| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখাটা তাদের জন্য যারা যুদ্ধ অপরাধীর বিচার চান কিন্তু............
আজকাল অনেকেই লেখালেখি করে, ব্লগ এ ফেসবুক এ। সমালোচনার ঝড় বয়ে যাই কোন ঘটনার পরে, এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। আগে কেউ সচেতন ছিলনা, কেউ প্রতিবাদ করত না, কেউ কিছু লিখত না। এখন ছোট বড় সবাই তার মনের ভাব প্রকাশ করছে, দেখে খুব এ ভাল লাগছে।
এখন একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি, যারা সমালোচনা করছেন তারা মাঝে মধ্যে মনে হয় খেই হারিয়ে ফেলছেন। উধাহরন সহ বলি তাহলে বুঝতে একটু সুবিধা হবে মনে হয়। ধরেন এখন অনেকেই যারা আওয়ামীলীগ এর বিরধিতা করেন, অবশ্যই করবেন, আমিও করি। এই সরকারের খারাপ দিক গুলো সবার সামনে তুলে ধরাই আপনাদের কাজ। কিন্তু সেটা যদি হয় বিচার মানি তালগাছ টা আমার পর্যায়ে তাহলে সেটা কাম্য নয়।
এই বিশেষ দিকটা খুব প্রখর ভাবে ভেসে উঠেছে যুদ্ধ অপরাধীদের বিচার এর কাদের মোল্লার রায়ের পর যে গন জাগরন সৃষ্টি হয়েছে তার পর থেকে। এর পর থেকে যাই হোক তাতে একটাই দাবি এই সরকারের পতন ছাড়া আর কিছু সম্ভব না। যুদ্ধ অপরাধীদের বিচার তা এই সরকারের নিচে সম্ভব না কারন তারা নিজের দলের রাজাকারের বিচার করে না। ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকরা হল মারা গেল বেশ কিছু মানুষ, তাও প্রতিরধ করতে গিএ সহিংসতা, কিন্তু না এই সরকারের পতন ছাড়া আর সম্ভব না। সাভার এ যে ঘটনা ঘটল তাতে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পাগলের প্রলাপ বোকল, তার অপসারনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হল উদ্ধার এর কাজ ঠিক মত হল কিনা? সেটা নিয়ে কথা বলার চেয়ে সরকারের পতন টাই বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে।
সমালোচনা করতে করতে একটা আসল বিষয় আপনাদের মাথা থেকে মনে হই সরে যাচ্ছে, আপনারা তাহলে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমার সেটা খুব জানতে ইচ্ছা করে। আপনাদের যুক্তি টা সুনলে আমার ও খুব সুবিধা হত আমিও এমন একটা দল খুজছি যে আমাদের সব আশা ভরশা প্রত্যাশা পুরন করবে। আমি না আসলে কাউকে খুজে পাচ্ছি না। কিন্তু আপনারা যেহেতু এই সরকারের পতন চাচ্ছেন সেহেতু আপনারা নিশ্চয় খুজ পেয়েছেন এমন একটা দল।
এখন আসি কাকে মননয়ন দেয়া যাবে না সেই তালিকায়, এটা আমার অভিমত আপনারা নিশ্চয় আমার সাথে এদেরকে অবশ্যই পচন্দ করবেন না। ধরি বি,এন,পি কে, না না এরা থাকতে বাংলাদেশ ৫ বার টানা দুর্নীতি তে ১ম হয়েছে। এরা কোন সময় এ যুদ্ধ অপরাধীদের বিচার এর কথা বলেনি,কিন্তু এখন বলচে, তাও আবার সাথে সাথে বলছে যাদের কে যুদ্ধ অপরাধী হিসেবে ধরা হয়েছে তারা নাকি সবাই সম্মানিত ব্যাক্তি বর্গ। তাহলে তো এদের কে ক্ষমতাই উঠান ঠিক হবে নাকি বলেন?
আসি জামাতি ইসলামের কথায়, এরা আমাদের স্বাধীনতার সময় আমাদের বিপক্ষে ছিল এই একটা কারন এ যথেষ্ট এদের কে পছন্দ না করার, তারপর ও আপনি যদি ইসলামিক দল হিসেবে এদের কে ক্ষমতাই দেখতে চান সেখানেও আমার আপত্তি আছে, যেমন ধরুন এরা সঠিক ইসলাম প্রচার না করে মউদুদির ভ্রান্ত ইসলাম প্রচার করছে, এক কথা ইসলামের লেভেল লাগিয়ে মানুষকে কে ইসলাম থেকে আরও দূরে সরিয়ে নিচ্ছে, টাই আমার ধারনা আপনারা এদেরকেও ক্ষমতায় দেখতে চাইবেন না।
তাহলে কি এরশাদের জাতীয় পার্টি, তা কি করে হয় এক সময় তো আমরাই উনাকে স্বৈরাচার বলে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিলাম। তাহলে কি হেফাজত এইসলাম, এতো মুদ্রার এপিঠ আর ওপিঠ, এরাও সঠিক ইসলামের ধারক না। আর এরা যে সহিংসতা করল তারপর ও আপনিও নিশ্চয় আমার সাথে একমত হবেন যে এরা কোন মতেই কোন জঙ্গি বাহিনির চেয়ে কম না। তাহলে বাকি থাকে বাম দল আর বিভিন্ন দল থেকে কিছু বহিষ্কৃত মানুষের দল, এরা তো নিজের দলের ঐক্য ধরে রাখতে পারে নাই, এরা আমাদের কি স্বার্থ রক্ষা করবে?
এতোকিছু নিজে থেকে বলার পরে আমি নিজেও ভেবে পাচ্ছি না তাহলে আপনারা আসলে ক্ষমতায় কাকে দেখতে চান।
আমিও আপনাদের মত নিরপেক্ষ, সৎ দেশপ্রেমি একটা সরকার চাই, যে আমাদের বাংলাদেশ কে ৫ বছরে পৃথিবীর বুকে এক অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে।
আমাদের চাওয়া কিন্তু একি, কিন্তু আপনাদের আর আমার মধ্যে পার্থক্য আপনারা সেই দলটা ইতিমধ্যে খুজে পেয়েছেন, আর আমি এখনও তাদেরকে দেখতে পারছিনা। কি করব বলুন আমি তো আপনাদের মত এতো জ্ঞানী না টাই বুঝতে একটু সমস্যা হয়, তাই বার বার আপনাদের কাছেই প্রশ্ন করে ব্যাপারটা পরিস্কার করে নেই।
আশা করি আমি আমার প্রশ্নের জবাব আপনাদের কাছে খুজে পাব, কারন আপনাদের লেখায় সেটা পরিস্কার।
উত্তরের আশায়.........
©somewhere in net ltd.