নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ এ স্বাগতম

সািদক মৃধা

আমার ব্লগ এ সবাইেক স্বাগতম

সািদক মৃধা › বিস্তারিত পোস্টঃ

"প্রথম এই বসন্তে" সাহিদা আক্তার স্বর্ণা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

"প্রথম এই বসন্তে"
...............সাহিদা আক্তার স্বর্ণা
নব নব রুপে তুমি এসেছ বসন্ত
জীবনে নতুনের ছোয়া নিয়ে,
প্রকৃতি ও জীবনকে করেছ প্রাণবন্ত
সজীব সুগভীর ভালোবাসা দিয়ে।
এনেছ রঙের বাহার কপোলে এঁকে
এ যেন ভালোবাসার তীলক মাধুরী,
মনের সাথে মনের মিলন এনেছ ডেকে
করেছ সবার মন ও প্রাণ চুরি।
ভালোবাসার এই উৎসবে তুমি এবার
ভালোবাসার অদ্ভুত এক নাম,
স্বপ্ন হয়ে যে শিহরনে খোললে মনের দ্বার
ভালোবাসার পবিত্র ক্ষণে সবি মানলাম।
কাছে আসার গল্পের ঝুড়ির মাজে
এটা আমার ভালোবাসার গল্প,
যে কথা বলি সকাল, সন্ধা সাঝে
তবু মনে হয় সময় কেন অল্প।
যুগ থেকে যুগান্তর, জন্ম থেকে জন্মান্তর
ভালোবাসা চির অমর হয়ে থাকে,
বসন্তের দক্ষিণ বায়ে ভেসে আসা কণ্ঠস্বর
বারবার জানায় প্রেম মনকে জাগিয়ে রাখে।
তাই সব ভূলে ভালোবাসার এই উৎসবে
এক সাথে উল্লাসে মেতে উঠব,
মুক্তার মত মন সারাক্ষণ প্রেম কুড়াবে
প্রথম এই বসন্তে তোমাকেই ভালোবাসব।।
....................................................................
সাহিদা আক্তার র্স্বণা
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ।
১ম র্বষ ,প্রাণিবিদ্যা বিভাগ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪

জিহাদ ৭০০৭ বলেছেন: অন্যের লেখা নিজের ব্লগে প্রকাশের দায়ে দন্ডিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.