নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত নস্টালজিক

আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর

পি কা চু

লেখার সপ্নে বিভোর এক নাদান পাঠক

পি কা চু › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক ভাবনাগুলি বা হোয়াটস অন ইয়োর মাইন্ড!

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

প্রশ্ন মতোই একটা কথা বটে, গতকাল সম্ভবত জাহাজী পোলা ভাই একটা স্ক্রীনশর্ট দিলেন যেখানে সম্ভবত ৭০ জনেরও কম ব্লগার দেখাচ্ছে সামহোয়ারইনে।

এতোবড় একটা ব্লগ সাইটে এতো কম ব্লগার কেন?? আমি জানিনা। আমি নতুন ব্লগার! এই টাইপ একটা পোস্ট দিতেও ভয় পাচ্ছি! পাছে কি হয় ভেবে!

ফেসবুকের কারনে?? সম্ভবত। কারন ফেসবুকে খুব দ্রুত ফিডব্যাক পাওয়া যায় যেকোন লেখার যা ব্লগে খুবই কম!

লেখালেখি কে যদি ক্রিকেট খেলার সাথে তুলনা করি, ব্লগে লেখাটা আমার কাছে টেস্ট খেলার মতো! অভিজাত, বুনিয়াদী।

অন্যদিকে, ফেসবুকে লেখালেখি টি-টুয়েন্টি স্টাইলে! ধরো তক্তা মারো পেরেক। এখনই যা পাই এখনই লাভ! বাকির খাতায় শুন্য থাক!!

তবে আমি একটু সেকেলে! নব্বইয়ের দশকে জন্মালে যা হয় আরকি! আপনি ফাস্ট ফুডই পাবেন খাওয়ার জন্য কিন্তু খেয়ে হজম করতে পারবেন না!

ক্রিকেট খেলাতে যেমন টেস্টটাই পছন্দ করি অভিজাত আর বুনিয়াদী বলে তেমনি লেখালেখির প্লাটফর্ম হিসেবে ব্লগটাকেই আগে রাখি, হয়তোবা সময়ের প্রয়োজনে ফেসবুকেই বেশি সময় কাটাই কিন্তু ব্লগটাকেই লেখালেখি করার সহি ও শুদ্ধ জায়গা ভাবি!

কথা প্রসংগে অনেকদুর চলে গেছি। যা বলছিলাম বা লিখছিলাম, সেটা হচ্ছে সামহোয়ারইনের ব্লগার কম কেন প্রসংগে আমার ব্যক্তিগত মতামত ব্যাপার অন্যটাও হতে পারে

বিশ্বাস করি একদিন আবার সুদিন আসবে,

বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদুর

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: লেখালেখি কে যদি ক্রিকেট খেলার সাথে তুলনা করি, ব্লগে লেখাটা আমার কাছে টেস্ট খেলার মতো! অভিজাত, বুনিয়াদী।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

পি কা চু বলেছেন: লেখালেখির জন্য ব্লগই সহি মাধ্যম আমার মতে, যদিও আমার এইখানেই শুধু নিবন্ধন আছে তথাপি আমি সব ব্লগ সাইটেই ঢু মারি! ফেসবুক লেখালেখির মাধ্যম শুধু বাংলাদেশেই। অন্যান্য দেশে ব্লগই এসবের জন্য জনপ্রিয়।

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: কি বিশ্বাস করবো? আর কোন বিষয় নিয়ে তর্ক করবো না?


সামুর ইউজার সংখ্যা আমাকেও সংকিত করে কিন্তু কি করা।


আর আপনি যেমনটি বলছিলেন টেষ্ট আর টি-টোয়েন্টি ম্যাচ, আমি একমত নই আপনার সাথে। কারন ফেসবুকের সাথে সামুর তুলনা করা ঠিক না কারন দুইটার আবেদন ভিন্ন। আপনি তুলনা করতে পারেন একটা বাংলা ব্লগ সাইটের সাথে অন্যটার।


আমরা যদি সামু ফেসবুক আর ফেসবুককে সামু বানাতে চাই সেটা কখনোই ঠিক হবে না।



রঙ্গিন সপ্নটা যখন ভেঙ্গে যাবে দেখবেন ঠিক সামু তার আগের জায়গায় পৌছে যাবে।



পোষ্টে +++ আর সামু জন্য শুভ কামনা।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

পি কা চু বলেছেন: আমি সামুর সাথে ফেসবুকের তুলনা করিনি, আমি শুধু কেন ব্লগারের সংখ্যা কম তা নিয়ে একটা ধারনা প্রকাশ করেছি!

আর টি-টুয়েন্টি টেস্টের ব্যাপারটা শুধুমাত্র একটা সহজ উদাহরন আর কিছুই না! :)


আর মানুষ বিশ্বাসেই বাঁচে :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই তর্কের খাতিরে তর্কে যেতে চাই না।



ক্রিকেট খেলাতে যেমন টেস্টটাই পছন্দ করি অভিজাত আর বুনিয়াদী বলে তেমনি লেখালেখির প্লাটফর্ম হিসেবে ব্লগটাকেই আগে রাখি, হয়তোবা সময়ের প্রয়োজনে ফেসবুকেই বেশি সময় কাটাই কিন্তু ব্লগটাকেই লেখালেখি করার সহি ও শুদ্ধ জায়গা ভাবি!


আপনার পুরো লেখায় ফেসবুকের সাথে সামুর একটা তুলনামূলক বিশ্লেষন আছে এর আমি যদি ভুল না করি তকে এটাই একটা সাথে অন্যটা তুলনা করা।


আপনার লেখায় ফুটে উঠেছে মানুষ তাৎখনিক ফলাফল চায় বলে সামু বাদ তিয়ে ফেবুতে লিখে, এটা তুলনা নয়?


আমার অনেক পোষ্ট আচে যাতে মন্তব্য পেয়েছি পোষ্ট দেয়ার অনেক দিন পর যা আপনার টেস্ট খেলার উদাহরনেকে সমর্থন করে।



অপূর্ণ রায়হান এর প্রতিউত্তরে আপনি যেমন বলেছেন ফেসবুকে লেখালেখির মাধ্যম শুধু বাংলাদেশেই। তার মানে কি,আমরা ব্লগ র সামাজিক যোগাযোগের মধ্যমকে এক করে ফেলছি, তাই একটার সাথে অন্যটা তুলনার প্রশ্ন চলে আসে।








২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

পি কা চু বলেছেন: আচ্ছা মানলাম আমার তুলনাটা ভুল ছিলো, এখন কিভাবে প্রতিকার করব??

৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতিকারের কোন রাস্তা নেই। আমাদেরকে মেনে নিতে হবে এই বাস্তবতাটাকে।


আবার সেই পুরনো কথা


”রঙ্গিন সপ্নটা যখন ভেঙ্গে (ফেবুতে পোষ্ট দেয়া) যাবে দেখবেন ঠিক সামু তার আগের জায়গায় পৌছে যাবে।”

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

পি কা চু বলেছেন: ফেবু লিঙ্কটা দিন! একটা রিকু পাঠাই :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

 বলেছেন: :||

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: অফিস থেকে ফেবুতে হান্দাইতে পারি না। বাসায় যাই, বউ অনুমতি :D B-) ;) X( :-& দিলে লগইন করে লিংকু দেবানে।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

খেলাঘর বলেছেন:


আপনার কথায়, ভাবনায় ও কাজে মিল নেই; অনেকেই আপনার মতো।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

পি কা চু বলেছেন: আপনার মুল্যবান মন্ত্যব্যর জন্য ধন্যবাদ

৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

এনামুল রেজা বলেছেন: ফেবুতে তাৎক্ষণিক ফিডব্যাকটা মেলে। কিন্তু আমার অব্জার্ভেশনে দেখেছি, বেশির ভাগ লেখাই মানুষ পড়েনা। স্পেশালী লেখাটা একটু যদি বড় হয়ে যায়। সেক্ষেত্রে ব্লগ ভালো। তারচেয়েও ভালো কাগুজে প্রকাশনা। সামুতে বা বিভিন্ন প্লাটফর্মে মানুষ কমছে ওই তাৎক্ষণিক ফিডব্যাকের আশায়, অথচ লেখা নিয়ে ভাবনাগুলো থেমে যাচ্ছে। :(

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২

পি কা চু বলেছেন: এনামুল রেজা বলেছেন: ফেবুতে তাৎক্ষণিক ফিডব্যাকটা মেলে। কিন্তু আমার অব্জার্ভেশনে দেখেছি, বেশির ভাগ লেখাই মানুষ পড়েনা। স্পেশালী লেখাটা একটু যদি বড় হয়ে যায়। সেক্ষেত্রে ব্লগ ভালো। তারচেয়েও ভালো কাগুজে প্রকাশনা। সামুতে বা বিভিন্ন প্লাটফর্মে মানুষ কমছে ওই তাৎক্ষণিক ফিডব্যাকের আশায়, অথচ লেখা নিয়ে ভাবনাগুলো থেমে যাচ্ছে

ঠিক এই কথাটাই বলছিলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.