নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শফিক সুমন এর ব্লগ

তেমন কিছু লেখার নেই আমার সম্পর্কে

শফিক সুমন

স্থপতি

শফিক সুমন › বিস্তারিত পোস্টঃ

IFC এবং BIM

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১১

IFC (Industry Foundation Classes) মূলত ভবন এবং নির্মাণ শিল্পে প্রয়োজনীয় তথ্যের বর্ণনা দিয়ে থাকে।



এই ফাইল ফরম্যাট সবার জন্য উন্মুক্ত, কোন বিশেষ শ্রেনী, একক ব্যক্তি বা গোষ্ঠী এর মধ্যে এটি সীমাবদ্ধ নয়। ফরম্যাটটি মূলত অবজেক্ট নির্ভর তথ্য দিয়ে থাকে, শুরুর দিকে এই ফরম্যাট ডেভেলপ করে buildingSMART (পূর্বে The International Alliance for interoperability, IAI) স্থাপত্য, প্রকৌশলী, এবং নির্মাণ শিল্পকে সহায়তা প্রদান করার জন্য (AEC – Architecture, Engineering and Construction Industry), এবং এটা সচারচর ব্যবহার করা হয় BIM (Building Information Modeling) এ, IFC ফরম্যাট এর তথ্য উন্মুক্ত এবং এর তথ্য সবাই ব্যবহার করতে পারে।



IFC উন্মুক্ত প্লাটফর্ম হওয়ার কারনে নির্মাণ শিল্পের সবাই এটা ব্যবহার করতে পারে। IFC ফরম্যাট এর কারনে কোন প্রতিষ্ঠান কে কোন নির্দিষ্ট সফটওয়্যার প্রতিষ্ঠান এর কাছে দায়বদ্ধ হয়ে থাকতে হয় না। তাই প্রতিষ্ঠান গুলোকে আলাদা আলাদা সফটওয়্যার কিনতে হচ্ছে না যখন ভিন্ন কোন প্রতিষ্ঠান থেকে তারা কোন ফাইল পায় সেটা রীড করার জন্য। মুলত সব ধরনের CAD প্রতিষ্ঠান এই IFC ফরম্যাট বিকাছের কাজে সহজোগীতা করছে।



IFC ফরম্যাট মান সম্মত তথ্য উপস্থাপন করে যা স্থাপত্য এবং নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় Computer Aided Graphics তথ্য যা 3D বাস্তব বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ফরম্যাট এর প্রধান লক্ষই হল স্থপতি অ্যান্ড প্রকৌশলী রা যেন নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে, যেন তারা এই ফাইল তাদের ব্যবহৃত Computer Aided Drafting অ্যাপ্লিকেশান, ভবেনের ব্যয় নির্ধারণের অ্যাপ্লিকেশান এবং নির্মাণ বিষয়ক অ্যাপ্লিকেশান এ ব্যবহার করতে পারে। IFC ফরম্যাট এ নির্মাণ শিল্পে যত ধরনের বস্তু ব্যবহৃত হয় সব কিছুর তথ্য Text-Based যা খুব সুন্দর উপায়ে বিন্যাস করা থাকে ব্যবহারের জন্য।



IFC একটি প্লেইন টেক্সট ফাইল, শুধুমাত্র সত্যিকারের সার্বজনীন কম্পিউটার ডেটা বিন্যাস ব্যবহার করে। বিভিন্ন CAD অ্যাপ্লিকেশান নির্মাতা তাদের সুবিধা অনুযায়ী এই তথ্য তাদের সিস্টেম এ ব্যবহার করে থাকেন। এবং এই ধরনের অ্যাপ্লিকেশান এ সব সময় সুবিধা থাকে “Save As IFC” বা “Import IFC” করার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.