| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৯-১২-২০১৩ তারিখের ঘটনার পর ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীরা যারা মৃত তাদের আত্না আজ কবরে আজ অট্টহাসি দিচ্ছে । তারা এইমনে হাসছে যে তারা মরলেও আমাদের পলিটিশিয়ানরা এবং রাজনৈতিক কর্মীরা তাদের(স্বাধীনতা বিরোধীদের) আদর্শ বহন করে চলছে । আমদের দেশের বর্তমান পরিস্থিতে এক শহীদ মুক্তিযোদ্ধার আত্নাকে কাঁদতে দেখে এক রাজাকারের আত্না অট্টহাসি দিতে লাগল আর বলতে লাগল দেখ আমরা মরে গেছি কিন্তু তোদের পরবর্তী প্রজন্ম আমাদের আদর্শ বহন করে চলছে । যে দিন তোরা তোদের মা-বোনের সম্ভ্রম বাঁচাতে নিজের জীবনটা দিতে পর্যন্ত দ্বিধা বোধ করলিনা আর তোরা খেয়ে না খেয়ে যুদ্ধ করেছিস আর আমরা সেইদিন গুলো যে কাজ করেছিলাম আজ তারা আমাদের আদর্শ ও নীতি বহন করে একই কাজ করছে । তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে তাদের কর্মীবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজের হল গুলো হতে মেয়েদের কে মারতে মারতে বের করে দিয়েছিলো । আর আওমীলীগের কর্মীরা তাদের সময় ধর্ষণ করে কেও সেঞ্চুরি মানিক উপাধি ধারন করে তাও আবার অনুষ্ঠান পালন করে, আর গতকাল সুপ্রিম কোর্টে মায়ের বয়সী নারী কে লাঠি দ্বারা মারতেও দ্বিধা বোধ করে না।
আওমীলীগ যখন বিরোধীদলে ছিল তখন তারা গানপাওডার দিয়ে মানুষ মারত এখন বিএনপি এবং জামাত পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারে যেমনটি ১৯৭১ সালে পাক হানাদার আর তাদের সহযোগীরা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারত । এই সব রাজনীতিক দের সাথে পাক হানাদের কোনো অমিল খুঁজে পাই না।
আজ বামপন্থি ইনু, মেনন দের কেও এই দায় বহন করতে হবে তারাও বাদ যাবে না আবার তৎকালীন সময়ে বিএনপি এর সাঙ্গ-পাঙ্গরা যে হল গুলোতে মেয়েদের কে বের করে দিয়ে ছিল তার দায় জামাত কেও বহন করতে হবে। আর জামাত ও এরশাদের কথা আর নাই বললাম কারন এই দুই দলের প্রতিষ্ঠাতা সমন্ধে জানি একজন রাজাকার যে চাইনি বাংলাদেশ নামে একটা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াক। আর একজন পাকিস্তান ক্যান্টনমেন্ট বসে পাকিস্তানের দালালি করেছে আর যখন মতিউর বিমান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়ে শহীদ হল।
আজ বাংলাদেশের প্রধান দুই রাজনীতিক দল তাদের দুই মহান নেতার কথা ভুলে গেছে। তাদের উপর অনেক আশা ছিল কারন দুই দলের প্রতিষ্ঠাতা দুই জন মহান ব্যাক্তি যাদের অবদান অনেক । তারা তাদের নীতি আদর্শ থেকে পুরোপুরি সরে গেছে।গনতন্তের দোহাই দিয়ে আমাদের রাজনীতিবিদরা যা করছে তাতে একটা কথা বলতে চাই আসলে গনতন্ত্র মনে হই আমাদের জন্য না। ওইটা মনে হই অন্য কোনো জাতির জন্য আর সংবিধানটা মনে হই রাজনীতিবিদদের জন্য।
সামু হতে আমি ২ বছর ৮ মাস আগে বিদায় নিয়েছিলাম নিজের বাক্তিগত কাজের জন্য আমার সেই আইডি তা বাতিল হই গেছে। অনেক দিন পর লিখলাম কোনো ভুলত্রুটি হইলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
©somewhere in net ltd.