নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রীতির কন্দ

১৯ শে মে, ২০২৬ রাত ১০:৪৪

প্রীতির কন্দ
সাইফুল ইসলাম সাঈফ

তুমি মোহনীয়, লুকিয়ে দেখি অত্যন্ত
তোমার কাছে হতে চাই ক্ষান্ত!
তোমার মৃদু হাসি, দেখি খুশি
যেন স্বপ্নে দেখা কাঙ্ক্ষিত উর্বশী!

তোমার গড়ন, রঙ, সজ্জিত রূপ
দেখতে লাগে আমার বেজায় অপরূপ।
ইচ্ছে জাগে খালি করি গল্প
মনে হয় তোমার নেই বিকল্প!

একলাই কি ঘুরবে কোথাও?
আমায় সাথে নিয়ে দেখো ঢেউ।
পাবে হৃদয়ে তীব্র সুখের আনন্দ
আমি তোমার সুপ্ত প্রীতির কন্দ।

আমার হয়নি চিত্তে চিত্তে লিপ্ত
শীতল কর আমার হৃদ, উত্তপ্ত!
বাড়িয়ে দিলাম এই দু’হাত শূন্য
তুমি চিরদিনের জন্য অনুরাগ অনন্য।

একত্রে এসো সানন্দে ঘুরি সর্বত্র
মিলিত হয়ে উভয়ে হব নক্ষত্র।
তোমায় নিয়ে উড়ে বেড়াবো নীলিমায়
তোমার কথা আমায় খুব ভাবায়।

উত্তরা, ঢাকা।
১৯.০৫.২০২৬



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৬ রাত ১০:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: কন্দ মানে কি ?

২| ২০ শে মে, ২০২৬ রাত ১২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমায় নিয়ে উড়ে বেড়াবো নীলিমায়
তোমার কথা আমায় খুব ভাবায়।

........................................................
আপন জনের কথাই মনে পড়ে সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.