| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কিংকর্তব্যবিমূঢ়
সাইফুল ইসলাম সাঈফ
কিংকর্তব্যবিমূঢ় প্রায়শই রাতে রতিক্রিয়ার জন্য
ইচ্ছায়-অনিচ্ছায় দেখা সৌন্দর্য
ঔৎসুক্য করে তুলে অঙ্গভঙ্গি
তারুণ্যে উগ্র ঝোঁক রমণীর প্রতি!
মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে
ঘটে যায় কখনো ইচ্ছার বিরুদ্ধে কাণ্ড!
অনুরাগের সুখ বিপরীতের কাছে
নির্জনে একত্রে অবস্থানে খুশি!
যারা এড়িয়ে যায় নিঃসঙ্গ পথে
তারা কি করে কামনা এলে?
যে দেহ অনাবৃত তা কল্পনায়
যা দেখিনি তা কেমন ভাবায়?
ভেবেছি না চাইলে জুড়ে যাবে
মিলে যাবে চিত্তে চিত্তে।
নিষিদ্ধ রূপ শুধু খেয়ালে আসে
বৈধভাবে যদি কেউ পাশে না থাকে।
জোগাড় হয়নি আদৌ স্বর্ণালী কাবিন
হৃদয় অনুভূত প্রতিমুহূর্তে ব্যথা চিনচিন!
আমি তো একেবারেই অজ্ঞ নই
তবুও কেন হইনি মানানসই?
অসহ্য লাগে সবর আর অপেক্ষা
কেন পাই না কাছের, একান্তের দেখা?
আমি সহজে মিশে যেতে পারি না
আমি সহজে রপ্ত করতে পারি না।
ইদানীং রঙিন লাগে সব, সুন্দর
হে আল্লাহ বাড়িয়ে দাও কদর।
আমার আকাঙ্ক্ষা পেতে প্রেয়সী
সে যেনো হয় উত্তম আর উর্বশী!
উত্তরা, ঢাকা।
১০.০৫.২০২৬
©somewhere in net ltd.