নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

সাদিক৯১

ছাত্র

সাদিক৯১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস বুকেই থাক, অবিশ্বাসের ঘাড়ে চেপে

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

বিশ্বাস বুকেই থাক, অবিশ্বাসের ঘাড়ে চেপে
নবান্নের নতুন ধানের গন্ধে
এক সময় বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল
যে কৃষক,
আজ তাদের মুখে হাসি নেই
শুধু আধো কঙ্কাল মার্কা
শরীরটুকু সাজিয়ে রেখেছে
নিজেদের চারপাশে ।
মাঠ চৌচির, মুখে খাবার নেই
জরাজীর্ণতায় মিলেমিশে একাকার ।
বাপ-দাদার মুখে শুনেছিলাম
গোলা ভরা ধান, পুকুর ভরা মাছের গল্প,
মাছে-ভাতে বাঙ্গালীর গল্প ।
সেই গল্প মুখেই শেষ হয়
এখনকার না খাওয়ার গল্পে ।
জীবনের মূল্যই নেই যাদের কাছে ,
তারা আবার ন্যায্য মূল্য বুঝবে কি করে ?
সমতা-অসমতার হিসাব কষবে কি করে ?
শ্রম ঘণ্টা বুঝবে কি করে ?
উদ্বৃত্ত মূল্য বুঝবে কি করে ?
তত্ত্ব শুধুই তত্ত্ব,ভারী ভারী তত্ত্ব
বুঝবার সাহস নেই তাদের ,
কাছে আসার সাহস নেই সাম্যবাদী তাত্ত্বিকদের ।
মুখেই তত্ত্বের বানী ফুটুক নিরবধি।
আর সংগ্রাম,সে সম্মুখগামী ।
বিশ্বাস বুকেই থাক,অবিশ্বাসের ঘাড়ে চেপে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.