নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

সাদিক৯১

ছাত্র

সাদিক৯১ › বিস্তারিত পোস্টঃ

‪#‎আওয়াজ‬

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

এখানে শতবর্ষের ঐতিহ্যে ঘেরা
শান্ত দেয়াল ফাটা
এখানেই নিঃশ্বাস,এখানেই বিশ্বাস
কারিগর বাঁধছে জাল
ফাল দিয়ে বুকে,
চাপা পড়ে কিছু আর্তনাথ ।
এখানে তুমি আছ,আমি
বঙ্গীয় বাংলা বানানে ঘুণ ধরে
যেখানে নিঃশ্বাসে,
বিশ্বাসে ভেসে যায় দেহ।
যেখানে জাল বুনে,পায়ে পায়ে ছাপ মেরে
জলের ধারে স্রোত কাটে
কিচিরমিচির আওয়াজ,
সেখানে বাস্তু থেকে বাস্তুতন্ত্রে
মৃত্যু কূপ খনন চলে।
যেখানে বঙ্গীয় বাংলা বানানে ঘুণ ধরে
ভাঙা দেয়াল খসে পড়ে
গণতন্ত্র সমাজতন্ত্র
কিংবা স্বৈরতন্ত্রে।
বাঁধ ভাঙা আওয়াজে ঘুম ভাঙে
যেখানে মুক্তির আলো ফোটে
দিনের শেষ প্রহর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.