| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা মনের মানুষ
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এগারসিন্দুর গ্রামে ঈশা খাঁর এই দূর্গের অবস্থান । কিশোরগঞ্জে ঈশাখার আরো দূর্গ রয়েছে যা এখনো আমার দেখা হয়নি । দূর্গ দেখতে গিয়ে কি পরিমাণ হতাশ হয়েছি তা আমার ফটো ব্লগ দেখলেই বুজতে পারবেন । ঈশা খাঁ দূর্গ লিখা সাইনবোর্ডটা পরে এবং দেখানো তীর চিহ্নের দিকে যাওয়ার কোন রাস্তাই খুজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে বেশ কিছুটা ঘুর পথে সেখানে গিয়ে হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারলাম না ।
এই মাটির টিলাটাই নাকি ঈশা খাঁ দূর্গ, জনশ্রুতি আছে, বেবুধ নামে এক কোচ উপজাতীয় প্রধান দূর্গটি নির্মাণ করেছিলেন । তাঁর কাছ থেকে ঈশা খাঁ দূর্গটি দখল করে নেন এবং একে সংস্কার করে তাঁর শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেন । ১৮৯৭ সালে এক ভয়াবহ ভূমিকম্পে দুর্ফটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় ।
এইটা কোন কবরের উপরিভাগ না অন্য কিছু জানা হয়নি ।
শেষ পর্যন্ত আমরা হাসার সিদ্ধান্তই নিলাম, একটু হাসলাম ও, প্রচন্ড খারাপ রাস্তাঘাট পার হয়ে এমন দুর্গ দেখা !!! তবে মনকে এই বলে শান্তনা দিলাম যে, একটা ইতিহাস জানা ও দেখা হলো, আর মনে কষ্ট পেলাম এই জন্য যে আমাদের দেশে অনেক ইতিহাস বা ঐতিহাসিক স্থান বা স্থাপনা এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে ।
দূর্গের উপর দাড়িয়ে আছি আমরা ।
ফেরার পথেঃ মাছ ধরা ।
কি মাছ ধরা পড়ল না দেখলে কি হয় ?
আরো দু'টি গ্রামীন ছবি
০৪ ঠা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
২|
০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৩:১২
অনিন্দিতা_একা বলেছেন:
আমাদেরো এই অবস্থা হয়েছিল একবার... প্রাচীন এক জনপদ দেখতে গিয়ে দেখি মাটি দিয়ে ঢেকে ফেলেছে পুরা সাইট!
০৪ ঠা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: সেটা কি ওয়ারী বটেশ্বরের কথা বলছেন ??
আরো একটা ঐতিহাসিক তথ্য হলো...........
এ দুর্গেই পরবর্তীতে মোঘল সেনাপতি রাজা দুর্জন সিংহের সাথে ঈসা খাঁ এর যুদ্ধ হয়। এবং ইতিহাসের বহুল আলোচিত ঈসা খাঁ আর মানসিংহের লড়াই এ জায়গাতেই ঘটেছিল। কথিত আছে যুদ্ধে মানসিংহের তলোয়ার ভেঙ্গে গেলে নিরস্ত্র মানসিংহকে আঘাত না করে নতুন অস্ত্র তুলে দেন ঈসা খাঁ। মান সিংহ ঈসা খার মহানুববতায় পরাজয় মেনে নেন।
৩|
০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৮
ক্যাপটেন বলেছেন: আপনি কি ওখানকার অন্যান্য প্রাচীন নিদর্শনগুলো দেখেছেন? আর যেটা আপনি দূর্গ বলছেন এটা আসলে দূর্গ না। দূর্গের একটা অংশ। যা একজন সুফী সাধকের কবর। এগারসিন্দুর গ্রামের দুইটি মসজিদ খুব বিখ্যাত। ৫-৬শ বছরের পুরোনো।
০৪ ঠা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হইতে পারে, কারণ কবরের উপরিভাগের একটা অংশের মতো দেখতে একটা বস্তু এখনো সেখানে বিদ্যমান, যা আমার পোষ্টের ছবিতে আছে, ধন্যবাদ ।
৪|
০৪ ঠা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
ছবিগুলো দেখে ভাল লাগল ।
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৫|
০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ৯:৪৩
মুহসীন৮৬ বলেছেন: আপনি আসল জায়গায় যান নি। ঈশাখাঁ'র দূর্গের কোন অস্তিত্ব আর নেই এগারসিন্দুর এ। আপনি যে জায়গার ছবি দিয়েছেন তা হচ্ছে দূর্গের একটি অংশ। যা এক বিদগ্ধ আউলিয়ার কবর। উনার নাম-গরীবুল্লাহ শাহ। আপনি মসজিদগুলো দেখে এসেছেন???্উইকি সার্চ দেন পাবেন।
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হয়তো তাই, কিন্তু আমার প্রথম ছবিটা দেখেছেন ? ঈশা খাঁ দূর্গ লিখে এ্যরো দেওয়া আছে, আর স্থানীয়দের কাছে জিজ্ঞেস করেছি ওরা বলেছে এটাই দূর্গ কিংবা আপনি যে বলেছেন সেই দূর্গের অংশ ।
সময় স্বল্পতায় মসজিদ দেখা হয়নি, আবার গেলে দেখে আসবো ইনশাআল্লাহ, ধন্যবাদ ।
৬|
০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ৯:৫২
কাউসার রুশো বলেছেন: হুম...
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন:
৭|
০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ৯:৫৫
হিবিজিবি বলেছেন: যাক দুর্গ দেখার স্বাদ আর নাই। কখনো গেলে না হয় মসজিদ গুলো দেখে আসা যাবে!!
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: দূর্গ না হয় নাই দেখা হলো ঐতিহাসিক স্থান তো দেখা হলো, ধন্যবাদ ।
৮|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: আমাকে একটু কস্ত করে ম্যাপে এটা দেখিয়ে দিতে পারবেন? সাইক্লিং করে যাবার ইচ্ছে আছে।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ম্যাপের বিষয়টা আমি ভালো বুঝি না ভাই, দুঃখিত
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৬
র হাসান বলেছেন: দূর্গ যাই হোক, ছবিগুলো সুন্দর হয়েছে।