| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজোওয়ানা
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
জানি পশু-পাখি প্রেমীরা অনেক রাগ করবেন, তাই শুরুতেই দু:খিত বলে নিচ্ছি।
বিষয়টা হলো আমার পাখি পোষার শখ নিয়ে। সেই ছোট বেলা থেকেই যেটা আমার মনের মধ্যে ঘাপটি মেলে বসে থাকে, সুযোগ পেলেই ডালপালা মেলে মহিরুহ হতে চায়।
মনে আছে অনেক ছোট বেলায় আমাদের বাসায় একটা পেয়ারা গাছ ছিল, সেটার মাঝে মাঝেই টিয়ে পাখির দল পেয়ারা খাবার জন্য হামলা চালাতো। তো একবার এভাবে আসা একটা টিয়ের বাচ্চা গাছের নীচে দেখি একদিন পরে আছে, উড়তে পারে না। আমার তো পোয়াবারো, কিছুতেই সেই পাখি আমি ছাড়বো না। আর মা রাখতে দেবে না, বলে "মনে করো তোমাকে যদি খাচায় আটকে রাখে তাহলে কি হবে!"
কিন্তু কে শোনে কার কথা, আমি রাখবোই। শেষে মেয়ের কাছে হার মানতে হলো মাকে, আমাকে একটা খাচা কিনে দেয়া হলো। সেটায় আশ্রয় হলো তার, ওর নাম রেখেছিলাম পিংকি। দু' বছর ছিল আমার সাথে, কি সুন্দর করে যে শুকনো মরিচের মধ্য থেকে ঠুকরে ঠুকরে বীজ বের করে সেই বীজের মধ্যে থেকে আবার শাস বের করে খেত, আমি প্রতিদিন স্কুল থেকে ফিরে ঘন্টা খানেক হা করে শুধু তাই দেখতাম।
এরপরে একদিন একটা নাটক দেখলাম সেখানে ছোট একটা মেয়ে, সম্ভবত ঈষিতা, টিয়া পুষতো। এরপরে একদিন তারা কোথায় বেড়াতে গেছে, ফিরে এসে দেখে টিয়া মরে পরে আছে খাচায়। এই নাটক আমার শিশু মনে খুব দাগ কাটে, কেঁদেকেটে একাকার আমার টিয়ের কথা মনে করে। তাই পরদিন সকালে ছেড়ে দিলাম পিংকিকে। মজার ব্যাপার, খাচার দরজা খোলার পরও সে উড়ে যাচ্ছিল না, এরপর হাত দিয়ে বের করে দেবার পরও অনেকক্ষণ আমাদের বারান্দার সামনের নারকেল গাছে বসে ছিল।
সেই থেকে বহুদিন আর পাখি পোষার কথা ভাবিনি। এরও অনেক অনেক পরে, একবার উয়ারীতে ফিল্ড ওয়ার্কে গেছি। গ্রামের এক লোক, রতন ভাইয়ের বাসায় আমরা কাজের ফাঁকে বিশ্রাম নিতাম, একদিন দেখি তার একটা ঘরে ঘুঘুর ফাঁদ' বলে অদ্ভুত এক যন্ত্র। জীবনে সেই প্রথম ঘুঘুর ফাদ দেখা
দেখি সেটায় দুটো ছিট ঘুঘুর বাচ্চা। জানতে চাইলাম কি হবে এটা দিয়ে, বলে জবাই করে নাকি খাবে!
এত টুকু বাচ্চা, ভাল করে পালক গজায় নি, সেটা নাকি খাবে! বল্লাম রতন ভাই, আমার কাছে বেচে দেবেন? উনি রাজি হলেন, সেই ঘুঘুর বাচ্চা দুটো পঁচিশ টাকা দিয়ে কিনে আনলাম। এরপর প্রায় তিন বছর তারা ছিল আমার সাথে।
ঝিম ধরা দুপুরে উদাস করে দিয়ে ডাকতো তারা। খুব মায়া পরে গিয়েছিল তাদের উপর। পরিবারের একজন মনে হতো।
এই সময়েই আমার পাখি প্রেমের জন্য দুটো বার্জার আর চারটা খয়েরী মুনিয়া গিফট পেলাম।
![]()
আমার বাসায় তখন পাখির চেচামেচি সারাদিন।
এর মধ্যেই একদিন খাচার দরজা খোলা পেয়ে আমার এতদিনের প্রিয় ছিট ঘুঘুদ্বয় উড়াল দিল একদিন। বনের পাখি কি আর পোষ মানে!
খুব কষ্ট পেলাম, অনেকটা স্বজন হারানোর মতো কষ্ট। তাই বাকিদেরও ছেড়ে দিলাম এক দিন....যা চলে যা।
শুন্য খাচা গুলো পরে রইলো স্টোরের এক কোনে।
তারপর আবার অনেক দিন...
কি মনে হতে একদিন কিনে ফেললাম এক জোড়া স্ফিঞ্চ আর লাভ বার্ডস।এবার আমার সাথে আছে আমার মেয়ে সোহা, দু'জনায় মহাউৎসাহে আবার শুরু করলাম.....
সাদা আর সাদা খয়েরিতে মেশানো ছোট্ট দুটো পাখি হলো স্ফিঞ্চ।
![]()
একদিন দেখি তারা বাসা বাঁধছে মাটির ঘরে, খরকুটো দিয়েছিলাম দোকানীর কথা মতো। তারা সুখে বসবাস করছে এখন।
খুব ছটফটে এই পাখি গুলো, এক দন্ড স্থির হয়ে বসে না। তাই ফটোশেসনও তেমন ভাল হলো না
লক্ষী পাখি হলো লাভ বার্ডস, যদিও গলার স্বর একটু চড়া। এরা জোড়ায় জোড়ায় থাকে। যদিও দোকানিরা এই পাখি গুলোকে লাভ বার্ডস নামে বিক্রী করে, আসলে এটার নাম বার্জার, অনেকে প্যারাকেটস নামেও ঢাকে টিয়া প্রজাতির এই পাখিকে।
আমার চারটা বার্জার, তিনটা সবুজাভ হলুদ আর একটা নীল।
একটু আলস টাইপের পাখি।
আমরা জানি পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে, কিন্তু এরা ঘুম থেকে ওঠে বেলা ফোটার পরে।
দুপুরে খেয়েদেয়ে একটা আরেকটির ঘা ঘেসাঘেসি করে পালকে মুখ গুজে আবার ঘুমায় কিছু সময়। তারপর সন্ধ্যার আবার কিছুক্ষন খেয়েদেয়ে রাতে মাটির বাসায় গুটিসুটি দিয়ে ঘুম ......
![]()
মাঝে মাঝে অদ্ভুত কায়দায় ঠোট দিয়ে খাচার রড কামড়ে ধরে ধরে হেটে বেড়ায়, খুব মজা লাগে তখন।
![]()
এদের ছাড়াও আমাদের সাথে ছিলেন এক জোড়া সবুজ মুনিয়া দম্পতি। কিন্তু সম্প্রতি পত্নী বিয়োগ হবার কারণে এখন মুনিয়া সাহেব, লাভ বার্ডসের ফ্লাটেই থাকে!
ওহ, আরেকটা সুখবর তো বলাই হয়নি। আমাদের স্ফিঞ্চ দম্পতি বাবা মা হতে চলছে, দুটি ডিমে তারা পালা করে তা দিচ্ছে। দোয়া করবেন এদের জন্য।
![]()
সংবিধিবদ্ধ সতর্কীকরণ:
পাখি পুষলে প্রথমেই খেয়াল রাখতে হবে পরিচ্ছন্নতা নিয়ে। ১৫ দিনে একবার খাচার নীচের ট্রে টা পরিস্কার করা উচিত। ভাল হয় এতে কাঠের গুড়ো ছড়িয়ে রাখতে পরলে।
পানিটা রেগুলার চেঞ্জ করতে হবে, কারণ পাখি কিন্তু ময়লা হলে সেই পানিটা খায় না।
অতি শীতে পাখি মরে যায় অনেক সময়, তাই এ সময়ে চেস্টা করবেন
খাঁচা উষ্ণ জায়গায় রাখতে। না হলে চটের ছালা দিয়ে ভাল করে ঢেকে দেবেন খাঁচা।
আর সব চাইতে বড় কথা হলো পাখি থেকে বিভিন্ন রোগ জীবানু ছড়াতে পারে, যেমন যাদের হাপানীর সমস্যা আছে বা এলার্জী আছে,এমন হলে পাখি না পোষাই ভাল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৩
রেজোওয়ানা বলেছেন: হুমায়ুনী প্রভাব কি এত সহজে ছাড়াতে পারবো!
আমাদের এক ইংরেজী টিচার ছিলেন, মকবুল স্যার। আপনার নামটা দেখেলেই সেটা মনে পরে, তিনি এখন আর নেই.......
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৬
ফাইরুজ বলেছেন: সুন্দর পাখিগুলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৫
রেজোওয়ানা বলেছেন: হুম, লাভ বার্ড গুলো বেশি সুন্দর লাগে আমার কাছে।
ভাল আছেন তো আপু?![]()
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৮
রুদ্রাক্ষী বলেছেন: খুবই সুন্দর।আমার ও টিয়া,ময়না আর কবুতর আছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৭
রেজোওয়ানা বলেছেন: সেদিন দোকানে ময়নার দাম করলাম, বলে ২৭ হাজার টাকা ![]()
কথা বলতে শিখেছে আপনার ময়না রুদ্রাক্ষী?
ভাল থাকবেন ময়না টিয়া কবুতর নিয়ে ![]()
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ৩০০শত +++++ দিলাম ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০১
রেজোওয়ানা বলেছেন: থ্যেংকু থ্যেংকু
আমাদের স্ফিঞ্চ দম্পতীর জন্য দোয়া কইরো ![]()
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২২
ফাহিম আহমদ বলেছেন: যেমন সুন্দর লেখা তেমন সুন্দর পাখি দুটো মিলে একাকার,,,,
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০২
রেজোওয়ানা বলেছেন: তোমার কাছে তো সুন্দর লাগবেই, বোনের লেখা আর ভাগ্নীর পাখি না!
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২২
গাধা মানব বলেছেন: আমার আম্মু বাসায় পাখি পালতে দেয় না।
তারপরও সকালে বারান্দায় অনেক পাখি আসে।
পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙ্গার মজাই আলাদা।
লেখা অনেক ভাল লাগল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৩
রেজোওয়ানা বলেছেন: আম্মু গুলো সব একই রকম ![]()
তবে সোহার আম্মু ভাল
৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৪
মামুন হতভাগা বলেছেন: আমার ২টা ঘুঘু ছিল,মাঝে একটা চলে গেছে,২টি শালিক আছে যার একটা কথা বলে আর ৩টা বক আছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৭
রেজোওয়ানা বলেছেন: আপনি তো একধাপ এগিয়ে। বক আর শালিখ!
বক দিয়ে আবার নতুন বক ধরা যায়, জানেন নিশ্চয়ই
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৭
জানালার বাইরে বলেছেন: লাভ বার্ডস ভালা পাই। আমার সামনের রুমের আমার এক ফ্রেন্ড এর আছে।খুব ই কিউট লাগে দেখতে।আপ্নার গুলা দেখেও ভাল লাগলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১২
রেজোওয়ানা বলেছেন: লাভ বার্ডস অনেক কালারের হয়, আর খুবই মিষ্টি একটা পাখি। পেট করার জন্য বেস্ট ![]()
৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৯
রাতুল_শাহ বলেছেন: ছোটবেলা থেকে আমার পাখি পোষার খুব শখ ছিল। কিন্তু আজ পর্যন্ত হয়নি।
অনেক আগে বিটিভিতে একটা ইংরেজী ধারাবাহিক দেখাতো, সেখানে একটা সাদা রং এর পাখি ছিল, নাম ছিল মনে হয় খিখি। তখন থেকে আমার পাখি পোষার ইচ্ছা মনে উদয় হয়। তারপর মিনার -মিঠু দেখে পাখি পোষার শখটা আরো বেড়ে যায়। দোয়েল পাখি ধরার জন্য তার পেছন পেছন ছুটতাম। কিন্তু কোনদিন ধরতে পারিনি। একবার ঘুঘু ধরেছিলাম, কিন্তু বড় ভাই ছেড়ে দিলেন।
বড় ভাই পড়ে বললেন- "পাখিকে খাঁচায় বন্দী করতে হয় না। তাকে তার মত করে আকাশে উড়তে দাও। তোমাকে কেউ ঘরে বন্দী করে রাখলে তোমার কি ভাল লাগবে? লাগবেনা।"
সেই থেকে আর পাখি পোষার ইচ্ছা মন থেকে বাদ দিলাম।
যার সৌন্দর্য্য নীল আকাশে, গাছের ডালে, সেই সৌন্দর্য্য খাচায় বন্দী করতে আর ইচ্ছা হয় না।
যাহোক আপনার পোষ্টটা অনেক সুন্দর লাগল।
ভাল লাগা জানালাম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৫
রেজোওয়ানা বলেছেন: মিনার কার্টুন দেখার পর কত যে মনে হতো আমার যদি এমন একটা কথা বলা টিয়া থাকতো!
পাখিকে খাঁচায় বন্দী করতে হয় না। তাকে তার মত করে আকাশে উড়তে দাও। তোমাকে কেউ ঘরে বন্দী করে রাখলে তোমার কি ভাল লাগবে? লাগবেনা।"............একদম ঠিক কথা। তারপরও আমার খুব ভাল লাগে ![]()
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩১
নাহিয়ান বিন হোসেন বলেছেন: শিরোনামটা পড়েই হুমায়ুন আহমেদ এর কথা মনে পড়ল!
পাখি পোষার খুব শখ ছিল ছোটবেলাতে! কাহিনীও হয়েছে তা নিয়ে! কিন্তু এখন কেন জানি কাঁটাবনের সামনে দিয়ে আসলে খাচায় বন্দী পাখিগুলোকে দেখলে মন খারাপ হয়। ভালো লাগল পক্ষী কথন!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৮
রেজোওয়ানা বলেছেন: হুমায়ূনী প্রভাব কি আর এত সহজে এড়ানো যায়! ![]()
খাচায় বন্দী' পাখির ব্যাপারে আমি একদম একমত। তারপরও কি করবো, আমার খুব ভাল লাগে যে.......
১১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩২
নক্ষত্র জ্যোতি বলেছেন: পাখি পুষতে মন্চায় !!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯
রেজোওয়ানা বলেছেন: আমার শখ হলো, যদি একটা ম্যাকাও টিয়া পেতাম
১২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮
স্বর্ণমৃগ বলেছেন: দারুন পাখিগুলো।
পোস্ট পড়ে ছোটবেলায় কবুতর পোষার দিনগুলো আবারো ফিরে এলো মাথার মধ্যে!
আমার উদাস দুপুর-বিকেল আর সন্ধ্যাতে কি দারুন সঙ্গ দিত ওরা!
+++++
ভাল থাকবেন আপু।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: যারা কবুতর পোষে তারা যে এটার জন্য কতটা ডেডিকেট হয় সেটা আমি দেখেছি। আমাদের বাসার পাশে কার্নিশে একবার দুটো কবুতর এসে বাসা বাধলো। তাদের মালিকেরা ঠিকই কিভাবে জেনো খুজে খুজে বের করে ফেললো!
আপনার কবুতরের কথা জেনে ভাল লাগলো, আপনাকেও অনেক ধন্যবদ ![]()
১৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০
আমি তানভীর বলেছেন: সুন্দর পাখিগুলো । খাঁচার পাখি দেখতে ভালো লাগে না । তবে পাখিদের পিছনে অনেক দৌড়েছি । নতুন বাবা মায়ের জন্য শুভকামনা ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৩
রেজোওয়ানা বলেছেন: খাচায় পাখি রাখা আসলেই ঠিক না, তবে কিনা এরা জন্মই নিয়েছে খাচায়। তবে এটা বলে তো আর এদের স্বাধীন স্বত্তাকে অস্বীকার করতে পারিনা।
তবুও আমার ভাল লাগে নিজের পাখিদের ![]()
১৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
অথৈ সাগর বলেছেন: পাখি আমার খুব প্রিয় । ছোট বেলায় একটা টিয়া এবং অনেক গুলো গিনিপিগ পালতাম ।
লেখার জন্য ধন্যবাদ ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৩
রেজোওয়ানা বলেছেন: গিনিপিগ আমার খুব শখ ছিল, কিন্তু আম্মা সাদা ইদুর বলে বলে কখোনই কিনতে দেয়নি।
আমার বাসায় যদি অনেকখানি জায়গা থাকতো, তাহলে আরও কত কিছু যে পেট করতাম........
১৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৫
নাঈম আহমেদ আকাশ বলেছেন: ছোট কালে পাখি আর খরগোশ পালতাম । এরপর কি ভাইবা জানি পাখিগুলারে ছাইড়া দিছিলাম । ছাইড়া দেওয়া মাত্রই দুইটা লাভবার্ড রে কাউয়া খায়া ফালাইছিল । এরপর থেইকা কাউয়া আমার চোক্ষের বিষ । তয় পাখি ভালা পাই ।
অনেক সুন্দর পোষ্ট আপু ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০১
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ঠিক বলেছো, খাচার পাখি গুলো বাইরে গেলে বড়ই অসহায় হয়ে পরে। কাক একটা মহা শয়তান পাখি।
আমার পাখিদের প্রথমে ছাদ গাছ পালার মধ্যে রেখেছিলাম, পরে কাক আর বিড়ালের যন্ত্রনায় আবার বারান্দায় নিয়ে আসছি।
১৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২০
জালিস মাহমুদ বলেছেন: আমার আছে দুইটা টিয়া , একটা তোতা আর একটা ময়না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৩
রেজোওয়ানা বলেছেন: ওয়াও, তোতা, ময়না আর টিয়া!
ময়না আর তোতার যে এমন দাম, আমার ধারণাই ছিল না। আপনার পাখিদের ছবি দেখান একদিন। তোতাকি সাদা রং এর নাকি?
১৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৪
নষ্ট কবি বলেছেন: আমার ও একটা টিয়া আছে- সেটা আমার মা কে দুপুরে ঘুমাতে দেয় না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১১
রেজোওয়ানা বলেছেন: আরে বাহ, সবারই দেখি পেট আছে একটা করে।
সেই সুপ্রাচীন কাল থেকেই টিয়া পাখিকে মানুষের পোষ মানানোর ইতিহাস জানা যায়। ভারতে চন্দ্রকেতু গড়ে (মৌর্য, শুঙ্গ)অনেক পোড়ামাটির ফলক পাওয়া গেছে, যেখানে ভারী অলংকারে সাজ্জিত নারী মূর্তি(ধারণা করা হয় যক্ষী) টিয়া পাখিও উৎকীর্ন হয়েছে। যা থেকে মনে করা যায়, সে সময়েও এই রীতির প্রচলন ছিল। প্রাচীন গ্রীক এবং রোমানরাও টিয়া পাখি পলাতো। এরা আবার পাখিকে কথা বলা শিখাতো, অতিথীদের অভ্যার্থনা জাননোর জন্য।
মধ্যযুগে ইউরোপে পাখি পোষা ছিল আভিজাত্যের প্রতিক
১৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আমার মেয়ের অনেক কবুতর ।
একটি তার কাধে চড়ে ঘুরে বেড়ায়,
আমার দেখতে ভালই লাগে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: কবুতর পোষারও রয়েছে একটা সুদীর্ঘ আর বর্নাঢ্য ইতিহাস। আপনি তো জানেনই যে কবুতর কিন্তু হিন্দু আর খ্রীস্ট ধর্মের সাথে সারাসরি সম্পর্কিত। প্রেমের দেবতা মদনের পোষা পাখি হলো কবুতর। আবার মহাপ্লাবনের সময়ে নুহ নবী, মাটির সন্ধানে কবুতর পাঠিয়েছিলেন তিন বার।
মূলত: আগে কবুতর পোষা হতো সংবাদ আদান প্রদানের জন্য। যুদ্ধ ক্ষেত্রে বুহুল ব্যবহার করা হয়েছে কবুতরকে। ওয়াটারলুর যুদ্ধের সময়ে, ইংল্যান্ড নেপোলিয়ানের খবর পেয়েছিল একটা কবুতরের মাধ্যমে, যার ফালাফল নেপোলিয়ানের পরাজয়।
সুতরাং বাসার কবুতরদের যথাযোগ্য সন্মান প্রদর্শন পূর্বক পালন করুন, কখন কি হয়ে যায় আবার ![]()
১৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৩
ফাহিম আহমদ বলেছেন: লেখক বলেছেন: আম্মু গুলো সব একই রকম
তবে সোহার আম্মু ভাল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২১
রেজোওয়ানা বলেছেন: উল্টাইয়া হাসতেছ কেন, সোহার আম্মু তো ভাল। নাহলে কি আর পাখি, কচ্ছপ, খরগোশ পুষতে দেয় নাকি
২০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৩
সুরঞ্জনা বলেছেন: আমার শখ ঐ গাছ-পালা পর্যন্তই সীমাবদ্ধ!
অনেক ঝামেলা পোহাতে হয় বলেই হয়তো আলসে আমি'র এই শখটি মাথা চাড়া দেয়নি।
তোমার পাখী পরিবার দেখে ভালো লাগলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: পাখি পোষা আসলেই অনেক ঝামেলা আপু, গাছ পালাও কম ঝামেলার না।
আমার কমলা গাছে এবার কমলা ধরেছে, ছবি তুলে আপলোড করবো একদিন। আর পাতা কপি গাছে শুধু পাতাই বের হচ্ছে, কপির কোন খবর নাই
২১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২
সোমহেপি বলেছেন: (খাঁচায় পাখি পোষাটা আমি সাপোর্ট করতে পারি না।খুবই পাশবিক মনে হয়।)
কথাটা সুশীলীয় বোধ হইতেছে যদিও তবুও সত্যি কথা কহিলাম।
তয় তোমার টুকটাক ঢঙের বর্ননা ভাল লাগলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন: সুশীলিয় বচনের জন্য শুরুতেই তো সরি বইলা নিছি!
যাও টেকা পয়সা হলে অনেক বড় করে খাচা বানাইয়া ভিত্রে গাছপালা দিয়া একদম নেচারাল পরিবেশ তৈরি করে দেবো ![]()
২২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৪
মুহসীন৮৬ বলেছেন: সামনের মাসে সুসং দুর্গাপুর যাবো পাহাড়ি ময়না আনতে। শুধু একটা আনবো। পরিবেশবাদীদের কাছে ক্ষমা চাই ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: আমার জন্য একটা, আমার জন্য একটা, আমার জন্য একটা
২৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫
মাহমুদা সোনিয়া বলেছেন: amaro duita love birds chilo, kintu tin masher moddhe mara gelo! Ato sensitive asob shoukhin pakhigulu!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪১
রেজোওয়ানা বলেছেন: আমার এখনকার পাখিদের আমার কাছে থাকার সময় প্রায় দু বছর হতে চললো। একটু সেনসেটিভ, বর্যা শীতে স্পেশাল কেয়ার নিতে হয় ![]()
২৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৯
নীরব দর্শক বলেছেন: পাখিগুলো সুন্দর। আমার উৎসাহ বৃক্ষে। অনেক গাছ লাগিয়েছিলাম বারান্দায়।পর্যাপ্ত সূর্যের আলো না পেয়ে ................
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯
রেজোওয়ানা বলেছেন: বারান্দায় যদি রোদ কম আসে তাহলে ইনডোর প্লান্ট, ক্যাকটাস জাতীয় গাছ লাগাতে পারেন। বেটার হয়, জুন জুলাইতে বৃক্ষ মেলায় অনেক নার্সারী আসে, ওদের কাছ থেকে দেখে কিনতে পারেন......![]()
২৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০২
ফেলুদার চারমিনার বলেছেন: মজা পাইলাম পড়ে, একদম ছোটোবেলায় আমাদের একটা ময়না পাখি ছিলো,একবছর পর ঐটা মারা যায়।ঐ শুরু ঐ শেষ, পাখি পেট হিসেবে তেমন একটা ভালো পাই না, খাঁচার ভেতর ওদের দেখতে ভালো লাগে না, কেমন জানি বন্দী বন্দী মনে হয় তাদের।
সবকটা জানালা খুলে দাও না..................
পোস্টে ভালো লাগা রইলো ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৪
রেজোওয়ানা বলেছেন: অবশই খাচায় পাখি পালা অনেকটাই অমানবিক।
কিন্তু.......কিন্তু.........![]()
২৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৭
হানিফ রাশেদীন বলেছেন: পাখিগুলোর ছবি দেখতেও অনেক সুন্দর লাগলো আপু। ছোটবেলায় আমরা গ্রামে অনেক ভয়ে ভয়ে পাখি ধরতাম, বাসায় না জানি আবার সাপ আছে!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯
রেজোওয়ানা বলেছেন: পাখির বাসায় অনেক সময় ডিম খাবার লোভে বিষাক্ত সাপ আসে শুনেছি! আমি এভাবে কোনদিন পাখি ধরিনি অবশ্য।
আপনি তো বেশ ডানপিটে ছিলেন মনে হয় বালকবেলায় ![]()
২৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৩
বুড়া মকবুল বলেছেন: কোন স্কুলে পরতেন আপনি?? মুকবুল নামে আমার ইংলিশ শিক্ষক ছিলেন একজন।
তবে আমার বুড়া মকবুল হইল টুনির সম্পত্তি জদিও আমেনা ফাতেমাদের ভাগ আছে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭
রেজোওয়ানা বলেছেন: আমি স্কুল জীবনে ছিলাম টাংগাইলে। উনি ভূঞপুর বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক ছিলেন, আমি উনার কাছে টিউশিনিতে পড়তাম। সে বেস্ট টিচার হয়েছিলেন ১৯৯২-৯৩ এর দিকে। আমি এক বছর পড়েছি তাঁর কাছে, এর পরে আর কারো কাছে পড়তে হয়নি......
২৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৮
মিরাজ is বলেছেন: পাখি পোষাটা আমারো ভাল লাগে না। বন্দি পাখি দেখলে মায়া লাগে।
আপনার এ জাতীয় পোষ্ট খুব সুন্দর হয়, পোষা প্রাণীর কিভাবে যত্ন নিতে হয় সেটা উল্লেখ করে দেন। আপনার বাসার সদস্য আপনারা ছাড়াও আছে, মাছ, কাছিম, পাখি। শুভকামনা আপনাদের সবার জন্য।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১
রেজোওয়ানা বলেছেন: হুম, আমি জানতাম বেশির ভাগ মানুষেরই এটা ভাল লাগবে না........
ওদের জন্য অনেকটা ভালবাসা জড়িয়ে থাকেই হয়তো পোস্ট গুলো সুন্দর হয়। তোমার দেখি আমার কচ্ছপ আর মাছের কথা মনে আছে! খুব ভাল লাগলো মিরাজ........![]()
২৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৪
জিসান শা ইকরাম বলেছেন:
এত পাখী বাসায় ?
সুন্দর খুব পাখী গুলো.....
শুভকামনা ......
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫১
রেজোওয়ানা বলেছেন: না এখন বেশি নেই। চারটা বার্জার আর দুটি মুনিয়া, একটা মুরগি আর দুইটা কোয়েল ![]()
৩০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৬
ভিয়েনাস বলেছেন: পাখিগুলো খুব চমৎকার। লাভ বার্ড পাখি এতো অলস
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৯
রেজোওয়ানা বলেছেন: হুম খুব আরামপ্রিয় পাখি ![]()
৩১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৫
ইলুসন বলেছেন: আমিও একসময় পাখি পালছি, কুকুর পালছি, একুরিয়ামে মাছ পালছি। এখন আর কিছুই করি না। পড়ি, খাই দাই, ঘুমাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০২
রেজোওয়ানা বলেছেন: আমার এই শখ অনেকদিন থেকে এখনও কন্টিনিউ করছি, তবে কতদিন ধৈর্য্য থাকে দেখা যাক!
আপনার নেক্সট কাজটাই ভাল, পড়া, খাওয়া আর ঘুম ![]()
৩২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৬
বড় বিলাই বলেছেন: আপনার লেখা দেখে আমারও এখন পাখি কাহিনী লিখতে ইচ্ছা হচ্ছে। ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৪
রেজোওয়ানা বলেছেন: লিখে ফেলুন বিলাই আপা, আপনার কাহিনী নি:সন্দেহে অনেক মজার হবে ![]()
৩৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৩
নীরব 009 বলেছেন: লাভ বার্ডস গুলা অসম্ভব কিউট হয়। শাদা রঙের আছে কয়েকটা। সবগুলো রঙের পাখিগুলাকেই ভাল লাগে।
পাখি পোষা হারাম। তবুও এই লাভ বার্ডগুলো অনেকেই দেখি বাড়িতে পুষে। আমারও ছিল চারটা। বয়স বেশি ছিল। ডিম দেয় না। শেষে আকাশে উড়ায় দিসি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৯
রেজোওয়ানা বলেছেন: আচ্ছা নীরব এটা অবশ্য আগে শুনিনাই যে পাখি পোষা হারাম, ডিটেইলস যদি জানো, তাহলে আমাকে বলো তো!
সাদা বার্জার গুলো বেশ কস্টলি, ৬০০০ টাকা করে জোড়া ![]()
৩৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫০
ফারিয়া বলেছেন: আমার কখনো পাখি পোষা হয়নি ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১২
রেজোওয়ানা বলেছেন: তুমি কি বেড়াল ভালবাস? তাহলে পাখি পুষে কাজ নেই ![]()
৩৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৭
টানজিমা বলেছেন: ভাজি করে খেতে পারলে যা লাগত না...
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৩
রেজোওয়ানা বলেছেন: যা ভাগ ছোচা বিড়াল কোথাকার
৩৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১৬
কামরুল হাসান শািহ বলেছেন: আপা তোমার তো লাভ বার্ডস বেশী প্রিয় তাই না
হবার কথা আইলসার তো আইলসা পাখিই ভালো লাগবে
আমাদের প্রাণের উৎসে আমাদের গানের উৎস পরের পর্ব কবে??
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৭
রেজোওয়ানা বলেছেন:
আমি আইলসা!! তুমি আইলসা, আইলসার রাজা, সারদিন খাও বসে চানাচুর ভাজা
বাকি পর্ব আর লিখতে ইচ্ছা করতাছে না :#>
৩৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কী সুন্দর ! কী সুন্দর !!
সংবিধিবদ্ধ সতর্কীকরণ অংশটা বেশ কাজের ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৬
রেজোওয়ানা বলেছেন: পরের অংশটা পাখির কেস বার্ডের দীর্ঘায়ুর জন্য গুরুত্বপূর্ণ বাবু ভাই ![]()
৩৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৯
আইনউদদীন বলেছেন: ১৯ তম ভাললাগা রেখে গেলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৪
রেজোওয়ানা বলেছেন: আমার পাখিদের দেখতে আশার জন্য অনেক ধন্যবাদ আইনউড্দীন ভাই... ![]()
৩৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৩
চতুষ্কোণ বলেছেন: পাখিগুলা অদ্ভুত সুন্দর! কিন্তু আমি শুধু কবুতর পুষবো।![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৭
রেজোওয়ানা বলেছেন: একটু পরে ভাল করে রিপ্লাই দেবো, ওয়েট ![]()
৪০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৩
Observer বলেছেন: পাখিগুলো খুব সুন্দর। কিন্তু পাখিদের মুক্ত আকাশে উড়ে বেড়াতে দেয়া উচিৎ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫
রেজোওয়ানা বলেছেন: হুম সেটা অবশ্যই উচিত। তবে এগুলো সব কেস বার্ড।
আর আমার খুব শখ
৪১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৪
শিপু ভাই বলেছেন:
পাখিগুলো সুন্দর। এগুলোকে বলে "কেজ বার্ড" যদিও প্রকৃতি প্রেমিরা এটা মানতে নারাজ।
আমার দ্বারা কখনো মাছ/ পাখি পালা সম্ভব না। মাছ খালি মইরা যায় আর পক্ষি কিছু খায় না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬
রেজোওয়ানা বলেছেন: হা হা হা তুমি নিশ্চয়ই মনোযোগ দিয়ে পাল না। আমার পাখি শুধু একটা মরেছে, এখন পর্যন্ত, আর মাছ ৪ টা। ৪টাই আক্সিজেন সিলিন্ডের আটকা পরে মরেছিল, পরে সিলিন্ডার বদল করে দিয়েছি
৪২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৪
রোকন রাইয়ান বলেছেন: দারুন...
একবার ছোটবেলা একটা পাখি ধরছিলাম, পালব নিয়ত করে ঘরে রেখেছিলাম যত্নে..,,একদিন না যেতেই মরে গেছে পাখি টা খুবই দুখ হয়েছিল...
আপনার পাখিগুলো দেখে ভালো লাগলো...
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০১
রেজোওয়ানা বলেছেন: পোষা পাখি মরে গেলে বা চলে গেলে সত্যিই খুব মন খারাপ হয়। মনে হয় পরিবারের একজনই বোধহয় নেই হয়ে গেছে..............
৪৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১১
গুপ্তঘাতক007 বলেছেন: টান্জিমার কমেন্ট পৈরা
! আমার এক কাজিন টিয়া পোষতো,বলতে গেলে সারাক্ষণই ঐটা উনার সাথেই থাকত। এইটা দেইখা আমিও চাইসিলাম কিন্তু অন্য অনেকের মতই আমার মাতাও তাহাতে সম্মতি জ্ঞাপন করেন নাই
। আমার নীলটারে পছন্দ হৈসে!
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৫
রেজোওয়ানা বলেছেন: তান্জু পাজীটার কথায় কান দিয়েন না। ওটা একটা শয়তানের হাড্ডি
মা'য়েরা কিছু বোঝে না, তবে সোহার আম্মা কিন্তু খুব ভাল
৪৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৩
নোবিতা রিফু বলেছেন: আমারও পাখি পালতে মুঞ্চায়... কিন্তু কি করি? আমার বিড়ালগুলা আবার পাখি একদমই পছন্দ করে না... ![]()
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৮
রেজোওয়ানা বলেছেন: বিড়াল থাকলে আর পাখি রেখে কাজ নেই
৪৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৪
ফয়সাল তূর্য বলেছেন: নাইস কালেকশন আপু।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১১
রেজোওয়ানা বলেছেন: আমার শখ হলো......... যদি আমার একটা ম্যাকাও আর একটা বার্ড অব প্যারাডাইস থাকতো!! ![]()
৪৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৭
বাঘ মামা বলেছেন: ভালো লাগলো পাখি কথন
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১২
রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে বাঘমামা
৪৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৫
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: পাখি খাচায় দেখলে মায়া লাগে। কিন্তু আমিও পাখি খাচায়ই রাখতাম। এখন বেশ অনেক বছর হল রাখিনা।
আমার ময়নাটা বেশি লোভ করে আস্ত বড় একটা আঙ্গুর একেবারে গিলতে গিয়ে গলায় আটকে মারা যায়। ![]()
আমার বাবা, আর আমাদের দীর্ঘদিনের সাথী আমাদের ঘুঘুটা প্রায় একই সাথে মারা যায়। আমার যে কি ভীষন পছন্দ ছিল ঘুঘুর ডাক। ঘুঘুটা এনে দিয়েছিলো যেই মামা, সেই মামাও ঘুঘুটা এনে দেবার পর বিদেশে গিয়ে মারা যায়। সময় মত খাবার না দিলে সে ডানা ঝাপ্টাতো আর ঘুঘুঘু বলে ভীষন মায়ার একতা ডাক দিতে থাকতো থেমে থেমে।
টিয়া, কবুতর ও পুষেছি, সেই সাথে মুনিয়া, লাভ বার্ড। তবে অনেক আগের কথা। এখন আর ভাললাগেনা। অরা অদের মতই থাকুক, মুক্ত হয়ে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৬
রেজোওয়ানা বলেছেন: কবি শহিদুলের একটা কবিতা পোস্টে তোমার একটা মন্তব্য দেখে খুব খারাপ লেগেছে ভাইয়া।
আমি বিশ্বাস করতে পারছি না, মন্তব্যটা তোমার করা!
৪৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৩
হাবীব কাইউম বলেছেন: পাখি যারা পালে, তারা যদি আপনার মতো জোড়ায় পালে, তাহলে কিন্তু পাখির নির্বংশ হওয়ার ভয়টা কম থাকে।
আমরা কতটা হিংস্র ভাবতে পারেন? হাড়গিলা, রঙিলা বক, মদন টাক--এরক বিশালাকৃতির পাখিগুলো খেতে খেতে শেষ করে ফেলেছি।
পোস্ট অনেক সুন্দর হয়েছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১০
রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছেন, খেয়ে খেয়ে সব শেষ করে ফেলছি। মানুষের মতো রাক্ষস প্রজাতি আর দুইটা নাই।
আমিও বনের পাখি ধরে পোষার বিপক্ষে সব সময়েই। এগুলো জাস্ট কেজ বার্ড বলেই পেট করেছি।
অনেক ধন্যবাদ হাবিব ভাই
৪৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১০
সায়েম মুন বলেছেন: তোমার বাসার পাখিগুলা খাইতে ইচ্ছে করছে। এখন কথা হৈল রোস্ট না ফ্রাই করে খাবো।
স্ফিঞ্চ দম্পতির বাচ্চা ফুটলে আমারে গিফট কইরো কিন্তু
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: সায়মু মাইরা কিন্তু একটাও মাটিতে পরবো না কইলাম
তোমাকে দিব পাগল নাকি, পরে স্যুপ বানাইয়া খেয়ে ফেলবা। তবে মিসেস মুনকে দেবো। একমাত্র শর্ত হলো আমার বাসায় এসে নিয়ে যেতে হবে ![]()
৫০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ওই মন্তব্যের ব্যাপারে আমি এখানে মন্তব্য করবোনা কোন। ব্যখ্যাও করবোনা কেন বলেছি। তবে খারাপ লেগে থাকলে দুঃখিত।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৯
রেজোওয়ানা বলেছেন: আপনার ব্যাখা আমি পড়েছি। আমার কাছে তেমন গ্রহণযোগ্য মনে হয়নি। আপনার মন্তব্যটি যে কেউ এক নজর দেখলেই কি মনে করবে বলেন তো?
আমরা স্যাটায়ার করেতে পারি, কিন্তু এমন স্যাটায়ার কেন করবো যেটা স্যাটায়ার বলেই মনে হবে না? ভাষার প্রকাশটা তো এমন হবার কথা না। আর স্বাধীনতা, শহীদ এই শব্দ গুলোকে নিয়ে কোন ধরেনের স্যাটায়ার মেনে নেয়া যায় না, সে যত বড় মুক্তিযুদ্ধের সপক্ষের লোকই হোক না কেন!
আমি জানি দেশেরে যুদ্ধপরবর্তী অবস্থা নিয়ে অনেক ক্ষোভ আপনার, সেটা আমারও আছে। সেই ক্ষোভের প্রকাশটা কি এমন হওয়া বাঞ্চনীয়?
৫১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৯
আজমান আন্দালিব বলেছেন: ২৬ নং ভালো লাগা। তবে বনের পাখিকে বনেই থাকতে দেওয়া উত্তম। অবশ্য শখ বলে একটা কথা আছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২১
রেজোওয়ানা বলেছেন: সেটা অবশ্যই ঠিক যে বনের পাখিকে বনে রাখা উচিত। তবে ভাইয়া, এই পাখি গুলো সব কেজ বার্ড। এদের বাইরে ছেড়ে দিলে কাক জাতীয় পাখি গুলো খেয়ে ফেলবে........তবে এটা হলো আমার সান্তনা। ঐ যে বললেন শখ
অনেক অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য
৫২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৪
হাসান মাহবুব বলেছেন: লাভবার্ডস আমাদের বাসায়ও ছিলো। ভালো লাগে না। বোরিং একটা পাখি। আমার শখ ছিলো কবুতর পোষার। ছোটবেলায় একজোড়া কিনছিলাম। তবে আফসোস ওগিলোকে শেয়াল খেয়ে ফেলসিলো। আরো অনেক ছোটবেলায় একটা টিয়াপাখি ছিলো আমাদের। ওটার কথা মনে খুবই আবছাভাবে মনে আছে। ওহ, চড়ুইয়ের কথা ভুলে গেছি বলতে। ৮৬-৯১ এ নীলফামারির এক প্রত্যন্ত অঞ্চলে ছিলাম। সেই বাসায় পাঁচবছর ধরে চড়ুইয়ের কিচিরমিচির শুনেছি। আমি চড়ুই ভালোবাসি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫২
রেজোওয়ানা বলেছেন: আমার ঢাকার বাসাতেই চড়ুইয়ের হাউ কাউতে মাথা খারাপ অবস্থা। সামনের বারান্দায় পাখির একটা খালি খাচায় দু'জোড়া চড়ুই দম্পতির বাসা আছে, সকাল বিকাল চেচামেচিতে অস্থির। চড়ুইয়েরা বেশ সংঘবদ্ধ পাখি, মাঝে মাঝে বাচ্চা নীচে পরে যায়, তখন দেখি অনেক গুলো চড়ুই এসে উড়াউড়ি করতে থাকে বাচ্চার চারদিকে!
কবুতর আমি নিজে কখনো পালি নাই, তবে আমার বাবার বাড়িতে ঘরের কার্নিশে বাঁশের খুপড়ি বেধে দেয়া ছিল, ওগুলোতে জালালী কবুতর বাসা বাধতো ![]()
৫৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪২
মাহী ফ্লোরা বলেছেন: এ নামে শীর্ষেন্দুর উপন্যাস আছে না? এত পাখি দেখেই কেন যেন কিচির মিচির শুনতে পাচ্ছি। :#>
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৬
রেজোওয়ানা বলেছেন: একলা পাখি নামের একটা বই আছে শীর্ষেন্দুর, হুমায়ূন আহমেদের বই আছে একটা এই নামে, ইব্রাহীম খা বই আছে পাখির বিদায় নামে
তোমার বইটা গত শুক্রবার মেলায় খুজলাম অনেক পেলাম না। স্টল নাম্বার কত, সেটা কি জানো?
৫৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৯
শত রুপা বলেছেন:
ঘুঘুর বাচ্চার মতো ..... আমিও একেলা.......
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭
রেজোওয়ানা বলেছেন: একলা থাকার সময়টা শেষ হয়ে যাক দ্রুত
৫৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫১
নীরব 009 বলেছেন: হুম, বন আইন ১৯২৭ এ বলা আছে। পড়বেন? সফট কপি পেলে আপনার ফেসবুকে দিয়ে আসবো। ৪/১ সেমিস্টার এ থাকতে পুরাটা মুখস্ত করতে হইসিল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৭
রেজোওয়ানা বলেছেন: ওহ, হারাম বলেছো তো তাই আমি ভাবছিলাম ধর্মীয় ভাবে! বণ্যপ্রাণী সংরক্ষণ আইন পড়ছি আমি, তবে এটা তো কেজ বার্ড"। এটাকে পেটা করা যাবে ![]()
৫৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২১
ঘুমকাতুর বলেছেন: নতুন ছবি দিছো। সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: হুম! কত কত যে ছবি। কোনটা রেখে কোনটা দেবো!
ঘুম শেষ হয়নি?
শুভ বসন্ত ![]()
৫৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:২৬
কি নাম দিব বলেছেন: ইস্! কী সুন্দর পাখিগুলো!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১০
রেজোওয়ানা বলেছেন: বর্জার গুলোকে বেশি সুইট লাগে ![]()
৫৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৪
আমি মন্দের ভালো বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১১
রেজোওয়ানা বলেছেন: আচ্ছা দেখালাম। এখন কি করতে হবে?
৫৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৪
নীল-দর্পণ বলেছেন: পাখি গুলো অনেক সুন্দর...না না নীলটা বেশী সুন্দর...নাহ সবগুলোই ![]()
একসময় মনে হতো কিছু পুষবো, এখনও মনে হয় কিন্তু যত্নের কথা মনে হলে আবার দমে যাই। তবে সোহামনির ছোট্ট ছোট্ট কচ্ছপ দেখে সেইযে শখ হয়েছিলো এখনও আছে। শুধু বাসায় কারো সাপোর্ট পেলাম না ![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: সেই কচ্ছপ গুলো এখনও অতটুকুই আছে জানো, এই দু'বছরের একটুও বড় হয়নি। মানে ওগুলোর সাইজই অতটুক। এখন ওদের নতুন বাসা তৈরি করে দিয়েছি, একপাশে মাটি, গাছ আর গর্ত। অন্যপাশে পানি ![]()
৬০|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৬
রাইসুল জুহালা বলেছেন: ভাল লাগল পাখিকথন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৮
রেজোওয়ানা বলেছেন: পাখিদের দেখার জন্য অনেক ধন্যবাদ রাইসুল ভাই
একটা দু:সংবাদ দেখেছেন? আপনার প্রিয় "কান কাটা রমজান"........হুমায়ূন ফরিদী আজ সকালে চির শান্তির দেশে চলে গেছেন। এই বছরটা মনে হচ্ছে শুধু হারানোর বছর হবে!
৬১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৫
কান্টি টুটুল বলেছেন: সব গুলোই সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: শুভ বসন্ত ![]()
৬২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২০
মৃত্যুঞ্জয় বলেছেন: পাখি লেখা দুটোই সুন্দর...............
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৫
রেজোওয়ানা বলেছেন: পাখি দেখার জন্য অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয় ![]()
৬৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭
চতুষ্কোণ বলেছেন: ৫৮ নং কমেন্ট দেখে পুরাই তব্দা খাইলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৯
রেজোওয়ানা বলেছেন:
৬৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪২
Dee Dee বলেছেন: খুবইইইই সুন্দর আপু!
বার্জারগুলো আরো বেশি।
![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩২
রেজোওয়ানা বলেছেন: হ্যা বার্জার গুলো আমারও খুব প্রিয়
শুভ বসন্ত ডিডি ![]()
৬৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৪
ফারজুল আরেফিন বলেছেন: +++++++
আমার এই পোস্টে ৪২টা পাখির ছবি আছে। দেখুন তো কেমন?
ছবি ব্লগ: পাখি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন: দেখেছি অনেক অনেক সুন্দর ![]()
৬৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩০
বাঘ মামা বলেছেন: আপনাকে বইমেলায় দেখে আমি সোহা মনিকে খুঁজতেছিলাম,ভেবেছিলাম সোহামনির গাল টেনে দেব কিন্তু তাকে দেখলামনা ![]()
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪২
রেজোওয়ানা বলেছেন: আরে আপনি ছিলেন, তাহলে বললেন না কেন! এটা ভীষন অন্যায়, ভীষন অন্যায়। আমি তো তেমন কাউকে চিনি না, শুধু কৌশিক ভাইয়া, হামা আর শরৎ। এরপর তানিম, নিশাচর ভবঘুরে, আরজুপনি আপু আর আপরিনিতার সাথে পরিচয় হলো, তাই ওদের সাথে কথা বলে চলে আসলাম।আর সোহা তো আমার সাথেই ছিল, ওর বাবার কোলে। তাই হরতো খেয়াল করেননি। ও মানুষ দেখে ভড়কে গিয়ে কান্নাকাটি শুরু করায় তারাতারি চলে আসতে হলো
৬৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮
বাঘ মামা বলেছেন: তাই নাকি? আমিতো দেখলামনা রাজা সাহেবকে
আমি গেট দিয়ে প্রবেশ করতেই আপনি দুই হাতে একটা ব্যগ জড়িয়ে ধরে বের হচ্ছিলেন। আমি আপনার দিকে তাকিয়েই নিচে তাকালাম সোহামনিকে দেখতে কিন্তু চোখে পড়লোনা, আপনার পিচে পিচে হাটলেতো পরে রাজা সাহেব মাথা না কেটে ফেলে বাঘের ![]()
তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন? তিন বছরের ব্লগ জীবনের এই প্রথম কোন ব্লগারকে স্বচোক্ষে দেখলাম।![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন: ও ওখানে দেখেছিলেন, আমি ভাবলাম লিটল ম্যাগ চত্বরে বোধহয়!
ফেরার পথে সোহা তার বাবার কাধের উপর চড়ে বসে ছিল, আমি ওদের পেছনে ছিলাম!
আপনি আমাকে চিনলেন কিভাবে!!??
একটু ডাক দিলেও তো পারতেন, বাঘমামার সাথে পরিচিত হতাম ![]()
৬৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৮
শাহেদ খান বলেছেন: আপু, খাঁচার পাখি আর অ্যাকুরিয়ামে মাছ আমার একদম ভালো লাগে না।![]()
আচ্ছা, থাক ও কথা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪০
রেজোওয়ানা বলেছেন: আমি জানি অনেকেরই ভাল লাগবে না, তাই শুরুতেই তাদের প্রতি সরি বলে নিয়েছি।
আমার কাছে ভাল লাগে, এরা তো বাইরের পরিবেশে সারভাইভ করতে পারবে না, তাই ছেড়ে দিয়েও কোন লাভ নেই ![]()
৬৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: প্লাসের বন্যা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৫
রেজোওয়ানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
৭০|
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬
দূর্ভাষী বলেছেন: মাইন্ড খাইছি!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৩
রেজোওয়ানা বলেছেন: মাইন্ড খাইতে কেমন লাগে ভাইয়া!
কতদিন পরে দেখলাম আপনাকে, বলেন তো!
আপু এবং আপনাকে দুজনকেই বসন্তের শুভেচ্ছা ![]()
৭১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৮
পিদিম বলেছেন: বড় পেরেশন দিন চলছে।এর ফাকে আপনার পোস্ট মিস করতে চাইনি। কবু তর , ঘুঘু ,টিয়া বেজি গিনিপিকছিল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
রেজোওয়ানা বলেছেন: বেজী!!!
বলেন কি,কি ভয়ানক কথা!
বেজী পালতেন আপনি!
৭২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪৬
নাআমি বলেছেন: ছোটকাল থেকেই অভ্যাস আমার, খাঁচায় পাখি দেখলেই খাঁচা খুলে ওদের ছেড়ে দেবার চেষ্টা, সেটা যেখানেই হোক না কেন, আমার ভয়ে যারা পাখি পুষে খাঁচার কাছে যেতে দেয়না, খুব কষ্ট হয় এত চমৎকার প্রানী গুলিকে বন্দী অবস্থায় দেখতে যাদের কিনা পাখা মেলে আকাশে ওড়াই দেখতে ভাল লাগে.....
তোমার পোস্টের পাখিগুলি ভীষন সুন্দর। বর্ণনাও চমৎকার ! আমার সবচেয়ে ভাল লাগে চড়ুই আর কবুতর........![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯
রেজোওয়ানা বলেছেন: ভাগ্যিস আমার খাচাটা তুমি দেখো নাই ![]()
৭৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৬
অদৃশ্য বলেছেন:
আপু...
খুব ভালো লাগলো লিখা ও ছবি..... পাখিগুলো....
তবে....
আমি এই ছোট্ট খাঁচায় পাখি পোষাটাকে মন থেকে নিতে পারিনা... আর কিছু না হলেও ওদের উড়বার মতো জায়গা থাকাটা বোধহয় খুব জরুরী...... আমার একান্ত মনের কথা বললাম... কিছু মনে নেবেননা
শুভকামনা....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: আরে মনে করবো কেন, আপনার চিন্তা তো একদমই ঠিক আছে! যদি কখনো তেমন স্পেস পাই, তাহলে অবশ্যই এমন কিছু করবো
অনেক ধন্যবাদ অদৃশ্য...
৭৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২
ফেরারী... বলেছেন: বাপ্রে...বিশাল সংগ্রহ তো...পাখিগুলি ভীষন সুন্দর আর চমৎকার সাথে বর্ননাও !
ভালোলাগা আর ফাল্গুনের শুভেচ্ছা ![]()
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৩
রেজোওয়ানা বলেছেন: নাহ, এখন বেশি নেই আর। পুরানো গুলো সব ছেড়ে দিয়েছি, বেশির ভাগ খাচাই শূণ্য এখন।
শুভ বসন্ত আপনার জন্যেও, ভাল থাকুন ![]()
৭৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১০
দূর্ভাষী বলেছেন: মাইন্ড খাইতে কেমন লাগে সেটা আপনার বাসায় দাওয়াত খেতে গিয়ে বলব।
আপনাকে ও বসন্তের শুভেচ্ছা, আর আমার ছোট্ট মামনিটার জন্য অনেক অনেক আদর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৫
রেজোওয়ানা বলেছেন: আদরো পৌছে দিলাম সোহমনিকে। আপনি এত কাছেই থাকেন আমাদের, এক চলে আসুন আপু কে নিয়ে
৭৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
সায়েম মুন বলেছেন: কোন সমস্যা?!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৯
রেজোওয়ানা বলেছেন: হুম, মোবাইলের ডিসপ্লে নষ্ট, ল্যাপটপ নষ্ট, ডেক্সটপের মনিটরের ডেটা কেবল নষ্ট.......ইন্টারনেট আর মোবাইল বিহীন নিজেকে মনে হচ্ছে আন্দামান-নিকোবরের নির্বাসিত একজন ![]()
২০ তারিখ কোথায় থাকবা?
ঢাকায়? জানাইয়ো।
৭৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: বাপরে যোগাযোগ ব্যবস্থা এরকমভাবে ধ্বসে পড়লো। এরকম হলে তো মনে হয় অন্ধকার কোন গ্রহে বসবাস করছো। আশা করি অতিশ্রীঘ্রই সব সেড়ে উঠবো। অন্ধকার গ্রহে আলো আসবে। রেজু আনন্দে ভাসবে।
২০ তারিখে সিলেটে থাকবো। এখনো নির্বাসনে সিলেটেই আছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০০
রেজোওয়ানা বলেছেন: হুম, খুব বাজে অবস্থা। অফিসে শুধু নেট ইউজ করতে পারছি, আর বাসায় সোহার বাবা আসলে। মোবাইলের স্ক্রীন এখনও ঠিক হয়নি, ল্যাপ আর ডেক্সটপও না। অফিসে আবার এক্সটার্নাল মেইল আর ফেইসবুক লক করা, কি যে বাজে অবস্থা
সিলেটে কতদিন থাকবা?
বউ নিয়ে গেছো?
৭৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৫
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
পিচ্চিকালে একটা টিয়া কিনেছিলাম। খাঁচা সহ চুরি হওয়ার পর অনেক দিন লেগেছিল ধকল সয়ে উঠতে।
পাখি গুলো খুব সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১০
রেজোওয়ানা বলেছেন: আসলেই এরা এক সময়ে বাড়ির একজন সদস্যের মতোই হয়ে যায়। প্রথমবারের পরে কত যে ভেবেছি, আর কোন কিছু পেট করবো না, তারপরও করে ফেললাম ![]()
দেখার জন্য ধন্যবাদ রিয়াদ ভাই ![]()
৭৯|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৩
দুরন্ত জেসি বলেছেন: আপনার পাখিগুলো অনেক সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২১
রেজোওয়ানা বলেছেন: হুম, বার্জার গুলোকে আমার বেশি ভাল লাগে
৮০|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পাখিগুলো কি সুন্দর !!!!!!!!!!!!!!!!!! কোন একদিন বাসায় বেড়াতে আসবো ওদের আর সোহা মা কে দেখতে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৩
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই, মোস্ট ওয়েলকাম তিতির ![]()
ভাল থাকবেন.....
৮১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন:
দারুন লাগলো পাখিগুলো সাথে তোমার লেখা অসাধারণ ।
আমার ও অনেক ভালোলাগে কিন্ত ঐ যে এলার্জী
+
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৭
রেজোওয়ানা বলেছেন: হুম এলার্জির বিষয়টা ভয়াবহ আপু। আমি আগে বারান্দায় রাখতাম, এখন বাধ্য হয়ে ছাদে ট্রান্সফার করে দিয়েছি
৮২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৩
রু আদে বলেছেন: অদ্ভুত... সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: পাখি মানেই সুন্দর
৮৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৪
দূর্ভাষী বলেছেন: আপুরে আপনার ভাবি এখন সাতক্ষীরা প্রবাসী!!! ![]()
আর আমি ভবঘুরে ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৫
রেজোওয়ানা বলেছেন: আহা! সেকি কথা!
৮৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬
ম্যাভেরিক বলেছেন: টিয়েপাখির ঘটনাটা আমার সাথে মিলে গেছে প্রায় সম্পূর্ণ। ছেড়ে দেবার পর বহুদিন ঘুরে ঘুরে বাড়ি ফিরে আসত। তারপর একদিন আর আসেনি।
আনন্দময় হোক সকল পাখির জীবন। ![]()
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
রেজোওয়ানা বলেছেন: ওদেরও মনে হয় মায়া পরে যায়, খুব রহস্যময় লাগে ব্যাপারটা। এবং এটা টিয়া জাতীয় পাখিদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। আমার ঘুঘু একটা একবার পালিয়েছিল, সে আর কখনোই ফিরে আসেনি। টিয়া পাখির কি স্মৃতিশক্তি অন্য পাখিদের চাইতে বেশি? কে যানে!!
অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য ![]()
৮৫|
০৪ ঠা মার্চ, ২০১২ বিকাল ৪:২৪
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: You are a person full of Energy. কিভাবে যে ম্যানেজ করেন... আহা আমিও যদি ওরকম পারতাম! :-(
০৬ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৭
রেজোওয়ানা বলেছেন: হুম, সোহার বাবা বলে আমি নাকি দুনিয়ার আইলসা
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৪
বুড়া মকবুল বলেছেন: পত্তুম । বাকিটা পইরা কমু।এই লাইন তা দেখলেই হুমায়ুন সার কে মনে পরে ।