নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সভযতা-পাপী

রাজনদাউদ

জবড়জং

রাজনদাউদ › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

অবশেষে ফিরল রাজপথের মিছিল-মানবেরা

না; বাড়িতে নয় রাস্তাতেই

ঠিক যেভাবে গন্তব্যে যেতে পেরেছিল

রবার্ট ব্রুসের প্রাণ সঞ্চালক মাকড়সাটি

১৭ টি অকলুষ ব্যর্থতা নিয়েই

আজ হয়ত সুরকির রঙে খালি পা গুলো রাঙা হবে না

প্রখর রোদে উত্তপ্ত কংক্রিটের বুকে বাষ্প হবে

Calvin Klein মিশ্রিত তৃতীয় প্রজন্মের ঘাম

সূর্যসেন-ক্ষুদিরামের সেই আদিম বিপ্লবের বার্তা

আজও অনুরণিত হবে কোন তরুন-অরুনের কন্ঠে

আজ গনতন্ত্রের গ্লাসে পসার জমেছে

কাঁচা-লঙ্কা মেশানো তেতুল শরবতের

কালো রোদচশমা পরা চোখগুলি চকচক করে

অকুতোভয় বেদুঈনদের অবিরাম উটগুলির

কাজল পরানো চোখের মতন

পতন হোক গনতন্ত্রের; জয় হোক তরুণতন্ত্রের।।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.