| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পি কা চু
লেখার সপ্নে বিভোর এক নাদান পাঠক
যক্ষের ধনের মত কাটের পুতুলটি ধরে রাখে বুকে, কাউকে ছুঁতে দেইনা। কাটের পুতুলটির গায়ে রঙ এর হাল্কা ছিটে ফোঁটা দেখে বোঝা যাই এককালে সুন্দরি ছিল পুতুলটি। পুতুলের কথা কেউ জিজ্ঞেস করলে কোন জবাব দিতে পারেনা সে কেবল চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পরে, চোখের পাশের দাগ গুলো দেখে বুঝা যাই একসময় বন্যা বয়ে যেত চোখ দুটো দিয়ে। কেউ তার নাম জানেনা কিছুই জানেনা কথা বলতে পারে কিন্তু বলে না শুনা কথায় জানা যাই সে নাকি কাউকে কাউকে বলেছে তাদের পরিবারের সবাইকে নাকি একরাতেই হত্যা করেছিল পাকিস্তানী হানাদাররা, ঘর বাড়ি লাশ সব কিছু একসাথে পুড়িয়ে ফেলেছিল তারা। ছাই ঘেটে এই পুতুল টা নাকি খুজে পেয়েছিল সে। আজকে এটাই তার কাছে সব চাইতে আপন। আমি কথা বাড়ালাম না আর ।রাস্তা দিয়ে হাটছি আর কল্পনায় পৌছে গেছি সেই দিনে.............................................।।
১৯৭১ সাল, পাকিস্তানীরা আক্রমন শুরু করে দিয়েছে পুরোদমে নিজের দেশেই চোরের মত পালিয়ে বেড়াচ্ছি, আজকে এখানে তো কাল ওখানে পরশু অন্য জায়গায়। বাঁচার তাগিদে মা বাবাকে সাথে নিয়ে। একসময় একটা জায়গায় ঠায় পেলাম মোটামুটি শান্তিতে আছি এখানে বাবা একটা কাজ পেয়েছেন, আমি মাত্র যুবক, বড় আপু আর ছোট বোনকে নিয়ে দিন কাটছে, আরামের না তবে কস্ট নেই আমার ছোট বোনটা খুব খুশি ইদানিং কারন স্কুলে যেতে হচ্ছেনা তাকে সারাদিন একটা ছোট পুতুল হাতে খেলা করে আর আমি ভাবি কবে আমরা আবার ভাল ভাবে থাকব!!
-ভাইয়া, জানিস এই পুতুলটা কে????
-কে? তুই??
-না!!!!!! তোর বউ!!!!
-এহ!! আমার বউ হতে যাবে কেন?? এটা
হলি তুই তোকে বউ সাজিয়েছে রানি আপু
-না!না!না! এটা হল তোর বউ আর আমি আর রানি আপু সাজিয়েছি!!!!!!
-তাহলে আমার বউকে আমাকে দিয়ে দে!!!
-না দেবনা, তোর বউ আমার কাছে থাকবে!!
-সেটা হবেনা!!!
বলেই তার কাছ থেকে পুতুলটা কেড়ে নিতে গেলাম! চিল্লিয়ে বাড়ি মাথায় তুলল সে। আপু দৌড়ে বের হল ভেতর ঘর থেকে
-রাহাত!!!!!!! তোর আক্কেল দিনদিন বাড়ছে না কমছে???
এই পরিস্থিতিতে এরকম চিল্লাচিল্লি কেউ করে??
-আমি কোথায় করলাম রাহেলা চিল্লাচিল্লি করছে
আর তুই আমাকে বকা দিচ্ছিস
-না!না! আমি চিল্লাচিল্লি করিনাই!! রাহাত ভাইয়া আমার পুতুল
নিয়ে ফেলছিল তাই,ওইটা নাকি ওর বউ!!!!
-হা হা হা হা হা হা!! রাহাতের বউ?
-না !না! আমার বউ বলি নাই আপু
রাহেলা বলছিল ওইটা আমার বউ!!!
-হা হা হা হা!!!!! আচ্ছা তোরা খেলা কর তবে আর চিল্লাবিনা তাহলে কান মলা খাবি
বলেই চলে গেল আপু, ওখানে থেকে আর কান মলা খাওয়ার দরকার নেই, একেবারে দুপুরের দিকে ভাত খেতে আসব, হেটে হেটে অনেক দূর চলে আসছি দূরে কিসের কত গুলো গাড়ি দেখলাম। শিরদাড়া দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে গেল এগুলো তাদের গাড়ি যাদের কারনে আজ আমরা যাযাবর। এখান থেকে ওখানে যাচ্ছি, বাবা বলেছিল এরা নাকি যেখানেই যাই সেখানে বিভীষিকা নামিয়ে আনে,উল্টো দিকে ঘুরে দূর দিলাম। বাড়ি পৌছেই ভাত খেয়ে নিলাম । রানি আপু আজ পেট ভরে ভাত খেতে দিচ্ছে নিশ্চয় কোন আবদার আছে তার না হলে সে খাতির যত্ন তেমন করে না!!
-রাহাত আমার একটা কাজ করবি???
-কি কাজ ?
-আমার জন্য মেহেদির পাতা আনতে পারবি??
-না, আমার কাজ আছে!!
-লক্ষী ভাই আমার যাবিনা??/
-না, যাবনা!!
-আজকে রাত্রে গল্প শোনাব একটা!!
-তোমার সব গুলো গল্প আমি জানি
-এটা নতুন!! তোর সারাজীবন মনে থাকবে
-আচ্ছা!! যাব তাহলে
সেই দুপুর থেকে হাটছি, বাড়ি যাওয়ার তাগাদা নেই। একেবারে সন্ধ্যার দিকে আপুর জন্য পাতা নিয়ে যাব গাছটা অনেক কস্ট করে খুজে বের করেছি, গাড়ি গুলোর আনা গোনা আছে গাছটার আশে পাশে তাই যেতে পারছিনা, হটাত গাড়ি গুলো দেখা যাচ্ছেনা এই সুযোগে নিয়ে আসি, পাতা অনেক নিয়েছি রানি আপু আজ ভাল গল্প শুনাবে বলেছে তাই তাকে খুশি করতে গিয়ে এই পাতা বেশি নেওয়া, বাড়ির দিকে থেকে হটাত গুলা গুলির আওয়াজ শুনা গেল অন্যরকম ভয় পেয়ে গেলাম বাড়িতে না গিয়ে দৌড়ে পালালাম বনের মধ্য। প্রায় দুই ঘন্টা পর আগুন দেখলাম বাড়ির দিকের থেকে কিন্তু ভয়ে যাওয়া হচ্ছে না শুধু অঝোরে কেদে যাচ্ছি এই কয় ঘন্টা ধরে দুই ঘন্টা পর ক্ষুধা আর কন্নায় শক্তিহীন হয়ে বাড়ির দিকে হাটা দিলাম...................................................।
আর কল্পনা করা যাচ্ছেনা, আমার কল্পনার সীমানা এতটুকুই আমি জানিনা পরে কি হয়েছে শুধু জানি আমার মাথায় এখন একটা তীব্র ব্যাথা....................................
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
পি কা চু বলেছেন: নামটা স্বর্নাক্ষরে আমি লিখে দেব!! যান। ![]()
২|
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮
এক্সপেরিয়া বলেছেন: অসাধারণ....লিখে যাও....হ্যাপি ব্লগিং....সেইফ হওয়ার প্রত্যাশায় থাকলাম...
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩০
পি কা চু বলেছেন: হ্যাপী ব্লগিং!! অসংখ্য ধন্যবাদ!!!
৩|
২০ শে জুন, ২০১৩ রাত ৮:৫১
মিলটন বলেছেন: গল্পটা ভালো লেখা হয়েছে। আরো লিখো। সাথে আছি। ![]()
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩০
পি কা চু বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!
![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮
অচিন.... বলেছেন: সামহোয়ারিনে সুস্বাগতম। গল্প যে দারুন হয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখেনা। আশা করি দ্রুতই সেফ হয়ে যাবে। পোস্টে প্লাস দিলাম।
আর তোমার ব্লগে প্রথম মন্তব্যকারী হয়ে ইতিহাসে আমার নামটা পিতলের অক্ষরে লিখে রাখলাম