| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের পথিক/
জহির আলম সবুজ
এই পথ দিগন্ত ছোঁবে কি না!
পথিক জানেনা।.....
কতটা উন্মাদনায় পতনের শুরু?
সে রাখে না অতসব খোঁজ !
চলতে চলতে পিছুটানের উর্ধে
লুকিয়ে রাখে পরিচিত জগত ।
এক অন্যরকম বোধ জয়ের নামে-
সময় ও যৌবনের অপচয় জেনেও
পথিকরা পথিক-ই থাকে,
পথিক হওয়াটাই তো মৌলিক ।
যেখানেই পথের শেষ,সেখানেই থাকে
আরেকটা পথের ভোর,অন্যরকম বোধ-
বুঝা ও না-বুঝার রহস্যময় আনন্দ,
ধরা ও না-ধরার অমৃত সুখ।
পথিকরা যায় তো যায়_
ছোঁটে তো ছোঁটে-!
আসন্ন শেষ কি-রকম জানেনা,
ভাবেনা প্রতিকুলতার উপক্রম নিয়ে,
ঘাঁটেনা কোন আবহাওয়ার সংকেত।
পথিকের দিন যায়!,রাত যায়!
একটি হাহাকার মিশে থাকে স্নিগ্ধ জোছনা থেকে
করাল রদ্দুর জুড়ে।
পথিকেরা খোঁজে ফিরে একটি উত্তর-
“উথাল-পাতাল জোছনার আসেপাশে,
অতটুকু মেঘ কেন জমে থাকে ?
২|
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
সাবুজ বলেছেন: উত্তর খুঁজে পাইনি দাদা আজও ..
৩|
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
আজবছেলে বলেছেন: lekha-lekhi.com - স্বাগতম, আপনার যেকোনো কবিতা এই ফোরামে প্রকাশ করতে পারেন।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৪
মাধব বলেছেন: আসলেই কেন জমে থাকে ?