নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত নস্টালজিক

আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর

পি কা চু

লেখার সপ্নে বিভোর এক নাদান পাঠক

পি কা চু › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২০

কোমর সমান দেওয়ালটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি!!! রাস্তা দিয়ে অপরিচিত মানুষ আসছে কয়েকজন!! ভ্রু কুচকে তাকালাম!! আমার ভ্রু কুচকানি দেখেই সম্ভবত তারা আমার দিকে এগিয়ে আসল!!!



-বাবা, রাস্তাটা কোথায় গেছে বলতে পার???



-রাস্তা কোথাও যাইনি!!! এখানেই আছে!!!



-বলছিলাম!! জহুরুল সাহেবের বাড়ি কোনটা একটু দেখাবে? বাবা!!!



-কেন??? জহুরুল সাহেবের বাসা কেন???? আর বাসা নেই এখানে???



- না বাবা!! উনাদের মেজো মেয়েটাকে দেখতে আসছিলাম!!! আমার ভাতিজার জন্য!!



-আপনার ভাতিজা কয়???



-আসেনাই!!!!



-কপাল ভাল শালার ( মিনমিনিয়ে বললাম)



-কিছু বললা বাবা??



-আসেন!!!!



ব্যাটাদের গোলক ধাঁধায় ফেলব কিনা ভাবছি!!! সারা জীবনের জন্য মেয়ে দেখা বের হয়ে যাবে!!! দেখবি তো অন্য মেয়ে দেখ!!! সারা দুনিয়া ঘুরে তোদের সুমাকেই দেখতে হবে???



-বাবাজি কি ভাবছেন???



-কি করে আপনাদের পিন্ডি চটকানো যাই সেটা ভাবছি ( মনে মনে বললাম) মুখে বললাম " না এমনিতেই"



-বাবাজি কি এই এলাকায় থাকেন???



-জ্বি !! জন্মের পর থেকেই!!!



-ওহ!!! তাইলে তো মাইয়াটা কেমন বলতে পারবেন!!!



মর জ্বালা!!!! আজকে কোন কু ক্ষনে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম আল্লাহ মালুম!!!! আমার এখন মনে হচ্ছে এই বুড়াটাকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলি!! নেহাত বাবার বয়সী বিধায় বেঁচে গেলেন!!!



-জ্বী!! মেয়ে অনেক ভাল!!! কারো সাতে পাঁচে নাই!! মাথা নিচু করে আসে মাথা নিচু করে যাই!!



-আলহামদুলিল্লাহ!!!! আমাগো কাদিরের জন্য এমন মাইয়াই খুঁজতে ছিলাম!!!!



ওহ!!! গর্দভটার নাম তাইলে কাদির!!! খোমা খানা একবার দেখলে হইত!! খোমার জিওগ্রাফিটা পাল্টে দিতাম!!!



-বাবা আর কতদুর??? ঘর তো দেখি অনেক দূরে!!!



-এইতো প্রায় এসে গেছি!!!!!



দূর থেকেই দেখলাম সুমার বাবা দাঁড়িয়ে আছেন!! সামনে গিয়ে সালাম দিলাম!!! ওয়ালাইকুম সালাম বলে ভিতরে যেতে বললেন!!! আরেকদিন আসব বলে হাঁটা দিলাম!!!!



নিরুদ্দেশ হাঁটা দিতে পারতাম একটা!!!! ঠিকানাবিহীন হাটা........................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

অচিন.... বলেছেন: কমেন্ট প্রতি দশটাকা দিলে আমি তোমার প্রত্যেক পোস্টে রেগুলার কমেন্ট করে যাবো, রাজি? :-B

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬

পি কা চু বলেছেন: রাজী না!! :-P :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.