নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু আমায় সাথে নেবেন, প্লিজ!

আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

আমি নীলকণ্ঠ

Every one wants to be a super star; the star of sky so that man can see him from the earth.I also like to be a super star; the star of mankind so that sun can salute me from the far.. far.. way!Everyone wants more respect from the world; the respect from the fear of the mind.I also like to be respected; but respect from love and respect from heart.Everyone like to be an advisor; an advisor of little knowledge...who is actually the fun of the world.But I don\'t like to be that, yet man calls me scientist, scholar, poet etc.. etc...I only lough, just like a fool and I am actually a fool.Everyone thinks, his thought is appropriate, I also think like that... but I am the different, a really.. really... different from the all of world which is truth for all ...even it is truth also for you, the genius!

আমি নীলকণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

মাছের জন্য কান্না হয়!

১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

আপনি কি কখনও ভেবে দেখেছেন, আমাদের দৈনন্দিন সুস্থ জীবন যাপনে মাছের গুরুত্ব কতটুকু ?



চায়নারা মাছের গুরুত্বকে ভালোভাবেই উপলব্ধি করতে পারে। ওদের প্রবাদে আছে “কাউকে একটি মাছ দাও, সে ওই দিনের জন্য সুস্থ ভাবে বাঁচবে । আর যদি তাকে মাছ সম্পর্কে জানাও, তাহলে সে সারা জীবনের জন্য সুস্থ ভাবে বাঁচবে।“



আমরা যখন জানি যে “১০০ গ্রাম মাছ যেখানে প্রায় ২০০ কিলো ক্যালরি শক্তি বহন করে, ১০০ গ্রাম মাংস সেখানে ১১০-১২০ কিলো ক্যালরি শক্তি বহন করে” তখন আমরা অবাক না হোয়ে পারিনা । এজন্যই হয়তোবা চিকিৎসকরা রোগীদের বলেন মাছ, মাংস, দুধ , ডিম খান অর্থাৎ আগে মাছ ।



আরও অবাক করার বিষয় মাত্র ১০০ গ্রাম মাছ আমাদের শরীরের দৈনিক মোট আমিষের চাহিদার অর্ধেকই পূরণ করে। এছাড়াও মাছের লিভার ও অয়েল হৃদরোগীদের জন্য অনেক উপকারী ।



এবার দেশিও ছোট মাছের প্রসঙ্গে আসি। কি বললে দেশিও মাছ সম্পর্কে সব চেয়ে বেশি প্রশংসা করা হবে তা আমার জানা নেই । ১০০ গ্রাম মলা মাছ যেখানে প্রায় ২০০০ মাইক্র গ্রাম ভিটামিন এ বহন করে ১০০ গ্রাম অন্য যেকোনো কার্প জাতীয় বা বিদেশীও মাছ মাত্র ১০০ মাইক্র গ্রামই ভিটামিন এ বহন করে না । এছাড়াও Ca, Fe ইত্যাদির চাহিদাও মলা প্রভৃতি মাছ গুলো পূরণ করে থাকে । কিন্তু অতিব দুঃখের বিষয় আমরা জীবন রক্ষাকারী এই ছোট মাছগুলোর গুরুত্ব অনুভব করছি না বিধায় এরা খুব দ্রুত বিলুপ্তির মুখে । হোক না তাতেই বা কি আসে যায় , আধুনিক বিজ্ঞানের যুগে আমরা কোন ভাবেই পরাস্ত নই, মলার বিকল্প হিসেবে ধারের কাছে তো চশমা আছেই !



২০১২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ ওই বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করে । এই পরিমাণকে যদি কেজিতে রূপান্তর করে ১৬ কোটি দিয়ে ভাগ করা হয় তাহলে হিসাব পাওয়া যায় যে এদেশের মানুষ প্রতি বছর ১৮ কেজিরও বেশি মাছ প্রতি বছর খায় যেখানে স্বাস্থ্য বিষয়ক সংস্থা গুলো প্রতি বছর ন্যূনতম ১৮ কেজি মাছ খাওয়ার জন্য সুপারিশ করেছে। সুতরাং হিসাব অনুযায়ী আমরা অণুকুলেই আছি । কিন্তু সত্যিকার ঘটনা কি তাই ? একমাত্র সরকারী দলের লোক ছাড়া আমরা কি সকলে বুকে হাত দিয়ে বলতে পারব যে আমরা সকলেই আমাদের আমিষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি ?



সত্যিকার ঘটনা হচ্ছে যথেষ্ট মাছ উৎপাদন হচ্ছে ঠিকই কিন্তু সকল শ্রেণির মানুষের হাতের নাগালের বাইরে এই উৎপাদিত মাছ । আর এও সত্য যে দেশিও ছোট মাছের বিকল্প এই উৎপাদিত মাছ গুলো হতে পারে না ।



এটা আর কোন তাজা খবর নয় যে বাংলাদেশের নদী, নালা , খাল , বিল গুলোতে ছোট মাছের সংখ্যা দিন দিন কমে

আসছে । এর জন্য বাংলাদেশের আমজনতা দায়ী । কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা গরীবের কথা যারা কিছু না খেয়ে অর্থের জন্য মানুষকে কিছু দেয় ।



আমি তিস্তা পাড়ে এমন মানুষকে মাছ বিক্রি করতে দেখেছি যে নদীতে অল্প কিছু মাছ পেয়েছিল সে ডাল ভাত আর নুনের জন্য তা বিক্রি করে দিয়েছিলো । তিস্তাকে বলা হয় উত্তরাঞ্চলের মা , সেই আজ মৎস্য শূন্য হওয়ার পথে । তিস্তা তো শুধু বাংলাদেশের একটি উদাহরণ মাত্র । আজ দেশের যেকোনো নদীর পাড়ের মানুষই দিন দিন মাছ খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ।

এই সমস্যা সমাধানে আমরাই এগিয়ে আসতে পারি ।

Volanteer Workers Group-Sarver of Aquatics(Join us).



বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নদীকে মেরে মাছের আশা করেন কিভাবে??

কেউ যেন মূখ ভরে বলতেই চায়না এই দেশের নদী ভারত অন্যায় ভাবে মেরে ফেলেছৈ। তা বন্ধ করতে হবে।

সাগর কন্যা উপাধী চাইনা আমরা চাই নদী কন্য উপাধী।

যে আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে দেবে। আন্তর্জাতিক আদালতে মামলা করে হোক বা যুদ্ধ করে হোক আমাদের নদী মুক্ত করতে হবে যদি আমরা সুস্থ বাংলাদেশ চাই.....
নয়তো ডিজিটাল মরু বাংলায় নদীর ভিডিও আর মাছের ডকুমেন্টারী দেখতে হবে হাই পাওয়ার চশমা দিয়েই !!!!

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

আমি নীলকণ্ঠ বলেছেন: এ প্রসঙ্গে ভারতের বর্বরতার কথা বলার অপেক্ষা রাখে না ।

আর মাছ কি শুধু নদীতেই পাওয়া যায়?

দেশের হাওর, বাওর, বিল, খাল ইত্যাদিতে মাছ না থাকার যে কারণ সেটার জন্যও কি ইন্ডিয়াকে দায়ী করবেন?

দৃষ্টি ভঙ্গি পাল্টান, নিজের দোষও একটু খুঁজে দেখুন প্লিজ। তাতেই সব থেকে বেশি মঙ্গল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.