| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা মনের মানুষ
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগালেকের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,০০০ ফুট । ফানেল বা চোঙা আকৃতির একটি পাহাড়ের চুড়ায় বগা লেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো।
বগালেকের পাশে একটি বম পাড়া (বগামুখপাড়া) এবং একটি মুরং পাড়া আছে । স্থানীয় আদিবাসীদের উপকথা অনুযায়ী, অনেক কাল আগে পাহাড়ের গুহায় একটি ড্রাগন বাস করতো। বম ভাষায় ড্রাগনকে "বগা" বলা হয়। ড্রাগন-দেবতাকে তুষ্ট করতে স্থানীয়রা গবাদী পশু উৎসর্গ করতেন। কিন্তু একবার কয়েকজন এই ড্রাগন দেবতাকে হত্যা করলে চূঁড়াটি জলমগ্ন লেকে পরিণত হয় এবং গ্রামগুলোকে ধ্বংস করে ফেলে। যদিও এই উপকথার কোনো বাস্তব প্রমাণ নেই, তবুও উপকথার আগুন উদগীরণকারী ড্রাগন বা বগা এবং হ্রদের জ্বালামুখের মতো গঠন মৃত আগ্নেয়গিরির ধারণাটির সাথে মিলে যায়।
এবার আসুন আমার ক্যামেরায় দেখি বলা লেক.........
আমাদের বহন কারী চান্দের গাড়ি, ) রুমা থেকে সরাসরি বগামুখপাড়ায় জীপ (চান্দের গাড়ি ) চালু হয়েছে । তবে যারা রোলার কোস্টারে ভয় পান তারা চান্দের গাড়িতে না উঠাই শ্রেয়, কারণ এই গাড়ি রোলার কোস্টারের চেয়ে অনেক বেশী ভয়াবহ । তবে প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে হলে আপনাকে যেতে হবে ঝিরিপথে । এ পথে হাঁটলেই বগা লেক যাওয়ার আসল মজাটা পাওয়া যায় । প্রায় পঞ্চাশবারেরও বেশি ঝর্ণা আর ঝিলের পথ পার হতে হবে। সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টা। এ পথে সামান্য ঝুঁকি আছে। তবে দুঃখের বিষয় হলো ওপথে যাওয়া হলো না সময় স্বল্পতার জন্য ।
এক সময় রোলার কোস্টার ছেতে আমাদের হাঁটতে শুরু করতে হয়েছে, শীতকালে যতটা পথ গাড়ি দিয়ে যাওয়া যায় বর্ষাকালে ততটা যাওয়া যায় না, সুতরাং আজ একটু বেশীই হাটতে হবে ।
কোন বাতাস ছিল না, তাই এমন চড়াই উৎরাই পেরোতে গিয়ে আমরা একেবারে হাঁপিয়ে উঠেছিলাম ।
নাম না জানা কোন একটা পাহাড়ী ফুল ।
জুম চাষঃ তিল এবং ধান ।
ঘর্মাক্ত কলেবরে এক সময় বগালেকের পাড়ে পৌছলাম ।
এক সময় পৌছলাম ছিয়াম দিদির রেষ্ট হাউজে ।
বগা লেকের ইতিহাস যেখানে লিখা ।
বগা লেকের পাড়ে ওদের বসবাস, গাছের পাতা খেয়ে ওরা জীবন ধারণ করছে ।
বমদের ধর্মগৃহ ।
এখানে পর্যটকদের থাকা খাওয়ার জন্য বমদের নির্মিত অনেকগুলো রেষ্ট হাউজ আছে, রেষ্ট হাউজের সামনে দিয়ে যাচ্ছে আমাদের ভ্রমণ বাংলাদেশের টিম ।
এমন বিশাল বিশাল পাথর এখানে সেখানে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ।
যেখানে রাতে ছিলাম ।
সূতা দিয়ে কিছু একটা তৈরী করছে ।
শুকোতে দেওয়া ধান ।
বগা লেকের সেনা ক্যাম্পঃ যাওয়া এবং আসার সময় এখানে রিপোর্ট করতে হয় ।
বগা লেকের আরো কয়েকটা ছবি ।
এবার ফেরার পালা.........
একটু জিরিয়ে নেওয়া,,,,,,,,,,,,,,,,
বান্দরবানের পথে হেটে চলা...............
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: চিম্বুক আর নীলগিরী আমি এখনো যাইনি, ধন্যবাদ আপনাকে ।
২|
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
ছাগুর যম বলেছেন: সৌন্দর্য্য ![]()
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন:
৩|
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০
তামিম ইবনে আমান বলেছেন:
ছবিগূলো সুন্দর। ফ্রেমের কারনে আরো সুন্দর লাগছে
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ ।
৪|
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা
সুন্দর পোস্ট +++++++
ভালো থাকবেন সবসময়
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনি ও ভালো থাকুন, সব সময় ।
৫|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫৪
রাতুল_শাহ বলেছেন: আমার বাংলাদেশ অনেক সুন্দর।
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আমি ও তাই কই
৬|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২১
তাসনিয়া বলেছেন: থাকা খাওয়ার খোরোচ কেমোন? কোন সোমোয় গেলে ভালো? ঢাকা ঠেকে কিভাবে জেটে হোয়? জানাবেন কি?
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: কিভাবে যাবেন, এখানে টোকা দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন ।
৭|
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আবারও অসাধারণ!
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৮|
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৩৫
কাউসার রুশো বলেছেন: স্মৃতিকাতর হইয়া গেলাম ভাই
+++++
০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।
৯|
০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৫
আমিনুর রহমান বলেছেন: সুন্দর, ভালো লাগা রইল ![]()
০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা....
১০|
০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
মুহিব বলেছেন: বগালেক সুন্দর কিন্তু পথটুকু বিপদজনক।
১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: বিপদ জনক বলেই তো এডভেঞ্চারাইডরা ও পথ মারাতে ভালোবাসে, ধন্যবাদ মুহিব ভাই ।
১১|
১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৬
একটি শিমুলফুল বলেছেন: Thanks for Shearing the attractive journey.......
১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।
১২|
১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯
আসাদুজ্জামান আসাদ বলেছেন: আপনার লেখাটা দারুন হয়েছে।
ধন্যবাদ
১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আসাদুজ্জামান ভাই,,,,,,,,,,,
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
চুক্কা বাঙ্গী বলেছেন: চিম্বুক আর নীলগিরী পর্যন্ত গেসিলাম। রুমাতে যেতে পারিনাই। সুন্দর। +++