| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

যতো আজ ভাবি ততো দূরে যাই
গহীন থেকে গহীনে
বিষাদের অববাহিকায় দিয়েছি ডুব
মোহিত তন্দ্রায়
বেঁচে আছি এই তাল-লয় হীন
শুঁকনো মরুর কাব্যে
এটাই কি জীবন?
তুমি কি জানো ?
বিষাদের অভয়ারান্যে
হেনেছো আঘাত হেমলক সম
দুঃখ নেই-এই তো আছি
বেশ ভালো-মৃত্যুপুরীর উপত্যকায়
কি নিদারুণ সুখে রাত হয়!
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
মহুয়ার বন কথা কয়
এই তো জীবন
ঝরা পাতার ভাঁজে
খসে পড়ে জোছনা
ইতিকথার ছলে ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩১
কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
ব্লগে স্বাগতম !