নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

সাদিক৯১

ছাত্র

সাদিক৯১ › বিস্তারিত পোস্টঃ

জল ভরা কামান

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬


শুনেছ রাখাল,
দেশে হবে নাকি অক্সিজেনের আকাল
মহাজন রেখেছে হাত সংকুচিত করি
সংগ্রামী তোরা মর
আজন্মকাল ধরি।

তোমার রাজ্য, তোমার ধন
বন্ধু তোরা সকলি পর।

চালকের আসনে বসে প্রভু
মুখে পুরে পান
সাহস কত তোদের
গাইস সুন্দরবনের গান?

ক্ষমা করো প্রভু
আমরা অবোধের দল
কানাকড়ি চাই না
চাই চরনে ঠাই।

অট্টহাসি হেসে প্রভু কহে
রাজ্যাংশ ভরে গেছে উটকো প্রজায়
দিতে হবে স্প্রে
জল ভরা কামানে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২

মহাসিন মহী বলেছেন: শুধুই যে জল ভরা কামান
রাজ পথে আনেনি কোন বারুদ ঠাসা মেশিন গান!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: প্রথম মন্তব্যে তো কঠিন সত্যই ফুটে উঠেছে।।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০৯

আশফাক ওশান বলেছেন: কঠিন সত্য

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৩

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: সংগ্রামী তোরা মর
আজন্মকাল ধরি।

শুনেছি কোন গায়ে ঘরের লক্ষ্মী পাছার কাপড় টেনে মাথায় ঘোমটা দিয়েছিল।

সরকার । কয়লাপরী।
আপনি মুখ ঢাকতে গিয়ে পরনের পোশাক খুলেছেন।

একবারও মনে হয়না ইজ্জত যাচ্ছে আপনার?
আপনার সম্ভ্রম?

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

ধ্রুবক আলো বলেছেন: দেশের জনগন সবাই সকল বৈষম্য ভেঙে এক না হবে ততদিন পর্যন্ত এরকম অনাচার অত্যাচার সইতেই হবে!!
লেখা সুন্দর হইছে....

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

সাদিক৯১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.