| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছেন?
ভিখিরির ট্যাঁক থেকে পড়ে যাবে টাকা
পথ আটকানো প্রেমে মাধুকরী রাখা
ভিক্ষে কিসের বলো দাবীতেই জোর
দুজনে আটকে দেবো রাস্তার মোড়
আমাদের আশ্লেষে আইন কামাল
ঠোঁটের ভেতরে ঠোঁট ভিজে বেসামাল
জিভের ভেতরে জিভ বোঁজা চোখে চোখ
আমাদের প্রেম ছুঁলো তার সপ্তক
সাপাট তানের মতো আদরে আদরে
ট্রাফিক আইন ভেঙ্গে দেবো প্রেম করে
প্রতি চুম্বনে আমি হবো রিজওয়ান
তুমিই প্রিয়াঙ্কা খুন হওয়া গান
খুন হয়ে গেলো গান আরও একবার
জানিয়ে দিলাম যেটা ছিল জানাবার
আমার সময় আর আমার শহরে
কারা চুমু খাবে পথ অবরোধ করে...
Kabir Sumon
©somewhere in net ltd.