নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু আমায় সাথে নেবেন, প্লিজ!

আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

আমি নীলকণ্ঠ

Every one wants to be a super star; the star of sky so that man can see him from the earth.I also like to be a super star; the star of mankind so that sun can salute me from the far.. far.. way!Everyone wants more respect from the world; the respect from the fear of the mind.I also like to be respected; but respect from love and respect from heart.Everyone like to be an advisor; an advisor of little knowledge...who is actually the fun of the world.But I don\'t like to be that, yet man calls me scientist, scholar, poet etc.. etc...I only lough, just like a fool and I am actually a fool.Everyone thinks, his thought is appropriate, I also think like that... but I am the different, a really.. really... different from the all of world which is truth for all ...even it is truth also for you, the genius!

আমি নীলকণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

বর্মণের চিঠি-২

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

সত্যিকারের ভালোবাসাটা যন্ত্রণাদায়ক-সেই বুঝেছে যে সত্যিকার ভাবে ভালবেসেছে। মানুষকে কবি সাহিত্যিক করে দেওয়া ভালোবাসাটা অন্যর অগোচর, এমনকি ভালোবাসার মানুষেরও অগোচরে তাকে পুড়িয়ে খাঁটি করে দেয়। এটাই প্রেমের মহিমা। যে ভালোবাসার স্পর্শ পেয়ে এই শান্ত হৃদয় তপ্ত ক্ষতবিক্ষত হয়েছে তাকে কোনোদিন ভুলবো না । জীবন স্মরণিকার এই পাতাটি হৃদয়ের আগুনে প্রতিদিন দগ্ধ হবে কিন্তু তার লেখা গুলো পুড়ে কোনোদিন ছাই হবে না। এ আমার জানা জন্যই প্রতিনিয়ত কষ্ট পাই কিন্তু ভালোবাসার মানুষের কাছে তা প্রকাশ করার ভাষা পাই না-যেটা আরও বেশি যন্ত্রণাদায়ক। তাকে একদিন আমি হাসিমুখে বিদায় দিয়েছিলাম-সে একদিন আবার ফিরে আসবে জানতাম বলে। কিন্তু সে আজও ফিরলে না। ভালোবাসার ভেঁজানো যে দরজা একদিন আমি খুলে রেখেছিলুম আজ হু হু করে তা দিয়ে আসছে ভালবাসাহীন হিমেল হাওয়া। উঃ, কি কষ্ট!

এক সময়ে জীবনে ভালোবাসার যে রহস্য জাল বেঁধে যায় সেই রহস্যের দ্রবণ থেকে দ্রবকে ছাকুনি দিয়ে আলাদা করা যায় না। খরা প্লাবিত ভালোবাসার আকাশে প্রেমের মেঘদূত হৃদয়ের সুধা দিয়ে যে রংধনু আঁকে তাঁর ছাপ মুছে গেলেও আবেশটা কখনও ধোয়া যায় না। তোমার চোখের দিকে চেয়ে কতবার তোমাকে নিঃশেষে শোষণ করতে চেয়েছি, কতবার তোমার অস্তিত্বকে আমি আমার বুকের ভিতর লুকিয়ে রাখতে চেয়েছি- কিন্তু তুমি চিরকাল বাইরেই থেকে গেলে। তোমার চোখে প্রেমের রংধনু নয়, মাখানো ছিল পৈশাচিক আবেগ। হয়তোবা আমার জীবন তাতে হারিয়ে যেত, নতুন জীবনের সন্ধান হয়ত সে পেত না। তাই নিয়তি তোমাতে আমাতে ব্যর্থ মিলনের চেষ্টা আর করলেন না। আমার জীবনে তুমি একটা অপূরণীয় ক্ষতির গহ্বর করেছ। হয়তো সে আর মুছবে না বলে তুমিও থাকবে। কিন্তু তবুও এ ধারণাই যেন তোমার আসে-তুমি আমার শত্রু নও।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

ইমিনা বলেছেন: যার মধ্যে পৈশাচিক আবেগ খেলা করে, তার আর ফিরে আসার দরকার নাই, তার জন্য ভালোবাসার দ্বার চিরতরে বন্ধ করে দেওয়া উচিত।


০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

আমি নীলকণ্ঠ বলেছেন: তার জন্য ভালোবাসার দ্বার চিরতরে বন্ধ হয়েছে হয়তোবা। কিন্তু স্মৃতি গুলো ফিরে আসে জন্য হয়তো সেও আসে, তাই কষ্ট নিয়ে লেখা।

যাই হোক দ্বার আর খুলবে না' ক কোনোদিন। আপনার কথা "বর্মণ"-কে আরও বেশী আশ্বস্ত করবে।

মন্তব্যের জন্য আপুকে অনেক ধন্যবাদ। শুভ কামনা সবসময়।

(আপনাকে নকল করলাম, কিছু মনে করবেন না, আপনার এই কথাটি বেশ ভালো লাগে। ভালো লাগার চর্চা, আর কি ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.