নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শফিক সুমন এর ব্লগ

তেমন কিছু লেখার নেই আমার সম্পর্কে

শফিক সুমন

স্থপতি

শফিক সুমন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এ Building Information Modeling (BIM) এর অবস্থান

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

বাংলাদেশের অধিকাংশ স্থপতি বা প্রতিষ্ঠান এখনো সম্পূর্ণরুপে ম্যানুয়াল কাজ করেন, কিন্তু ডিজাইনে নানা ধরনের অ্যাপ্লিকেশান ব্যবহার করে কাজটা সহজ করা যায়, এখন BIM (Building Information Modeling) ব্যাবহার করে সেই মডেল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহার করা জেতে পারে। Energy Calculation থেকে শুরু করে জাবতিয় FM (Facility management) এর সহায়তা এই Building Information Modeling থেকে করা সম্ভব।



একটু স্বদিচ্ছা থাকলেই সব প্রতিষ্ঠান অনেক কম সময়ে অনেক কাজ করতে পারেন এই সব অ্যাপ্লিকেশান ব্যবহার করে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ কেন পিছিয়ে থাকবে। আমাদের দেশের স্থপতিদের স্থাপত্য অনেক বেশি গুরুত্ব পাবে অন্যান্য অনেক দেশের চেয়ে।



দেশের বাইরে আসার সুবাদে, এবং বাইরে অনেক স্থপতি, স্থাপত্য কাছ থেকে দেখার ফলে একটা জিনিশ মনে হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে অনেক ছোট মনে করি, আসলে আমরা তা না। নিজের গুরুত্ব বুঝতে হবে নিজেকে, অন্নের সাথে যুক্তিযুক্ত ভাবে তুলনা করতে হবে। যে সব যায়গায় পিছিয়ে আছি সেখানে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।



আমার ধারনা আমরা খুব বেশি পিছিয়ে নেই, একটা জায়গায় পিছিয়ে আছি তা হল প্রযুক্তির ব্যবহার। নির্মাণ শিল্পে এটা ব্যয়বহুল হলেও ডিজাইন এ ততটা ব্য্যবহুল নয়। তাই আমাদের উচিৎ যত তারাতারি পারি এই প্রজুক্তিগুলো করায়ত্ত করা।



স্থাপত্য বিশ্ববিদ্যালয় গুলোকেও এগিয়ে আসতে হবে, তাদের শিক্ষা ব্যাবস্থায় পরিবর্তন আনতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এটা খুব জরুরি। দেশের বাইরে প্রতিটা বিশ্ববিদ্যালয় এ পরতে আশা প্রতিটা ছাত্র এটা অনুধাবন করতে পারে। আর স্নাতক পর্যায়ে যদি এই প্রযুক্তির ব্যাসিকটা ছাত্ররা মাথায় রাখে তাহলে পরবরতিতে এগুলো নিয়ে তারা নিজেরা কাজ করে অনেকদুর এগিয়ে যেতে পারবে।



তাই আশা রাখছি এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এবং বাংলাদেশ স্থপতি সংসদ নজর দিবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.