| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |


আজ সকালে আমি আমার ছেলের থেকে এই উপহার পেয়েছিলাম.
এর জন্য একটা কারন ছিল। রোজা, ঈদের ছুটি সব শেষ হলো এখন যে স্কুল খোলার সময় এসে যাচছে। কিন্তু আমার ছেলে দের ভাব দেখে মনে হচছে তাদের আরো কিছু দিন ছুটি বেশি পেলে ভাল হতো তার কারন ও আছে স্কুল খোলার সময় হয়ে আসছে বাড়ীর কাজ গুলো যে শেষ করতে হবে। দীঘ দিন ছুটির জন্য স্কুল থেকে বাড়ীর কাজ ও পেয়েছে অনেক। ছুটিতে বিভিন্ন দেশ ঘুড়েছে খুব মজা হয়েছে, কিন্তু লেখা পড়াতো হয়নি। আমাকে বাধ্য হয়েই লেখাপড়ার কথা মনে করে দিতে হলো। আছছা যাক সবাই চুপচাপ পড়তে চলে গেল আমি আমার কাজে চলে গেলাম। কিছুক্ষন পরে ঘুড়ে দেখে আসলাম সবাই ঠিকঠাকমত পড়ছে। এক ঘন্টা পরে দুই জন এসে তাদের পড়া জমা দিয়ে গেল। আর এক জনের কোন খবর নেই দেখে আমি ডেকে পাঠালাম। আমি ভেবেছিলাম সে হয়ত আধা করে নিয়ে এসে সরি বলবে যা সে সব সময়ই করে বা যেহেতু তারা জমজ, তাই সবাই একই শ্রেণীতে পড়ে সে জন্য হয়ত অন্য দুই জনের থেকে কপি করে নিয়ে আসবে. না এবার সে কিছুই করেনি. হাসতে হাসতে আমার কাছে এসে আমাকে এই উপহার গুলো এক এক করে দিল. তারপর সে এসে, আমাকে আলিঙ্গন করে বললো, মাম আমি না আমার ছুটির লেখা গুলো করি নি. আমি আমার ধার্য করা কাজ সম্পন্ন করিনি. আমি একটু রাগ হয়ে যখন জিজ্ঞাসা করলাম ভাইয়ারা শেষ করছে তুমি কেন করনি? সে এসে, আমাকে আলিঙ্গন করে বললো আমি তোমার জন্য এই উপহার গুলো বানিয়েছি তাই পড়তে পারিনি
হা হা আমি কি বলতে পারি?
আমি শুধু বললাম প্রতিবারের মত ভাইয়ারা স্কুল থেকে আসল উপহার এনে দিবে আর তুমি আমাকে এই গুলিই উপহার দিও.
©somewhere in net ltd.