| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেটে আধিকাংশ ওয়েবসাইট-ই সাধারনত ইংরেজি ভাষায় হয়ে থাকে। অনেক অজানা শব্দের কারনে সবকিছুর অর্থ আমরা সবসময় বুঝে উঠতে পারি না। অনেক শব্দের অর্থ খুজার জন্য আমাদের ডিকশনারির দ্বারস্থ হতে হয়। এই সমস্যাটির সমাধান হিসেবে বিডিওয়ার্ড ডেভেলপমেন্ট টিম ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন তৈরি করেছে। যারা ইন্টারনেট ব্রাউজ করার জন্য ক্রোম ব্যবহার করে থাকেন তারা বিডিওয়ার্ডের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। এক্সটেনশটি আপনার ব্রাউজারে ইনস্টল করে নিন। তারপর ব্রাউজার রিস্টার্ট দিয়ে যেকোন ইংরেজি ওয়েবসাইটে (যেমন ডেইলিস্টার, উইকিপিডিয়া) যান। তারপর যেকোন অজানা ইংরেজি শব্দের উপর পরপর দুইবার ক্লিক(ডাবল ক্লিক) করলেই আপনি পেয়ে যাবেন সে শব্দের বাংলা অর্থ।
সরাসরি ক্রোম ওয়েবস্টোর থেকে এক্সটেনশনটি ইনস্টল করে নিতে পারেন নিচের লিঙ্কে ক্লিক করেঃ
Click This Link
নিচের স্ক্রিনশট-টি দেখলে বুঝতে পারবেন কিভাবে এক্সটেনশনটি কাজ করে।
২|
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
তন্ময় চক্রবর্তী বলেছেন: ভালো তো। ট্রাই করবো। থ্যাংকস ফর শেয়ারিং।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
রংটাণর্ বলেছেন: ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য