নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

সাদিক৯১

ছাত্র

সাদিক৯১ › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় অধ্যায়

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

চারদিকে নিস্তব্ধতার আঁধার
ঘিরে নিচ্ছে আমায় কোন এক অজানা যাত্রায়
বাবুদের কলের গান হয়তো শোনা হবে না
এই শহরের অলিতে গলিতে হয়তো পা পরবে না ।

বেশকিছু পরিচিত মুখ,সদ্য পরিচিত কিছু
খুঁজবে না আমায়,কোন অন্তহীন প্রতীক্ষায় ।

এই ছাব্বিশ বছর বয়সে যা কিছু দেখেছি
এখনো যে অনেক বাকী
আর সংগ্রাম যা কিছু ওঁই নিজের সাথেই
আওড়াচ্ছি নিজে নিজেই ।

মায়ের কোলেতে মাথা,
জন্মের পরেই
শেষ জীবনে যেন এমনটাই হয়
মিনতি হে সৃষ্টিকর্তা।

এখনো রাত হয়নি,চেয়ে দ্যাখো
ওই বিজল ঘাটার গাছে আর ভূতেরা থাকে না
কানের কাছে ফিসফিস করে
বলে উঠে দ্বিতীয় কেউ ।

জানালার কাঁচগুলো আগের মতোই আছে
কিছু অস্থির দাবী হাতের ছোঁয়ায়
অন্ধকারে হারায়
নিবিড় অন্ধকার ।

মাথাটা অবসাদে নুয়ে পরছে ক্রমশ.....

একটাও পাণ্ডুলিপি লেখা হয়নি এখনো
কিছু বিচ্ছুরিত আলো ধেয়ে আসছে আমার দিকে
অনন্ত গাঢ় মৃত্যুয়
রাত আসে শীতের চাঁদরে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: এখনো অনেক দূর যেতে হবে, অনেক কিছুই শেখার আছে..,,,
শুভ কামনা রইলো,,,

রাত আসে শীতের চাদরে ++

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৮

সাদিক৯১ বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯

সাদিক৯১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.