নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পারস্য উপসাগর

১১ ই মে, ২০২৬ রাত ১১:১৮

পারস্য উপসাগর
সাইফুল ইসলাম সাঈফ

পারস্য উপসাগর পারে মগ্ন হয়ে-
তাকিয়ে ছিলাম অনেকক্ষণ…
ভাবছিলাম দেশের কথা
মায়ের কথা, সবার কথা।
সেদিন ছিল ঈদ উল ফিতর
দেখছিলাম প্রতিটি ঢেউ!
অনেকে মেতে ছিল আনন্দ ফুর্তিতে
চোখ বুলাচ্ছিলাম আমি তাতে।
ঐবছর প্রতিটি রোজা রেখে ছিলাম
আর এতো দূরে প্রথম মাকে ছেড়ে!
জেনেছি যারা নাকি প্রতিটি রোজা
ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে তাদের জন্যই
খুশি! তারা পায় আত্মায় প্রশান্তি, তৃপ্তি
সবার মাঝে বিলায় স্নেহ, প্রীতি!
ঘুরে ঘুরে কেটে গেল হর্ষের দিন
ফিরে আসার জন্য আমি বিলীন।
মায়ের জন্য খুব পরান পড়তো
নির্জনে নিঝুমে কেঁদে উঠতাম
ফিরে আসার জন্যই হারাই দাম।
খেয়ালে ছিল না স্বীয় আরব ভূমিতে
অদূরে কাবা আর মদিনা
যদি ইচ্ছে হতো সেথায় যাওয়ার
তবে থেকে যেতাম আর সেখানে যেতাম
দেখার জন্য আর নবীজির রওজা জিয়ারত
ও নামাজ আদায় আর দোয়া করতাম
পেতাম মনে শান্তি হতাম উত্তম।
ফিরে এসে আজ পরাজিত
উপহাসে হৃদয় ক্ষত বিক্ষত!
থেকে গেলে জীবন হতো উন্নত
ফিরে এসে হয়ে গেছি নত।
হারিয়ে ফেলেছি আদর-সোহাগ
লুপ্ত হয়ে গেছে আমার জন্য অনুরাগ!

উত্তরা, ঢাকা।
১১.০৫.২০২৬




মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৬ রাত ১১:৩৪

সুলাইমান হোসেন বলেছেন: সাইফুল ইসলাম সাইফ ভাই।চমৎকার স্মৃতিচারণ মূলক কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.