নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

সাদিক৯১

ছাত্র

সাদিক৯১ › বিস্তারিত পোস্টঃ

পারফিউম

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩

সাড়ে তিন হাত মাটিতে এক খন্ড সাদা কাপড়
শিয়ালে খেয়েছে যারে,সে আমার উপরি ভাগ।
শ্মশান চিতায় দাউদাউ আগুনের শিখায়
উড়ছে যে ছাই
সেও আমার উপরি ভাগ।
সাত আসমান ভেদ করে উড়ে যায়
সে আমি কিংবা অন্য কেউ।
আমি গড়েছি যাকে,ছেড়ে ফেলেছি তাকে
উন্মুক্ত হাত ফেরি করে ঘুড়ে
শেষ যাত্রার পারফিউম
সে আমার ভাই,সে আমার পিতা
কিংবা অন্য কেউ।
সময়ের প্রয়োজনে নাকের ডগায় লেগে থাকে
মহাকালের পারফিউম
সে আমি কিংবা অন্য কেউ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: চরম সত্য।

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

সাদিক৯১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.