নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

সাদিক৯১

ছাত্র

সাদিক৯১ › বিস্তারিত পোস্টঃ

ইশতেহার

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

অন্ধকারে মিলায় অন্ধকার
আলো লক্ষ যোজন দূরে
যশ খ্যাতির কারবারি
শুন্য হাত ফেরি করে অজানা যাত্রায়।
প্রিয়তমার বিশ্বাস্য হাত কিংবা
অবিশ্বাসের ঘাড়ে শ্বাস, হয়তো বা না।
ভাঙা আয়নায় নিজের ছবি
সেটা ভাঙা সংস্কারে'রি প্রতিচ্ছবি
তবুও থামে না
বিশ্বাস চলে অদম্য গতিতে।
লেলিন,স্টালিন কিংবা মার্কস
ভর করে অভিশপ্ত অাত্বায়
বেঁচে থাকার তাগিদে চলে সস্তা বেশ্যাবৃত্তি
সেখানে বিশ্বাস কোথায়?
শুন্য কমিউনিস্ট ইশতেহারে
উড়ে যায় বিশ্বাস
ভোগবাদ মাথা তুলে আগলে দাড়ায় দরজায়
মৃত্যু হয় বিশ্বাসের।
প্রজাতন্ত্র কিংবা বিশ্বাস
তন্দ্রা কাটে না মেহনতিদের
আজন্মই ভাগিদার
পৈত্রিক কিংবা ব্যক্তিগতে।
তবুও সংগ্রাম চলে
সলতের শেষ চিহ্ন পর্যন্ত
আর বিশ্বাস লাগামহীন
প্রিয়তমার সোনালী হাসির মতন।
কাঁটা তার, রুটি, এক মুঠো ভাত
একটা মা,একটা বোন
কেড়ে নেয় সস্তা দেশভাগ।
রাজপথে একটা খুনের মিছিল
একটা ধর্ষনের মিছিল
একটা মানব বন্ধন
চলে অদম্য গতিতে।
সেখানে সম্ভাবনার ভোর হয়
উঁকি মেরে বুকে
নতুন করে ইশতেহার,পুরানো বিশ্বাসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.