| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বকশিস
সাইফুল ইসলাম সাঈফ
খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া মানে ঈদ বকশিস
নিচ্ছিল চেয়ে চেয়ে, কেউ দিচ্ছিল,
কেউ অনীহা প্রকাশ করছিল।
যখন আমার কাছে এলো
ভাড়া চাইলো তখন দিলাম
মাত্র এক টাকা বাড়তি দিয়ে
বললাম ঈদ বকশিস
তড়িৎ মুখে হাসি ফুটে ওঠলো
ঈদের চাঁদ তার চেহারা দেখা গেল!
তাকে উৎফুল্ল দেখে
নিজে মনে মনে অত্যন্ত আনন্দিত!
অল্পে তুষ্ট, তৃপ্ত হই না বলে
সুখ মেলে না অন্তরে অন্তরে!
উত্তরা, ঢাকা।
২৪.০৭.২০২৬
২৪ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ সুুন্দর অবাক প্রতিবার হে প্রিয় কবি
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২৬ রাত ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ....................................................................
অল্পে যাহার তুষ্ট এ মন, শান্তি তাহার ঘরে,
প্রকৃত তৃপ্তি লুকিয়ে থাকে শান্ত মনের স্তরে।
বিশাল প্রাসাদ, অগাধ সোনা,দেয় না সুখের খোঁজ,
তুচ্ছ ধূলির কুটিরখানি হাসতে পারে রোজ।