| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের প্রতি
ইচ্ছে জাগে প্রজ্ঞার প্রতি।
এগিয়ে যাচ্ছিলাম ধীর গতিতে
এত পড়ি থাকে না মাথায়।
একটি বিষয় পড়ার পড় আবার পড়ি
কত সহজে ভুলে যাই আবার পড়ি।
বলতে পারি না কেউ জিজ্ঞাসায়
বুঝতে পারি না অনেক কিছু।
তবুও পড়ে যাই, পড়ে যাই
দিনদিন বাড়ছিল সংগ্রহে বিভিন্ন গ্রন্থ।
এত মানুষ পাশে নেই কোনো বিজ্ঞ
প্রায় সবাই অনুৎসাহিত করে।
মনে প্রশ্ন জাগলে উত্তর মেলে না
কাছে নেই, যে জানে একজনও।
পড়ার প্রতি এত আগ্রহ, এত ঝোঁক
নেয়নি সহজভাবে পরিচিত ও স্বজন।
আমাকে কতভাবে ভুল প্রমাণিত করেছে
বলেছে চিন্তা ভাবনা সব বেঠিক।
করেছে হাসির পাত্র, করেছে উপহাস
কারণ আমি ছিলাম তাদের উপর নির্ভরশীল।
যদি থাকত আমার উপার্জন, থাকতাম যদি স্বর্নিভর
শ্রেষ্ঠ হতাম, কারণ পড়েছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।
উন্নতির পথ হারিয়ে নিঃস্ব, পাগল
বিজয় এখনো আসেনি, স্বীয় নির্বাক।
আমাকে হারিয়ে ওরা কি পেলো?
বুঝে আসে না, ওদের কি লাভ হলো?
যারা লালন-পালন করল
তারাই ডুবিয়ে দিল একেভারে।
বলুন উত্তম বই পড়া কি অপরাদ
এত বাধা তবুও ভেঙে গেছে বাঁধ।
কিন্তু হারিয়ে গেছে সোনালি সময়
জটিল লাগে সব, লাগে সব ভয়!
আমি পিছিয়ে গেছি, খুব পিছিয়ে
জুটলো না রূপসীর দোলা, সঙ্গ।
উত্তরা, ঢাকা।
২৬.০৭.২০২৬
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২৬ রাত ৩:১৩
সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে কবিতা ।