নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাগান, খাবার,বই ও অনান্য কিছু যা আমাকে ব্যস্ত রাখে।

সাফরিনলিপি

হ্যালো! আমি সাজিয়া. বাগান করা আমার শখ. রান্না করা আমার আবেগ. সেলাই এবং বুনন আমার প্রিয় এবং অধ্যয়নের জন্য আমি সময় খুঁজে বের করি। আমার ব্লগ পরিদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ !! http://safrinlipi.wordpress.com/

সাফরিনলিপি › বিস্তারিত পোস্টঃ

আমার বারান্দার বাগান : কাগজফুল, জুন ২০১৪ কুয়েত !!

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯













Click This Link



উপরে প্রদর্শন করা হয়েছে যেই ছবি গুলো এই গুলো আমার বারান্দা ও জানালায় রাখা টবের। দুরূহ গরমের দেশে এত সুন্দর ফুল ভাবতে আমার কাছেও অবাক লাগে। কাগজফুল এর আর একটি নাম হলো বাগানবিলাস। বারান্দার শোভা বর্ধনে এর জুরি নেই। গরমের আবহাওয়ায় বছরের অধিকাংশ সময় ফুলে সুশোভিত থাকে বাগানবিলাস বা কাগজ ফুল। কীট-পতঙ্গমুক্ত গাছ হিসেবে বাগানবিলাসের পরিচিতি রয়েছে। গরম বা শীত সব আবহাওয়ায় মানিয়ে নিতে পারে বাগানবিলাস বা কাগজ ফুল। আমার লাল, গোলাপি এবং সাদা তিন রং এর গাছ আছে তবে লাল ও গোলাপি দুটোতেই সারা বছর ফুল ফুটে থাকে। ঘরের ভিতর বা বাহির থেকে যখনই দেখি, বাংলাদেশ ছেড়ে কুয়েতে থাকার কষ্ট অনেটাই লাঘব হয়ে যায়। কিছু সময়ের জন্য হলেও মনে হয় বাংলাদেশেই আছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

করিম কাকা বলেছেন: আচ্ছা বলতে পারেন কাঞ্চন ফুল কোনটা কে বলা হয়??

২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

করিম কাকা বলেছেন: আচ্ছা বলতে পারেন কাঞ্চন ফুল কোনটা কে বলা হয়??

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

সাফরিনলিপি বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

সাফরিনলিপি বলেছেন: এই ফুলটার বাংলায় নাম কাঞ্চন।অন্যান্য নামের মধ্যে বামন হোয়াইট অর্কিড। এর বৈজ্ঞানিক নামঃ Bauhinia acuminata এটি (Gulmohar family) পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ ।

৫| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

জসীম অসীম বলেছেন: বাগান করা যার শখ , তিনি কিন্তু সাধারণ মানুষ নন। অসাধারন। রবীন্দ্রনাথ বলেছেন , ‘আমি তব মালঞ্চের হবো মালাকর।’ বাগান কিন্তু রাজ সিংহাসনের চেয়েও দামী। আপনার লেখা-ছবি অসম্ভব ভালো লেগেছে। ভালো থাকবেন বাগানের ফুটন্ত গোলাপের রঙের ঘ্রাণের মতো। ধন্যবাদ।

৬| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সাফরিনলিপি বলেছেন: আমি সম্মানিত বোধ করছি, আপনার মিষ্টি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ !!! সবার কাছে বাগান সিংহাসনের চেয়ে দামী কিনা জানিনা তবে কুয়েতের আবহাওয়াতে( যেমন গরম তেমনি বাতাস সাথে আছে বালি) যখন আমার গাছে ফুল ফুটে তখন মনে হয় এর চেয়ে দামী আর কিছুই হতে পারেনা। ভালো থাকবেন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.