| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পি কা চু
লেখার সপ্নে বিভোর এক নাদান পাঠক
অনেক বাংলাদেশীই মনে প্রানে বিশ্বাস করেন একাত্তরে ভারত হস্তক্ষেপ না করলে আমরা স্বাধীনতা পেতাম না! এই বিশ্বাসটা কতটুকু যৌক্তিক বলে মনে হয় আপনাদের কাছে? আমাকে এই প্রশ্নটা করা হলে আমি এড়িয়ে যায়! কারন আমি বুঝতে পারিনা কিভাবে কি বুঝাব? আমি জানি ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক সাহায্য করেছে যা অনস্বীকার্য কিন্তু একেবারে আমরা স্বাধীনই হতাম না এইটা বাড়াবাড়ি বলে মনে হয় আর আমি মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কি ভুমিকা ছিলো সেটাও বিশদ ভাবে জানিনা! তবে আশা করি এইখানে একটা উত্তর পাবো ইনশাল্লাহ! সেই কারনেই এখানে প্রসঙ্গটা তুলেছি
২|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২
হাসান রাজু বলেছেন: ভৌগোলিক ভাবে আসলে ভারতের অবস্থান এমন যে, তার সমর্থন ও হুমকি-ধামকিই আমাদের জন্য অনেক বড় হয়ে এসেছে সে সময়। আর বিশেষ করে শরণার্থীদের আশ্রয় দান কে খাটো করে দেখবেন কি করে? যারা সে সময় আশ্রয় পেয়েছে তারা জানে, তখন ওইটার কত দরকার ছিল। যা ই হোক । তাদের অবদানকে ছোট করব কেন ? যে দেশটি কোন সাহায্য করেনি শুধু চেয়েছে বাংলাদেশের জন্ম হোক, শুধু এতোঠুকুর জন্য ও আমরা কৃতজ্ঞ ওই দেশটির প্রতি। আর ভারত যে টুকু করেছে তার জন্য তার প্রাপ্য সম্মান দিতে সমস্যা কি ? ভারত ছাড়া কোন দেশের সেনা এদেশের জনগণের জন্য শহিদ হয়েছে ? ভারতের সেনা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে এর চেয়ে বেশি কি চাই ? আমরা কেন তাদের অবদান অকৃতজ্ঞের মত ভুলে যেতে চাইব ? আসলে ভারতীয় সেনাবাহিনীর ভুমিকা নিয়ে শুধু তাদেরই শরীরে জ্বালা হয় যারা আজো মনে করে, ভারত না হলে এ দেশের জন্মটা হয়তো হত না, আজ পাকিদের মত ভীত-সন্ত্রস্ত একটা জাতির পদতলে শান্তিতে (!) থাকতাম ।
৩|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
শাহ আজিজ বলেছেন: মাত্র ১৩ দিনের যুদ্ধ পঙ্গু করে দিয়েছিল পাক বাহিনীকে । বড় সাফল্য এসেছিল বিমান আক্রমন থেকে । আমি প্রত্যক্ষ সাক্ষী। আমাদের মুক্তিযোদ্ধাদের ৯৯% অস্ত্র ও গোলাবারুদ ভারতের দেওয়া। ১ কোটি শরনারথির থাকা খাওয়া চাট্টিখানি ব্যাপার নয়। মুল বিষয় এসময় ঘোলা জলে মাছ শিকারের আয়োজন হচ্ছিলো চারু মজুমদার ও পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সেইসব দল নিয়ে যারা পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করত। আমাদের তেমন কোন অস্ত্র ছিলনা যা দিয়ে একটি পূর্ণ যুদ্ধ সম্পন্ন করা যায়। অভাব ছিল দক্ষ সেনার। সব মিলিয়েই একটি রাষ্ট্রের সৃষ্টি সেটা যেভাবেই হোক , স্বাধীনতোঁ হয়েছি। আমরা কেউই গো ধরিনি যে না আমরা নিজেরাই সব করব।
৪|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
ওয়্যারউলফ বলেছেন: ভারতের সাহায্য ছাড়া আমাদের স্বাধিনতা এতটা সহজ ছিল না কারনটা রাজু ভাই উল্লখ করেছেন।অন্যান্য বিষয়েও তার সাথে সহমত।
তবে আমার ব্যক্তিগত একটা ধারনা আমরা অনেক দ্রুত সময়ে, শত্রু মিত্র চেনার আগেই স্বাধীনতা পেয়ে গেছি।স্বাধীনতার মূল্য বুঝার আগেই আমাদের স্বাধীনতা এসে গেছে যার মূল্য আজও আমরা পরিশোধ করে যাচ্ছি!!
একই ভাষাবাসি পশ্চিমবঙ্গ নিয়ে হয়তো ভারতের কিছুটা ভয় ছিল।যার কারনে ভারতেরও চেষ্টা ছিল আমাদের স্বাধিনতার যাতে দীর্ঘায়িত না হয় !!
৫|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
ওয়্যারউলফ বলেছেন: ভারতের সাহায্য ছাড়া আমাদের স্বাধিনতা এতটা সহজ ছিল না কারনটা রাজু ভাই উল্লখ করেছেন।অন্যান্য বিষয়েও তার সাথে সহমত।
তবে আমার ব্যক্তিগত একটা ধারনা আমরা অনেক দ্রুত সময়ে, শত্রু মিত্র চেনার আগেই স্বাধীনতা পেয়ে গেছি।স্বাধীনতার মূল্য বুঝার আগেই আমাদের স্বাধীনতা এসে গেছে যার মূল্য আজও আমরা পরিশোধ করে যাচ্ছি!!
একই ভাষাবাসি পশ্চিমবঙ্গ নিয়ে হয়তো ভারতের কিছুটা ভয় ছিল।যার কারনে ভারতেরও চেষ্টা ছিল আমাদের স্বাধিনতার যুদ্ধ যাতে দীর্ঘায়িত না হয় !!
৬|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
ক্ষতিগ্রস্থ বলেছেন: এই হলে এই হত অথবা এই না হলে সেই হত - এ রকম প্যাচালে কি লাভ জানি না, কিন্তু যেটা হয়েছে সেটাইতো হয়েছে, সেটাই বাস্তব. এই ঘটে যাওয়া বাস্তবতা কি প্যাচাল পেড়ে বদলানো যাবে. এমন যদি হত, পাঁচ বছর পর পর নির্বাচনের মত ব্যপারটা ফিরে আসবে, তখন 'হত' বিষয়ক আলোচনার একটা পরিণতি বা শিক্ষা নেয়ার ব্যপার ছিল, স্বাধীনতা যুদ্ধ নিয়ে 'হত' বিষয়ক আলোচনার কোন পরিণতি বা লাভ নাই.
সত্যিটা হল, ভারত আমাদের সর্বোতভাবে সহায়তা করেছে. ভারতের লাভালাভ ভারতের কাছে থাক, আমাদের লাভটা নিয়েই আমরা খুশি. আর ভারতের সাহায্য ছাড়া স্বাধীনতা আসত না, এটা যারা ভাবেন তারা তাদের অবসেশন নিয়ে থাকুন, আমি নিশ্চিত জানি, সাত কোটি মানুষ লাঠি নিয়ে নামলেও রক্তস্রোতে ভেসেও পতকা নিয়ে আসেই.
৭|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
ক্ষতিগ্রস্থ বলেছেন: পতকা নিয়ে আসেই > পতকা নিয়ে আসতোই
৮|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বিশালবাংলা বলেছেন: ত্রিনত্ত্রি রাইফেল দিয়ে পরমানু শক্তিধর, প্রশিক্কন প্রাপ্ত সামরিক বাহিনী থেকে ৯ মাস কেন ৯৯ বছরেও স্বাধীনতা পাওয়া সহজ নয়।
৯|
২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
পি কা চু বলেছেন: সকল মন্তব্য দাতাকে তাদের মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
নিয়ামুল ইসলাম বলেছেন: আমরা একা স্বাধীন হতাম না এমন না, তবে যুদ্ধ জয় ত্বরান্বিত করতে বড় ভূমিকা তারাই পালন করেছে। যদিও তাদের অনেক বৃহৎ স্বার্থ ছিলো। আর আমরা সোভিয়েত রাশিয়ার কথা কেন বার বার ভুলে যাই??? আমেরিকাকে ওরা না আটকালে ওই সময়ে ভারতেরও সামর্থ ছিলো আমেরিকাকে আটকানোর।