইচ্ছে করছে। কিন্তু আমার তো কোন গ্রামের বাড়ী নেই।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৭
রেজোওয়ানা বলেছেন: এটা টাংগাইল।
নিজের গ্রাম থাকা লাগবে নাকি, যে কোন গ্রাম থেকে ঘুরে আসো!
দেখো বিদেশ ঘোরার চাইতে বেশি মজা পাবে......
৭|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১০
হাসান মাহবুব বলেছেন: মুগ্ধ! আপনি এত ভালো ছবি তোলেন জানতামনা ![]()
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০৫
রেজোওয়ানা বলেছেন: :!> :#>
৮|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৩
সায়েম মুন বলেছেন: যাক বাবা
এবার দেখি আসল ফটোগ্রাফারকেও হার মানালা
সাপখোপ, আইট্টা কলা, দাদা-বাবু-খেলোয়ার, এক পায়ে বক, সোনালী/ সবুজ নুয়ে পড়া ধানক্ষেত নিয়ে হাজির হলা।
সোহামনির মুখটারে কি কর্ছো
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: আরও অনেক কিছু আছে, যথাক্রমে দেখাবো..........
সোহামনি গম্ফু সোহা হয়েছে ![]()
৯|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪২
ডেইফ বলেছেন: অনেক ভাল লাগলো পোস্টটা।
চমৎকার সব ছবি।
মনে হচ্ছে এখনই শহর থেকে গ্রামে ছুট লাগাই।
ধন্যবাদ আপু।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২২
রেজোওয়ানা বলেছেন: আমার উদ্দ্যেশ অনেকটা সার্থক হলো দাইফ ভাইয়া.........
১০|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৪
আকাশটালাল বলেছেন: পোষ্টে লেখা কম।
মাইনাচ
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: যাও ভাগো বলছি.......
১১|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৯
রাজসোহান বলেছেন:
Click This Link style='border: 1px solid #ccc;align:center;clear:both' width='120' />
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪০
রেজোওয়ানা বলেছেন: তোমারটা বেশি সুন্দর হয়ে গেলো কিভাবে পিচকি?
১২|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২১
জিসান শা ইকরাম বলেছেন:
ফটোগুলা ভালো তুলছেন। যে তুলছেন - তাকে অনেক ধন্যবাদ। দেখার মনোভাব টা ভালো লাগছে। যেমন- ধান গাছ- ভোরে শু্য়ে থাকে।
পুটি মাছ দুইটার ছবি নাই দেইখ্যা কষ্ট পাইলাম। ছোট বলে উপহাস। আপনি মাছ দুইটারে চিনতে পারেন নাই। কত আপন ভাইব্যা আপনার বড়সি খাইতে আইল । আর তাগো এই মুল্যায়ন ?
সোহার দাড়ি মোচ দেইখ্যা মজা পাইলাম ![]()
২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ.....
১৩|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৪
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সাপের ছবি ভালো না। অন্যগুলো ভালো ![]()
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৮
রেজোওয়ানা বলেছেন: যাক তবুওতো অন্যগুলো ভাল লেগেছে!!
এতেই আমি খুশি.....
১৪|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৩
যীশূ বলেছেন: ভালো লাগলো
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫১
রেজোওয়ানা বলেছেন: যীশূ বলেছেন: ভালো লাগলো.............এর চাইতে বড় কিছু আছে?
১৫|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৬
আহাদিল বলেছেন: সব চাইতে কিউট একদম নীচের ছবিটা। ![]()
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৩
রেজোওয়ানা বলেছেন:
১৬|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১:১১
ম্যাভেরিক বলেছেন: আহাদিল বলেছেন: সব চাইতে কিউট একদম নীচের ছবিটা। ![]()
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৭
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস ভাইয়া.......
প্রোপিকের বাবুটা কে? কি সুন্দর মেহেদি দিয়েছে![]()
১৭|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪৯
সোহরাব সুমন বলেছেন: ইশ্ দারুন লাগলো আপু ! কত দিন গ্রামে যাইনা । গ্রামে গিয়েই সোহার মুখের উপরে আকিঁবুকি করতে ইচ্ছে হলো ?
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৫
রেজোওয়ানা বলেছেন: ইহ, এগুলো আকিঁ বুকি নাকি এগুলো হলো দাড়ি, গোফ......
১৮|
২৩ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৩
নীল_পরী বলেছেন: ম্যাভেরিক বলেছেন: আহাদিল বলেছেন: সব চাইতে কিউট একদম নীচের ছবিটা।
গ্রামের বাড়ী কোথায়?? ছবিগুলো তো বেশ সুন্দর!!
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: এটা টাংগাইলের একটা গ্রামের ছবি। তবে আমার মনে হয়, বাংলাদেশের বেশির ভাগ গ্রামই এমন দেখতে.......
১৯|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০১
নুরুন নেসা বেগম বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হইছে। ধন্যবাদ।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আপা, দেখেছেন বলে ভাল লাগছে......
২০|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১৭
চতুষ্কোণ বলেছেন: আহা গ্রাম। এ বছর গিয়েছিলাম রোজার ঈদের ছুটিতে। তিন ঘন্টার নৌকা ভ্রমন আর মামাতো- জ্যাঠতো বোনদের নানা পদের ব্যতিক্রমী রান্না! সব মিলিয়ে এত চমৎকার কেটেছিল। গ্রামের ছবিগুলো খুব সুন্দর তুলেছেন। অবাক।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১১
রেজোওয়ানা বলেছেন: আমারও এবার যমুনাতে নৌকায় ঘুরেছি!!!
অবাক কেন, আমি কি ছবি তুলতে পারিনা নাকি?
তোমার এমন সব ছবি তুলে দিতে পারি যে, বাসার সামনে পাত্রীর বাবারা লাইন লাগাবে, জানো ![]()
২১|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩২
পুরাতন বলেছেন: আসলেই প্রবীনদের কাছে থেকে অনেক কিছু আছে শেখার.....
যাক , তাইলে শিকার করলেন
মানিকগঞ্জে আমার দোস্তর ফুপির বিয়াতে গেছিলাম, অনেক সুন্দর ... অনেকটা আমার গ্রামের বাড়ীর মতই...
বিয়া বাড়ীতে মানুষজন তখনও আসেনাই... কিন্তু চারদিকে প্রচন্ড হাউ কাউ সোরগোল .... :-&
দোস্তরে জিগাইলাম , ঘটনা কিতা, কি হইছে
দোস্তয় কইল, কই কিছুনাতো... ওরাতো একটু কথাবার্তা বলতেছে
ব্লগে আইসা অবশ্য তেমন পার্থক্য দেখিনাই
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: নাহ, বুড়া মানুষদের নিয়ে আর পারা গেলো না!!
এগুলো টাংগাঈলের (আপনার প্রতিবেশী) একটা গ্রামের ছবি.............হি হি হি
হুম, আমারা অনেকদিন টাংগাঈলে থাকলাম, জানেন; ওখানকার মানুষ গুলো এত ঝগড়াইট্টা........
২২|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৮
সাইমুম বলেছেন: আইট্টা কলা দেখলেই হার্টের বিট বেড়ে যায়। ছোট বেলায় বড়ই অস্বস্তিতে পড়েছিলাম এই কলার কারণে
কাহানি বলা যাবে না
+++
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২০
রেজোওয়ানা বলেছেন: হা হা হা হা হা...........বলতে হবে না, আন্দাজ করছি........হি হি হি হি
২৩|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৪
জুন বলেছেন: বাহ খুব সুন্দর ছবিগুলো। মানিকগন্জের কোথায়?
মানিকগন্জের সব জায়গা আমার নখদর্পনে ...অনেক দিন আগে গড়পাড়ায় কয়েকদিন থেকেছিলাম ঠিক এসময়, তখন এমন দৃশ্য দেখেছি।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৫
রেজোওয়ানা বলেছেন: নাহ, আপু এটা টাংগাঈলে।
তাই নাকি? মানিকগন্জে আমার বাড়ি একদম সদরে, দেবেন্দ্র কলেজের পাশে.......
২৪|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৬
কি নাম দিব বলেছেন: আমি গ্রামে যাবোওওওওও
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৮
রেজোওয়ানা বলেছেন: দৌড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়
২৫|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৭
আকাশের তারাগুলি বলেছেন: সুন্দর হইছে।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩০
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু, থ্য্যাংকু......
২৬|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২১
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ...ওয়াও ![]()
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩২
রেজোওয়ানা বলেছেন: ........কি য়াও?
২৭|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৮
রনি আহমদ বলেছেন: আপু ছবি গুলো খুব সুন্দর+++++
২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৬
রেজোওয়ানা বলেছেন: হুম, সুন্দর জায়গার ছবিতো সুন্দর হবেই!
ভালো আছেন তো রনি?
২৮|
২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৩
লেডি বার্ড বলেছেন: আহা গ্রাম মানেই শান্তি!
ফটো গুলা তো সেইরকম উঠাইছেন।
২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫১
রেজোওয়ানা বলেছেন: হুম, আপনারও মানে একটা সবুজ লেডি বার্ডেরও ছবি আছে, ওটা দেবো আপনাকে.........
২৯|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৪
সোমহেপি বলেছেন: সোহার ছবিটা বেশি সুন্দর হইছে।সাপটাও দারুণ লাগলো।অনেক দিন সাপ রান্না খাইনা।
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৬
রেজোওয়ানা বলেছেন: আমার বাসায় এসো, আমি তো তোমার জন্য সাপের স্যুপ রেধে রেখেছি, তোমার না ওটা হটফেবারিট!
৩০|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৭
বড় বিলাই বলেছেন: onek moja korlen bojhai jachhe. Sohamoni gaal fuliyeche keno?
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭
রেজোওয়ানা বলেছেন: হি হি হি, রাগ দেখাচ্ছে!!
ক্যামেরা চাচ্ছিল, দেইনি, তাই খুব রাগ হয়েছে ওনার.......
৩১|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৯
বাবুনি সুপ্তি বলেছেন: ছবি দেখে দারুন লাগল
ধান গাছের নুয়ে পরা নিয়ে কিন্তু একটা রহস্য আছে।
সব খেতেই এমন হয়। কেন হয় কেউ জানে না এখনও
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৮
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি বাবুনি, কি রহস্য বলো না, আমার খুব জানতে ইচ্ছে করছে!!
৩২|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৪
সায়েম মুন বলেছেন: বকের ছবিটা দেখে মনে পড়লো এরকম দৃশ্য অনেক দিন দেখা হয়না
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪০
রেজোওয়ানা বলেছেন: তোমার বকের ছবি ভাল লাগে?
একটু পরে তোমাকে দেবো আরও কয়েকটা!!
৩৩|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৭
দ্বিতীয় বলেছেন: বাবুনি সুপ্তি বলেছেন: ছবি দেখে দারুন লাগল ![]()
ধান গাছের নুয়ে পরা নিয়ে কিন্তু একটা রহস্য আছে।
সব খেতেই এমন হয়। কেন হয় কেউ জানে না এখনও ![]()
.........
আপনি জানেন? জানলে বলেন, এত রহস্য করেন কেন?
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০১
রেজোওয়ানা বলেছেন: বলবে, ধৈর্য ধরে অপেক্ষা করুন না!!
বাবুনী অনেক লক্ষী মেয়ে......
৩৪|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩০
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: দারুন মজা করলেন,কবে যে আবার গ্রামে যেতে পারব?
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৭
রেজোওয়ানা বলেছেন: ফুসরুত পেলেই চলে যাবেন, আমি সেটাই ঠিক করেছি।
ঢাকায় থেকে থেকে কেমন যেন মানসিক ভাবে মৃত হয়ে যাচ্ছি......
৩৫|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫
ক্যামেরাম্যান বলেছেন: দারুণ !!! আমার বেশী পছন্দ হয়েছে সাপ আর সোহার ছবিটা, সাথে বৃদ্ধ খেলোয়ারটিকেও।
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৮
রেজোওয়ানা বলেছেন: ভয়ংকর উৎসাহিত হলাম..........
৩৬|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৬
মোঃ সফিকুল ইসলাম বলেছেন: দুএকটা ছাড়া সব গুলোই ভালো লেগেছে। আপনাকে প্লাস।
আমারও কিছু ছবি আছে নীচের লিন্কে। সময় করে দেখে নিবেন আশা করি।
Click This Link
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১১
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই দেখে আসবো........
আমি ছবি তোলায় তেমন দক্ষ না, ক্যামেরা পেলে শাটার টেপাটেপি করতে তুলে ফেলেছি এগুলো!!
৩৭|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৯
রুদ্রপ্রতাপ বলেছেন: সাপ দেইখা ভয় পাইছি, ভয় পায়া দৌড় দিছি। ![]()
দুনিয়ায় এই একটা জিনিসরে আমি মারাত্মক ভয় পাই।
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৩
রেজোওয়ানা বলেছেন: আমিও ভয় পাই আর ঘেন্না লাগে, তারপরও সাপের সংক্রান্ত ঘটনা পড়তে, আর সাপের খেলা দেখতে ভাল লাগে!
৩৮|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫০
ক্যামেরাম্যান বলেছেন: টাঙ্গাইল !!! আমার বাড়ী কালিহাতি।
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৫
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি, আমারা এখন ভূঞাপুরে থাকি!!
৩৯|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৪
কেরামত আলী বলেছেন: গ্রামে যেতে ইচ্ছা করছে
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪০
রেজোওয়ানা বলেছেন: কেন যেতে পারছেন না, সামনে কিন্তু হরতাল আছে, ছুটি পাওয়া যাবে!!!
৪০|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬
শয়তান বলেছেন: মানিকগন্জ ?
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
রেজোওয়ানা বলেছেন: হুম
৪১|
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
শয়তান বলেছেন: বেউথা রোড এ আমার এক আইএসএসবি মেইটের বাড়ী । স্টেডিয়ামের পাশেও আছে আরেকজনের বাসা ।
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫৬
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি, বেউথা তো আমাদের পাশের পাড়া।
আপানার মেইট তাহলে আমার চাচাদের চিনবেন......
৪২|
২৩ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৬
শয়তান বলেছেন: একসময় খুব যেতাম । ঐ মেইটের নাম আর আমার নিকনেইম এক হওয়তে ভীষন বন্ধুত্ব তৈরী হয়েছিলো
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২২
রেজোওয়ানা বলেছেন: আপনার নিক নেইম কি ![]()
৪৩|
২৩ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
শ।মসীর বলেছেন: মাছ ধরা এক সময় আমার প্রিয় শখ ছিল। ভাবছি আবার শুরু করব ![]()
![]()
ছবিত দেখলাম ![]()
, এখন মন্ডা যে কবে খেতে পারব !!!!
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৪
রেজোওয়ানা বলেছেন: হুম, ধানমন্ডি লেক, চিড়িয়াখানায় টিকিট কেটে মাছ ধরা যায়, জানো?
ফ্রিজে ঘুমাতে ঘুমাতে তোমার মন্ডা, আন্ডা হয়ে যাচ্ছে ![]()
৪৪|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৪
নাজনীন১ বলেছেন: আমরা ছোটবেলায় প্রতি কোরবানীর ঈদ গ্রামে করতাম। এখনো বাকীরা করে। বিয়ের পর আমার আর যাওয়া হয়নি। প্রতি ঈদেই মিস করি আমার গ্রাম। কত মজা হতো! ![]()
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৬
রেজোওয়ানা বলেছেন: ছেলেবেলার ঈদের মজাই আলাদা ছিল! ঈদের দিন সন্ধ্যা বেলায় এত মন খারাপ হতো, দিনটা শেষ হয়ে যাচ্ছে তাই......
৪৫|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৫
নীল ভোমরা বলেছেন:
মুরুব্বীর গেটআপ দেখেই বোঝা যাচ্ছে তিনি যৌবনে ভাল খেলুড়ে ছিলেন! ছবিগুলো সুন্দর হয়েছে!
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩০
রেজোওয়ানা বলেছেন: এখনও চমৎকার খেলেন, কি তার এনার্জি আর ডেডিকেশন, দেখলে অবাক লাগে!!
৪৬|
২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩১
জিসান শা ইকরাম বলেছেন:
এখন হতে মন্তব্য দিব >
ভাল হইছে +
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
রেজোওয়ানা বলেছেন:
![]()
৪৭|
২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: দাদুরে দেইখা অবাক হইলাম!!!
বাহ ভালো তো!
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: হুম, কে ভাল?
৪৮|
২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৫
আমি সুখ পাখি বলেছেন: রেজু আপা সাপকে ভয় পায় না
ভাল পোষ্ট +
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
রেজোওয়ানা বলেছেন: হুম, সাপ আমার প্রিয় প্রাণী
, শুধু সাপ নিয়েই আমার একটা পোস্ট আছে জানেন?
ওটাতে অবশ্য তিনটা মাইনাস খেয়েছি ![]()
৪৯|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫২
রাজীব বলেছেন: +
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৭
রেজোওয়ানা বলেছেন:
৫০|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭
স্পেলবাইন্ডার বলেছেন: ছবিগুলো চমৎকার হয়েছে!
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৯
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ, আপনার ভাল লেগেছে জেনে অনন্দিত হলাম ![]()
৫১|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১১
ভুদাই বলেছেন: হাই সুমিপু
ছবি গুলু বেস মচতকার । আপনাদের গ্রামটা খুব সুন্দর ![]()
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৪১
রেজোওয়ানা বলেছেন: যাও ভাগো
![]()
৫২|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০৫
জেরী বলেছেন: সাপের ছবিটা দেখে একদৌড়ে নিচে কমেন্ট করতে চলে আসলাম ![]()
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৬
রেজোওয়ানা বলেছেন: ওহ, জেরীপু,স্কুল খুলে গেছে?
স্কুলড্রেসে খুব সুন্দর লাগছে আপনাকে!
৫৩|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০৯
সরল মানুষ বলেছেন: ভুদাই বলেছেন: হাই সুমিপু
![]()
ছবি গুলু বেস মচতকার ।
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৭
রেজোওয়ানা বলেছেন: তুমি এইখানে কি কর?
পড়াশুনা নাই?
যাও ভাগো.....
![]()
৫৪|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১১
শিপু ভাই বলেছেন: কেমন আছেন আপু?
ছবিগুলো সুন্দর হয়েছে।
এবার মনে হয় বাবার বাড়ি ঈদ করলেন?
সোহাকে আদর
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৮
রেজোওয়ানা বলেছেন: হুম, শিপু ভাই, বাবার বাড়িতে.........
সোহাকে এবার হাফ সাতার শেখানো হয়েছে, পুকুরে!!
আদর পৌছে দেবো!
৫৫|
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩২
শ।মসীর বলেছেন: জানি, সংসদ ভবনের লেকেও ধরা যায়.....।
মন্ডা আর আন্ডা যায় হবে হউক ১ তারিখের আশায় পথ চেয়ে থাকলাম ![]()
২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৯
রেজোওয়ানা বলেছেন: সংসদের লেকের কথা তো জানতাম না, ওখানে মাছ আছে নাকি!!!
হুম, ১, কালো অধ্যায়ের শুরু ![]()
৫৬|
২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩২
ইমন জুবায়ের বলেছেন: ++++++++++++++
২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩
রেজোওয়ানা বলেছেন: হুম, আমি এখনই একটা হুমকি দিতে যাচ্ছিলাম........
৫৭|
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫০
শিবলী বলেছেন: গ্রামে অনেকদিন আর যাওয়া হয় না
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৬
রেজোওয়ানা বলেছেন: আমিও অনেকদিন পরে গেলাম......
৫৮|
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১২
অমিত চক্রবর্তী বলেছেন: ছবিগুলা দেখে খুবই ভালো লাগলো।
সোহা ও তার আব্বু-আম্মু'কে শুভেচ্ছা।
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪১
রেজোওয়ানা বলেছেন: কবির শুভেচ্ছা পেয়ে সোহার আব্বু-আম্মু আনন্দিত.......
৫৯|
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০৪
ইউনুস খান বলেছেন: আইট্টা কলা এতো ছোট ক্যা?
আমি একবার সাপের কামড় খাইছিলাম। তয় কোন সময়ই সাপরে ডরাইনা ![]()
শুয়ানো ধানগাছ গুলো দেখে আমারও ওদের বুকে শুয়ে থাকতে ইচ্ছে করে। শহরের এক গেয়েমি ইট,পাথরের জীবনে এই অনুভূতিটা প্রায়ই জাগে। গ্রামে গেলে এখনো খোলা পায়ে ধানক্ষেত মাড়িয়ে আসি।
কুচুরীপানার ডোবা, ধ্যানী বক, আর এই রকম ধানক্ষেত দেখলে মনটা হু হু করে। মনে হয় সবকিছু ছেড়ে এসে জীবনের শিকড় হারিয়ে ফেলছি। এই রকম স্মৃতিমাখা কতদিন যে ছিলো। আর সেগুলো এখন বুকে কষ্টের বরফ হয়ে জমে আছে।
মিস করি খুব পল্লী গ্রামটাকে।
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৩
রেজোওয়ানা বলেছেন: ওগুলো শিশু আইট্টা, তাই ছোট!
সাপের কামড় খেয়েছিলেন, বলেন কি?
এমন হলে আমি তো ভয়েই ভীমরি খেতাম ![]()
৬০|
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২৪
সরল মানুষ বলেছেন: বিলাতি ইঁদুর সব বই কেটে ফেলেছে............তুমি না বললা নতুন বই কিনে দিবা.................
বই কোথায় ?
২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০০
রেজোওয়ানা বলেছেন: বই কেনার টাকা না সেইদিন দিলাম তোমাকে, সব দিয়ে কি কটকটি কিনে খেয়েছো
৬১|
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৪
দূর্ভাষী বলেছেন: শেষের ছবিটা সবচেয়ে সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৮
রেজোওয়ানা বলেছেন:
৬২|
২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: খুব সুন্দর আপু !!!
হাহাহা! সোহা বাবুকে এইটা কি সাজায়ে দিসেন !!
আবারও সাপের ছবি দিসেন !!!
আপনাকে মাইনাস ।
২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১০
রেজোওয়ানা বলেছেন: হু হু, সোহা ডাকু সর্দার সেজেছে
তুমি সাপ ভয় পাও নাকি?
দাড়াও আমি তোমার পোস্টে অনেক গুলো সাপের ছবি দিয়ে আসবো
৬৩|
২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
পাহাড়ের কান্না বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর হইছে ২ আর ৩ বেশি বেশি সুন্দর।
২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫২
রেজোওয়ানা বলেছেন: শীত শুরুর এই সময়টাতে প্রকৃতি খুব সুন্দরী হয়ে ওঠে, তুমি যেভাবেই ছবি তোলা না কেন ভাল হবেই.......
৬৪|
২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: ছবিগুলা খুব সুন্দর হয়েছে ..........
২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩
রেজোওয়ানা বলেছেন: দেখেছেন বলে ভাল লাগলো!
৬৫|
২৬ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৬
জিসান শা ইকরাম বলেছেন:
![]()
পরের পোষ্ট গুলোতে অগ্রিম মাইনাচ
২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৪
রেজোওয়ানা বলেছেন: আমার পোস্টে একটা মাইনাস দিলে আমি আমার বারোটা নিক দিয়ে আপনারে ১২ টা মাইনাস দিমু........হু হু হা হা হা
৬৬|
২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: সাপ ভয় পাই না এটা বলবো না । তবে ভয়ের চাইতে সাপ দেখতে একটু গা শির শির করে আর কি। :-&
আর ভয় দূর করার জন্য একটা জিনিস তো আমাকে এই পোস্টেই দিসিলেন।
২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮
রেজোওয়ানা বলেছেন: হুম, তাই তো, তাবিজ তো দিয়েই দিয়েছি!!!
দেখি কি করা যায় তোমাকে নিয়ে.........
৬৭|
২৭ শে নভেম্বর, ২০১০ রাত ২:৪০
সায়েম মুন বলেছেন: বকের ছবিটার মত দৃশ্য অনেকদিন দেখিনা ![]()
২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৩
রেজোওয়ানা বলেছেন: তোমাকে দিয়ে আসবো আরও এমন ছবি..........
৬৮|
২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৯
সরল মানুষ বলেছেন: আমি একা খাইনি...........
তোমার মেয়েকে জিজ্ঞাসা করো
২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: দাড়াও মজা দেখাচ্ছি.....
৬৯|
২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:২৩
গরম কফি বলেছেন:
সুন্দর ছবি তো!
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১১
রেজোওয়ানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে কফি.....
৭০|
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৭
সরল মানুষ বলেছেন: বিলাতি ইন্দুর !!
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৮
রেজোওয়ানা বলেছেন: চু...........................................................................................প থাক!
৭১|
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২৬
সোনালীডানা বলেছেন: আফাগো, ভাগ্নি কিরাম আছে ভালানি? ![]()
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩২
রেজোওয়ানা বলেছেন: হুম, অনেকদিন পরে দেখলাম............
ভাগ্নি আপনার দোয়ায় ভালই আছে!!
৭২|
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৯
কাব্য বলেছেন: রাজগোখরা আর সোহামনির ছবি ভালো হৈছে
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৬
রেজোওয়ানা বলেছেন: আরে আপনি কই থেইকা আসলেন?
আমিতো মনে করছি, মারা গেছেন মনে হয়, ১ তারিখে আসতাছি......
৭৩|
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩০
কেরামত আলী বলেছেন: আবারো আসলাম দেখতে
২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯
রেজোওয়ানা বলেছেন: আপনার পুন:পদধুলিতে আনন্দিত হলাম
৭৪|
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০৭
কাব্য বলেছেন: যেখানে আছিলেন ভালো আছিলেন।এইখানে আসা মানেই কপাল পোড়ানী
।চরম ফাউল জায়গা একটা
।পার্মানেন্টলী আসতেছেন?
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫২
রেজোওয়ানা বলেছেন: না, চার মাস! খালি খালি ফাইজলামি করে, রাগে গা জ্বলতাছে!!
আসলেই কপাল পোড়ানী.....
৭৫|
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১৮
কেরামত আলী বলেছেন: ছি ছি........... এভাবে . .... :!> :#>
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৪
রেজোওয়ানা বলেছেন:
![]()
৭৬|
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৪
অভিবাসী বলেছেন: ছবিগুলো ভাল হয়েছে।
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৫
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ অভিবাসী
৭৭|
২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১১
তাসনোভা আফরিন বলেছেন: শেষের ছবিটা চমৎকার হয়েছে আপু
২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
রেজোওয়ানা বলেছেন: হা হা হা, তোমার প্রোপিকটাও চমৎকার তাসনোভা ![]()
৭৮|
২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
আকাশ মামুন বলেছেন: মাঝ পথে এসে তো ভোঁ দৌড়।পরে মনে হল না এতো ছবির সাপ।ধাওয়া তো আর করবে না।থু থু থু ,,,,বুকটা তাও কাপতাছে।
২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪
রেজোওয়ানা বলেছেন: আহারে, মামুন ভাইয়া, ভয় দেখানোর জন্য সরি।
দা;এর মাথায় করে একটু লবন খেয়ে নেনে, ঠিক হয়ে যাবে.......
৭৯|
২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৭
রিফাত হক বলেছেন: সবচেয়ে শেষের ছবিটা সবচেয়ে ভালো লেগেছে আপু, অনেক কিউট মাশাল্লা!!!
২৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪০
রেজোওয়ানা বলেছেন: হুম, অনেক দুষ্টও ![]()
৮০|
২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১৮
অনন্ত দিগন্ত বলেছেন: সোনামনির গাল ফুলানো ছবিটা সবচেয়ে সুন্দর হইসে ....
তুমার ঈদের ছুটির কাহিনী পড়ে তো এখন হিংসে হচ্ছে ... এমন করে কত বছর পরে রোজার ঈদ টা করলাম দেশে ... এর পর আবার সেই কর্মব্যাস্ততা, আবার সেই যান্ত্রিকতাময় জীবন ... (দীর্ঘশ্বাস...)
২৯ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪২
রেজোওয়ানা বলেছেন: হুম, তোমারতো গাল ফুলানো ছবিই পছন্দ হবে
ছুটি গুলো খুব দ্রুত শেষ হয়ে যায় ![]()
৮১|
২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
খুব সুন্দর ছবি গুলো!!
বরশি তে মাছ ধরার পুরা পাংখা আমি!! চান্স পাইলে মিস্কোরি না!! বহুদিন সেই চান্স পাই না!!
আর সোহামনির গোঁফ আঁকানো ছবিটা পাংখা হইছে!!
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৯
রেজোওয়ানা বলেছেন: বড়শি দিয়ে মাছ ধরা আমার প্রিয় শখ গুলোর একটা ![]()
সোহা মনি ডাকাত সেজেছে আর আমি ক্যামেরা দেইনি বলে আমাকে রাগ দেখাচ্ছে.......
৮২|
২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৯
শ্যাওলা ধরা উঠান বলেছেন: বাইপ্রোডাক্টও এত সুন্দর হয়। মাশাআল্লাহ।
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে আসবার জন্য ![]()
৮৩|
৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৩
জাকিয়া তানজিম বলেছেন: ওয়াও! দারুন পোষ্ট!! ছবিগুলো খুউব সুন্দর ! গ্রামে যেতে ইচ্ছে করছে ভীষণ..
সোহামনির ছবিটা দেখে হাসতেই আছি..
দুষ্টু দুষ্টু কিউট চেহারা..
অনেক আদর রইল ওর জন্য
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: হুম, শীতকালে গ্রাম গুলো খুব সুন্দর হয়ে ওঠে, বর্ষায় আমার তেমন ভাল লাগে না......
আদর পৌছে দেবো তানজিম ![]()
৮৪|
৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: সোহামনিরে মোচ আঁকায়লো কে?হাসতে হাসতে বাঁচছিনা।
মাছটা তো বিশাল।
আর পুকুরে তেলাপিয়া ছিলনা?আমি ছোটবেলায় মাছ ধরতে বসলে ছোট ছোট তেলাপিয়া উঠতো।সারাবিকেল বসে সন্ধ্যায় আটদশটা মিনি তেলাপিয়া নিয়ে বাড়ি ফিরতাম।![]()
ছবি সুন্দর, আপনার বাড়ির ছবিতো দিলেন না।উঠোন দেখতাম।
+
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৭
রেজোওয়ানা বলেছেন: তেলাপিয়া মাছ ছিল না, আমি দুটো পুটি মাছি ধরেছিলাম
উঠোনের ছবি দেবো তোমাকে......
৮৫|
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৬
রাজামশাই বলেছেন: ধান গাছ দিয়া কি হয় ?
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: শুকনো ধান গাছ গরুর প্রিয় খাদ্য।
শীতকালে আগুন জ্বালাইয়া আগুন পোহানো যায়।
অনেক গুলো ধান গাছ একসাথা পাকাইয়া দড়ি বানানো যায়।
আরোও অনেক কিছু আছে, এখন মনে পড়তাছে না ![]()
৮৬|
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫২
মে ঘ দূ ত বলেছেন: "শহুরে যান্ত্রিকতা ওকে প্রায় ছুয়ে ফেলেছে, তার কঠিন হাত দিয়ে!
তাস্বত্বেও ওখানে এখনও যে প্রাকৃতিক প্রাচুর্যতা আছে তাতে কিছুদিন কাটিয়ে আসলে অনায়াসে অনেকদিনের জীবনিশক্তি সঞ্চিত হয়।" - কি সুন্দর করে বললেন! ছবিগুলো এবং নীচে বর্ণনাগুলোও অপূর্ব হয়েছে।
আসলেই আমাদের গ্রামগুলো একেকটা প্রাণশক্তির আধার। এদের স্বকীয়তা, মৌলিকতা রক্ষা করে গ্রামের দিকেই উন্নয়নে মনোযোগী হলে আমাদের দেশের অনেক সমস্যার সমাধান হতো বলেই আমার ধারণা।
সোহামনি কি জানে ব্লগে তার এত এত ভক্ত জুটে গিয়েছে ![]()
০২ রা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: হুম, মেঘদূত সোহার যখন ১৭ বছর বয়স হবে(আল্লাহ যদি বাচিয়ে রাখে), তখন এই লেখা গুলো ওকে দেখাবো..........ও কি এক্সাইটেড হবে সেটা ভাবতেও আমার ভাল লাগে ![]()
৮৭|
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর ছবিব্লগ। ভালো লাগলো। +
০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৭
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস, কিন্তু তুমি এমন মারদাঙ্গা হয়ে গেলে কেনো ভাইয়া ![]()
৮৮|
০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৪
আহমেদ চঞ্চল বলেছেন: খুব সুন্দর পোষ্ট । এমন একটা পোষ্ট পড়বো বলে মনে হচ্ছিল অনেক কাল অপেক্ষা করছিলাম ।।।
+++++
১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি
৮৯|
১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:২৬
দীপান্বিতা বলেছেন: প্রথম ছবিটা দেখে স্মৃতিকাতর হলাম...জলপাইগুড়ির কথা মনে পরল...দ্বিতীয়টা অসাধারণ! সোনার বাংলার সোনার ফসল! বাকিগুলোও দারুন তুলেছেন...শেষে সোহামনি গাল ফোলালো কেন! সাজতো দিব্যি হয়েছে![]()
১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
রেজোওয়ানা বলেছেন: আমার উপর রাগ দেখাচ্ছে গাল ফুলিয়ে.......
পড়েছেন বলে সত্যিই খুশি হয়েছি দিপা আপু ![]()
৯০|
১০ ই মার্চ, ২০১১ রাত ২:১৯
টুমটি বলেছেন: মাশাল্লাহ সোহামনিটা খুব সুন্দর হয়েছে।
আর ওর গোঁফটা দেখেতো হাসতে হাসতে শেষ। কে এঁকেছে?
বেচারি কি গোঁফটা আঁকার সময় নড়াচড়া করেনি? কি বললো ওর গোঁফ দেখে?
১০ ই মার্চ, ২০১১ সকাল ৭:৪৮
রেজোওয়ানা বলেছেন: উহু একটুও নড়াচড়া করেনি। আসলে সে বেড়াল সাজতে চেয়েছিল, তখন ওর মা ওকে একটা লেজ লাগিয়ে এই দাড়িগোঁফ একে দিয়েছিল ![]()
৯১|
২৩ শে মার্চ, ২০১১ দুপুর ২:০২
টুমটি বলেছেন: হাহাহা, লেজের ছবিটা কই?
খুব দেখতে ইচ্ছে করছে?
২৩ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫১
রেজোওয়ানা বলেছেন: লেজের ছবি দেবো আপু ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২২
শূণ্য উপত্যকা বলেছেন: সাপ দেখলেই আমার ভয় করে। দুইবার কামড় খেয়েছিলাম।
পিচ্চি তো পুরা পাংখা মুডে