নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের সীমানা নদীর ঠিকানা যেথা গেছে হারেয়ে সেথা সাতক্ষীরা রুপময় ঘেরা বনানীর কোলে দাড়িয়ে.....

আমরা পেরেছি, আমরাই পারবো সাতক্ষীরা কে আমরা নতুন করে গড়বো।

সদরুল কাদির

..................

সদরুল কাদির › বিস্তারিত পোস্টঃ

আপনার বউ আপনার সাথে.........আচরন করে?

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০২

আপনি বেশী ঘুমাইলে বলবে-
কি সমস্যা? নেশা পানি করসো নাকি? এতো ঘুমাও ক্যান?

কম ঘুমাইলে বলবে-
কি ব্যাপার চোখে ঘুম নাই কেন? দেবদাস হইছো? কবিতা লিখো? বিরাট কবি হইছে! ঘুমাও কইলাম!

বেশী খাইলে বলবে-
দিন দিন তো হাতি হইতেছ! তবু খাওয়া কমেনা কেন? কম কম গেলো!

কম খাইলে বলবে-
বুড়া বয়সে আবার ভিমরতী শুরু করলা কেন? স্লিম সাজো না? কারে দেখাইবা শুনি!

বেশী খরচ করলে বলবে-
তোমার ত ভবিষ্যত বইলা কিছু নাই, বুড়া বয়সে খাবা কি?

কম খরচ করলে বলবে-
এমন কিপটা মানুষ জীবনে দেখি নাই, হা খোদা এই মানুষ ছিল আমার কপালে!

সাজগোজ করলে বলবে-
তোমার ত মতিগতি ভাল ঠেকতেছে না, এত সেজে কারে দেখাও? সত্যি বলবা কিন্তু!

সাজগোজ না করলে বলবে-
এই ছিল ভাগ্যে, এমন খ্যাত কোথাও একটু নিতে পারিনা!

শুদ্ধ ভাষায় কথা বললে বলবে-
ভদ্দরনোক হইছে! ঢং কইরা কথা কয়!

আঞ্চলিক ভাষায় কথা বললে বলবে-
তোমার গেয়ো স্বভাব আর গেলোনা, কবে একটু সভ্য হবা বলোতো?

ঘরকুনো হলে বলবে-
তোমার ত শরীরে শেকড় গজায়ে যাবে, কেমনে পারো ম্যান?

বাউন্ডুলে হলে বলবে-
বাড়ি তো মন বসবেনা জানি, আমারে তো আর ভাল্লাগেনা, বুঝি সব বুঝি!

কথা বেশী বললে বলবে-
তুমি এতো বাচাল কেন জান? মাথা ধইরা যায়!

কম কথা বললে বলবে-
আমার পাশে আসলে জবান বন্ধ হয়ে যায়, অথছ অন্য কেউ হইলে কথার ফুলঝুরি ফুটে!

কম ভালবাসলে বলবে-
একটুও ভালবাসেনা

বেশী ভালবাসলে বলবে-
এতো পিরিত কেমতে আসে? এতো রস কই পাও? ঢং কইরোনা ত!

লাইফ ইজ বিউটিফুল- জীবন ধুতরার ফলের মতো মধুময়!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

বিপ্লব৫৫ বলেছেন: জটিল ! ++++++++++++++

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

খেলাঘর বলেছেন:


বেশ চাপে আছেন, মনে হয়।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭

হেডস্যার বলেছেন:
আমার বউ আমার সাথে কথা কইবো এমনে???
পরিনতি কি হইতে পারে সে জানে...... B-))

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

আলমগীর ইউসি বলেছেন: আসলে কথাগুলো বাস্তব।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

সজীব বলেছেন: :-B :-B

৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: অনেকগুলাই বাস্তব। জীবন থেকে নেয়া নাকি ভাইজান।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

সদরুল কাদির বলেছেন: X(

৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

মুহামমদল হািবব বলেছেন: বাস্তব। জীবন যেখানে যেমন।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০

লিংকন১১৫ বলেছেন: বিয়া করতে মনচায় :-P
মাগার আন্নের কথা ফরি মর বিয়া করবার সখ উবি গেছে

১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

ভিটামিন সি বলেছেন: বাসর রাইতে বিলাই মারলে জীবনে আর এই অবস্থায় পড়তে হয না্

১১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২১

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ B:-/ B:-/ :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.