নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ঈদ কাটাই

০২ রা জুন, ২০২৬ বিকাল ৩:০৮

ঈদ কাটাই
সাইফুল ইসলাম সাঈফ

মাকে ছাড়া প্রথম ঈদ কাটাই
যখন দূর দেশে ছিলাম।
খুশির দিন কিন্তু মনে আনন্দ ছিল না
সারাদিন বিষাদগ্রস্ত হয়ে ঘুরি
তখন মা এই দুনিয়াতে ছিলেন
এরপর রাগ করে, অভিমান করে
আরো কয়েকটা ঈদ উজ্জাপন করি
কিন্তু দিনগুলো গেছে প্রফুল্ল বিহীন
তবে একই এলাকায় ছিলাম
তবুও যাইনি দেখা করতে।
ঈদ উল আযহা ২০২৬ চলে গেল
নিঃসঙ্গ এদিক সেদিক ঘুরে ঘুরে
আপনজন ব্যতীত দিনগুলো গেল
মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন
এক মাসের বেশি দিন হলো
সুখ নেই, লাগে না কিছু ভালো!
আর চাইলেও দেখা করা সম্ভব না
তিনি যেথায় গেছেন তা অজানা!
কার সাথে করব আর রাগ, জিদ
মায়ের ভাঙবে না কখনো নিদ।
মায়ের ভাষা বুঝিনি, বুঝিনি ব্যথা
খালি জানতে চাইতেন, কী খেয়েছ বাবা?

উত্তরা, ঢাকা।
০২.০৬.২০২৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.